ই-পেপার সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

পোশাক খাতকে ‘ইনোভেশন নেশন’ রূপান্তরে বিজিএমইএ-বিবিএফের চুক্তি

আমার বার্তা অনলাইন:
০৫ মার্চ ২০২৬, ১৬:২৬

বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের পরিচয় কেবল একটি ‘উৎপাদনকারী দেশ’ হিসেবে নয়, বরং আধুনিক ও উদ্ভাবন-নির্ভর শিল্প হিসেবে পুনর্প্রতিষ্ঠার লক্ষ্য নেওয়া হয়েছে। এই মহাপরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) একজোট হয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে এই লক্ষ্যে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এই চুক্তির আওতায় আগামী দুই বছর দেশের পোশাক খাতকে বিশ্বদরবারে আরও দায়িত্বশীল এবং ‘সবুজ শিল্প’ হিসেবে তুলে ধরতে কাজ করবে দুই পক্ষ।

বিজিএমইএর সহসভাপতি (অর্থ) মিজানুর রহমান এবং বিবিএফের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে বিজিএমইএর পরিচালক শাহ রাঈদ চৌধুরী, ব্র্যান্ডিং সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান খান মনিরুল আলম (শুভ), প্রচার ও প্রকাশনা সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মাসুদ কবির এবং ট্রেড ফেয়ার অ্যান্ড ইভেন্ট সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান এম সাজেদুল করিম উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় উভয় পক্ষ যেসব লক্ষ্য নিয়ে কাজ করবে–

১. পোশাক খাতকে ‘ফ্যাক্টরি নেশন’ থেকে ‘ইনোভেশন নেশন’-এ রূপান্তরের লক্ষ্যে বৈশ্বিক প্রচার ও ব্র্যান্ডিং কৌশল তৈরি করা হবে।

২. তরুণ উদ্ভাবকদের সম্পৃক্ত করে শিল্পের মূল সমস্যা সমাধানের জন্য বিজিএমইএতে একটি বিশেষ ‘ইনোভেশন ল্যাব’ স্থাপন করা হবে।

৩. শিল্পে মধ্যম ও উচ্চপর্যায়ের কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে এবং নারী নেতৃত্ব বিকাশে একটি ডেডিকেটেড ‘লিডারশিপ একাডেমি’ চালু করা হবে।

৪. মেধাবী শিক্ষার্থীদের এই শিল্পে ক্যারিয়ার গড়তে উৎসাহিত করতে ‘ইউথ ফেস্ট’ ও ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রাম’ পরিচালনা করা হবে।

৫. জাপানি ব্র্যান্ডগুলোর সঙ্গে গ্রিন ফ্যাক্টরিগুলোর সরাসরি সংযোগ স্থাপন এবং ‘কান লায়ন্স’-এর মতো বড় আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বিজিএমইএর উপস্থিতি নিশ্চিত করা হবে।

৬. বিবিএফের বিভিন্ন সামিট ও প্ল্যাটফর্মের মাধ্যমে বিজিএমইএ সদস্যদের আধুনিক ব্র্যান্ডিং, রিটেইল এবং ডিজিটাল মার্কেটিংয়ের অভিজ্ঞতা প্রদান করা হবে।

সমঝোতা স্মারকের আওতায় বিবিএফ কৌশলগত ব্র্যান্ডিং পরামর্শ ও নলেজ শেয়ারিংয়ে কাজ করবে এবং বিজিএমইএ শিল্প সংক্রান্ত তথ্য ও বিশেষজ্ঞ পরামর্শ দিয়ে সহযোগিতা করবে। উভয় পক্ষ আশা করছে যে, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ একটি বিশ্বমানের উদ্ভাবনী পোশাক হাব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে।

আমার বার্তা/এমই

পোশাক শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের আহ্বান বিজিএমইএর

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের

ব্যাংক ঋণনির্ভর বাজেট না দেওয়ার পরামর্শ ব্যবসায়ী-অর্থনীতিবিদদের

ব্যাংক ঋণনির্ভর বাজেট না দেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা। তারা বলেন, বেসরকারি খাতকে

বাজেটে ব্যবসায়ীদের ওপর খড়গ নামবে না: বাণিজ্যমন্ত্রী

আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে দেশের ব্যবসায়ীদের ওপর কোনো খড়গ নামবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আবারও বড় লাফ 

ইরানের সঙ্গে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার প্রতিক্রিয়ায় হরমুজ প্রণালিতে নৌ অবরোধের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-ইন্দোনেশিয়ার এফওসিতে ভিসা সহজীকরণ ও সরাসরি ফ্লাইট চালুতে জোর

আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম

পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতি ও আত্মপরিচয়ের অনন্য প্রতীক

যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: বললেন নেতানিয়াহু

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পোশাক শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের আহ্বান বিজিএমইএর

অবৈধ গ্যাসে তিতাসের সাঁড়াশি অভিযান, জরিমানা লাখ টাকা

সরাইলে হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীরকে বিদায় সংবর্ধনা

সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশ

ব্যাংক রেজল্যুশন আইন চিহ্নিত লুটেরাদের পুনর্বাসনের উদ্যোগ: টিআইবি

পানিসম্পদমন্ত্রীর সঙ্গে ভাইরাল সেই ভিডিও নিয়ে মুখ খুললেন মাসুদ অরুণ

লন্ডনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ঈদ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নারী ক্রিকেট বিশ্বকাপে নামলেই বাংলাদেশের পকেটে ৩ কোটি টাকা

প্রাথমিকের সব স্কুলে শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম দেবে সরকার

জাতিসংঘের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীকে সমর্থন দেবে ব্রাজিল

আমি জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে চাই: শিক্ষামন্ত্রী

আলজেরিয়া‌কে জ্বালানি সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি

বিসিবির অধীনে সেই লেভেল-থ্রি কোর্সে পাস করেছেন সবাই

‘অপতথ্যের হাত থেকে সুরক্ষা’ এখন নাগরিক অধিকার: তথ্যমন্ত্রী