ই-পেপার বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩৩

সাইফুল ইসলামের নেতৃত্বে ডিবিএর নতুন কমিটির দায়িত্বগ্রহণ

আমার বার্তা অনলাইন:
০৪ ডিসেম্বর ২০২৫, ১৬:৫২

পুঁজিবাজারে স্টক ব্রোকারদের একমাত্র সংগঠন ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) ১১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ. চৌধুরী হলে অনুষ্ঠিত এ এজিএমে ডিবিএ পরিচালনা পর্ষদ নির্বাচনে নির্বাচিত ১৫ জন সদস্য নতুন পর্ষদের দায়িত্ব গ্রহণ করার মধ্য দিয়ে পর্ষদের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিবিএ।

এতে বলা হয়, নতুন পর্ষদ ২০২৬–২০২৭ মেয়াদে আগামী দুই বছর ডিবিএর নেতৃত্ব দেবে। নবগঠিত পর্ষদে– দ্বিতীয় মেয়াদে পূনরায় সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের পরিচালক সাইফুল ইসলাম। জ্যেষ্ঠ সহ-সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মনিরুজ্জামান। আর সহ-সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের এমডি মো. নাফিজ-আল-তারিক।

পরিচালক পদে দায়িত্ব গ্রহণ করেন– এবি অ্যান্ড কোম্পানি লিমিটেডের এমডি এম রাফিউজ্জামান বোখারী, এসসিএল সিকিউরিটিজ লিমিটেডের এমডি ব্যারিস্টার মোহাম্মদ ইফতেখার জোনায়েদ, আরএন ট্রেডিং লিমিটেডের এমডি মো. নাদিম, আজম সিকিউরিটিজ লিমিটেডের এমডি আহমেদ কবির মজুমদার, নিউ এরা সিকিউরিটিজ লিমিটেডের এমডি আর. ওয়াই. শমসের, ওয়ান সিকিউরিটিজ লিমিটেডের সিইও আমিনুল ইসলাম, জিএমএফ সিকিউরিটিজ লিমিটেডের এমডি আলহাজ্বা নাহিদ আহমেদ, কাইয়ুম সিকিউরিটিজ লিমিটেডের এমডি নাঈম মো. কাইয়ুম, ব্যবস্থাপনা পরিচালক, ভিশন ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এমডি মোহাম্মদ ইব্রাহিম, এক্সপো ট্রেডার্স লিমিটেডের এমডি ডা. ওসমান গনি চৌধুরী, ফিনিক্স সিকিউরিটিজ লিমিটেডের এমডি খন্দকার শফিকুর রহিম, এবং স্যার সিকিউরিটিজ লিমিটেডের এমডি শরীফ আতাউর রহমান।

নতুন পর্ষদের দায়িত্ব গ্রহণ করে সভাপতি সাইফুল ইসলাম বাজার সংশ্লিষ্ট সকল অংশীজনদের নতুন পর্ষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে পুঁজিবাজারের উন্নয়নে সবার সাথে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আমার বার্তা/এমই

এলডিসি থেকে উত্তরণের পর ফিনল্যান্ডে বিশেষ সুবিধা চায় বাংলাদেশ

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পর ফিনিশ বাজারে বিশেষ সুবিধা এবং জিএসপি প্লাস সুবিধা চায়

ডিইসি আইকনিক স্টার অ্যাওয়ার্ড অর্জন করেছেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স

দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি.শ্রেষ্ঠ বীমা প্রতিষ্ঠান হিসাবে দিয়ামনি ই- কমিউনিকেশন

চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে ৪.৬ শতাংশ: বিশ্বব্যাংক

চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি (জিডিপি) ৪ দশমিক ৬ শতাংশ হবে—এমন পূর্বাভাস দিয়েছে বাংলাদেশের

প্রথমবার ঢাকায় কনফারেন্সে আসছেন আইএফএসি প্রেসিডেন্ট

শনিবার (১৭ জানুয়ারি) ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে সাফা ইন্টারন্যাশনাল কনফারেন্স। এই কনফারেন্সে অংশ নিতে ঢাকায় প্রথমবারের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় তারেক রহমান

নির্বাচন ও গণভোটের তথ্য মিলবে ৩৩৩-এ, প্রস্তুতি নিচ্ছে জাতীয় হেল্পলাইন

সাবেক হিট অফিসার বুশরা আফরিনকে দুদকের জিজ্ঞাসাবাদ

গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় সংগ্রাম করে গেছেন বেগম জিয়া: খসরু

অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করলো বিসিবি

একতরফা সবকিছু করলে আমরা আমাদের দায়িত্ব পালন করতে বাধ্য হবো

গণভোট নিয়ে পরিকল্পিত মিথ্যাচার ছড়ানো হচ্ছে: অধ্যাপক আলী রীয়াজ

সৌদিতে থাকা ৬৯ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট দেওয়ার আশ্বাস দিলো বাংলাদেশ

‘হ্যাঁ’ বা ‘না’, উভয় পক্ষেই কথা বলার অধিকার সবার আছে: আসিফ নজরুল

বিপিএল বন্ধ হলে সব ক্ষতিপূরণ দিতে হবে বিসিবিকেই

সরকারি প্রকল্পের গাছ কাটতেও নিতে হবে অনুমতি: হাইকোর্ট

বিজ্ঞান-প্রযুক্তি ও সৃজনশীলতার সমন্বয়ে সবুজ শিল্পায়ন সম্ভব: শিক্ষা উপদেষ্টা

এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল

পঞ্চম বারের মত শ্রেষ্ঠ অফিসারের পদক পেলেন এএসআই শরীফ

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মাঠ পর্যায়ে ইসি অফিসের নিরাপত্তায় ২৭৫৪ আনসার নিয়োগের অনুমোদন

গণভোট নিয়ে জনসচেতনতা তৈরিতে জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সভা

যুক্তরাষ্ট্র–বাংলাদেশ সম্পর্ক আরও দৃঢ় করতে আমি আগ্রহী: ক্রিস্টেনসেন

আজ মাঠে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য বিপিএল বন্ধ

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি-সুরক্ষা আইনের অধ্যাদেশ অনুমোদন