ই-পেপার শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপর ১৫ শতাংশ ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

আমার বার্তা অনলাইন:
১৩ জুন ২০২৬, ১৪:৪৬

এখন থেকে জমির মালিকদের প্রাথমিক সাইনিং মানির পাশাপাশি ডেভেলপারদের কাছ থেকে পাওয়া ফ্ল্যাট বা অন্য যেকোনো আর্থিক সুবিধার বিপরীতে নির্ধারিত মূল্যের ওপর ১৫ শতাংশ ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রস্তাবিত অর্থ বিলের আয়কর বিধিতে এই পদক্ষেপ অন্তর্ভুক্ত করা হয়েছে। ডেভেলপারদের কাছ থেকে পাওয়া ফ্ল্যাট ও অন্যান্য অ-নগদ (নন-ক্যাশ) সুবিধাকে করযোগ্য লাভ হিসেবে বিবেচনা করে ক্যাপিটাল গেইনস ট্যাক্সের পরিধি আরও বাড়ানোই এই প্রস্তাবনার উদ্দেশ্য।

বর্তমানে কোনো জমির মালিক ডেভেলপারদের সঙ্গে চুক্তি করার সময় যে নগদ অর্থ পান, তা ‘সাইনিং মানি’ হিসেবে পরিচিত। এর ওপর ১৫ শতাংশ ক্যাপিটাল গেইন ট্যাক্স রয়েছে। তবে চুক্তি অনুযায়ী পরবর্তীতে জমির মালিকরা যে ফ্ল্যাট পান, তার ওপর কোনো কর দিতে হয় না।

নতুন প্রস্তাব অনুযায়ী জমির পরিবর্তে যে অ্যাপার্টমেন্ট পাওয়া যাবে, তার মূল্য নির্ধারণ (ভ্যালুয়েশন) করা হবে সংশ্লিষ্ট এলাকার সরকারিভাবে নির্ধারিত বর্তমান মূল্য বা মৌজামূল্যের ভিত্তিতে। সেখান থেকে ওই সম্পদের অর্জনকালীন মূল্য বাদ দেওয়া হবে। বাকি টাকাকে ক্যাপিটাল গেইন ট্যাক্স ধরে তার ওপর ১৫ শতাংশ কর আরোপ করা হবে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক কর্মকর্তা জানান, দুই দশক আগে ৫০ লাখ টাকায় ১০ কাঠার একটি প্লট কিনে পরে তা ডেভলপারের কাছে হস্তান্তর করা জমির মালিকের ওপর বড় অঙ্কের করারোপ হতে পারে। অর্থাৎ কোনো ব্যক্তি ২০ বছর আগে ৫০ লাখ টাকায় ১০ কাঠা জমি কেনার পর এখন জমিটি ডেভেলপারকে দিয়ে ডেভেলপ করার সময় সাইনিং মানি হিসেবে পেয়েছেন ৫০ লাখ টাকা। তিনি ২০ অ্যাপার্টমেন্টের একটি প্রকল্প থেকে ১০টি অ্যাপার্টমেন্ট পেলে এবং মৌজামূল্য হিসেবে প্রতি অ্যাপার্টমেন্টের দাম ৫০ লাখ করে হলে ১০টির দাম হবে ৫ কোটি টাকা।

সাইনিং মানির অর্থসহ জমির মালিকের মোট অর্জন হবে ৫.৫ কোটি টাকা। সেখান থেকে তার অর্জনকালীন মূল্য হিসেবে আগের ৫০ লাখ টাকা বাদ যাবে। সেক্ষেত্রে তাকে ৫ কোটি টাকার উপর ১৫ শতাংশ হিসেবে ৭৫ লাখ টাকা বাড়তি ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে।

তবে করের পরিমাণ এলাকাভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। এছাড়া কেউ যদি পৈত্রিক সূত্রে জমি পান এবং ওই জমি বেশ আগে অর্জিত হয়ে থাকে, সেক্ষেত্রে তার অর্জন মূল্য কম হবে।

বর্তমানে এলাকাভেদে জমির পাশাপাশি অ্যাপার্টমেন্টের মৌজামূল্য নির্ধারিত রয়েছে। মৌজামূল্য নির্ধারণ কমিটি এই দর হালনাগাদ করে থাকে। খাত সংশ্লিষ্টরা জানান, দেশে বছরে প্রায় ১০ হাজারের বেশি ফ্ল্যাট বিক্রি হয়, যার বাজারমূল্য ১০ হাজার কোটি টাকার বেশি।

আমার বার্তা/এমই

সব রেস্তোরাঁ-ক্যাটারিং সার্ভিসে ভ্যাট-ট্যাক্স একই রাখার প্রস্তাব সমিতির

বর্তমানে রেস্তোরাঁয় ৫ শতাংশ এবং ক্যাটারিং সেবায় ১৫ শতাংশ ভ্যাট আরোপের ফলে ব্যবসায়িক প্রতিযোগিতায় অসাম্য

মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পরও ব্রয়লার মুরগি, ডিম ও মাছের বাজারে তেমন কোনো প্রভাব

দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধস

দেশের বাজারে বড় ব্যবধানে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। টানা দুই

আইডিআরএ'র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন মীর নাদিয়া নিভিন

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নবনিযুক্ত চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব রেস্তোরাঁ-ক্যাটারিং সার্ভিসে ভ্যাট-ট্যাক্স একই রাখার প্রস্তাব সমিতির

ইসরায়েলকে সতর্ক করলেন ভ্যান্স, ‘তোমাদের অস্ত্রের টাকা আমেরিকা দেয়’

মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ জন

রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপ চাইলেন শামা ওবায়েদ

জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়ার নীতিগত অনুমোদন

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সময় আসেনি: ইইউ

দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধস

রায়পুরায় সংঘর্ষ: মেঘনা নদী থেকে আরও এক মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ৩

এক আঘাতে দুই শান্তিচুক্তি ভেঙে দিতে চান নেতানিয়াহু

হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি, সৌদিতে মৃত্যু ৫৪ বাংলাদেশির

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে বন্দুক হামলায় ৩৫ জন নিহত

মাঠে গোলবন্যা, ছুটির দিনে ছদ্মেবেশে নিউইয়র্কের ট্যুরিস্ট হালান্ড!

ভিসা জটিলতা কাটিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সেই ভোজিনহার মা

আইডিআরএ'র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন মীর নাদিয়া নিভিন

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা

পাগলাটে ম্যাচে কাতারকে ৬ গোলে উড়িয়ে কানাডার ইতিহাসগড়া জয়

ইরানের বন্দর-উপকূল থেকে অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৯ জুন ঘটে যাওয়া নানান ঘটনা