ই-পেপার রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

জ্বালানি তেলের বাজার সবার জন্য উন্মুক্ত, হাতছাড়া হচ্ছে বিপিসির একক নিয়ন্ত্রণ

আমার বার্তা অনলাইন:
০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৫:১৮

জ্বালানি তেলের বাজার আংশিক উন্মুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সীমিত পরিসরে পেট্রোলিয়াম পণ্য আমদানি, বিতরণ ও খুচরা বাজারজাতের সুযোগ দেওয়ার নীতিমালা তৈরির কাজ চলছে।

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) পাশাপাশি বেসরকারি খাতকে যুক্ত করে সংকটকালেও দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এ উদ্যোগের লক্ষ্য।

এক প্রতিবেদনে দ্য ফিন্যানশিয়াল এক্সপ্রেস জানায়, সীমিত পরিসরে বেসরকারি খাতকে পেট্রোলিয়াম ব্যবসায় যুক্ত করার নীতিমালা থাকা উচিত। তবে বেসরকারি খাতের অংশগ্রহণ ৩০ শতাংশের বেশি হওয়া উচিত নয় বলে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান।

ওই কর্মকর্তা বলেন, নীতিমালা কার্যকর হলে দেশে জ্বালানি তেল সংরক্ষণের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে।

পাশাপাশি বেসরকারি খাতের বিদ্যমান অবকাঠামো ও বিনিয়োগও কাজে লাগানো সম্ভব হবে।

বর্তমানে অপরিশোধিত ও পরিশোধিত উভয় ধরনের জ্বালানি তেলের বড় অংশ আমদানি করে বিপিসি। ডিজেল, ফার্নেস অয়েল, জেট ফুয়েল ও অকটেনের মতো পেট্রোলিয়াম পণ্যের আমদানিতে রাষ্ট্রীয় সংস্থাটিরই প্রধান ভূমিকা রয়েছে।

তবে কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান স্থানীয় ও আমদানি করা কনডেনসেট ও ন্যাফথা ব্যবহার করে ডিজেল, পেট্রল ও অকটেন উৎপাদন করছে।

এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সুপার পেট্রোকেমিক্যালস, পেট্রোম্যাক্স রিফাইনারি ও অ্যাকুয়া রিফাইনারি। উৎপাদিত জ্বালানি তারা বিপিসির কাছে বিক্রি করে। সরাসরি খুচরা পর্যায়ে এসব পণ্য বিক্রির অনুমতি তাদের নেই।

এ ছাড়া বেসরকারি মালিকানাধীন ফার্নেস অয়েলচালিত বিদ্যুৎকেন্দ্রগুলো নিজস্ব ব্যবহারের জন্য সরাসরি ফার্নেস অয়েল আমদানি করে থাকে।

বর্তমান ব্যবস্থায় পরিশোধিত জ্বালানি তেল পেট্রল পাম্পসহ বিভিন্ন খুচরা বিক্রয়কেন্দ্রে বিতরণ ও বাজারজাতের ক্ষেত্রে বিপিসির একচেটিয়া নিয়ন্ত্রণ রয়েছে।

দীর্ঘদিনের এ একচেটিয়া ব্যবস্থার কারণে তেল চুরি, পাচার ও অনিয়মের সুযোগ তৈরি হয়েছে বলে অভিযোগ রয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বেসরকারি খাতকে যুক্ত করা হলে বিপিসির একচেটিয়া নিয়ন্ত্রণ কমবে। এতে জ্বালানি সরবরাহব্যবস্থায় প্রতিযোগিতা বাড়ার পাশাপাশি স্বচ্ছতা ও জাতীয় জ্বালানি নিরাপত্তা জোরদার হতে পারে।

জ্বালানি খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, জ্বালানি তেলের দাম নির্ধারণের দায়িত্ব বিপিসির পরিবর্তে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) হাতে দেওয়া যেতে পারে। স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণব্যবস্থার মাধ্যমে বাজার পরিস্থিতির সঙ্গে সমন্বয় করে দাম নির্ধারণের পরামর্শও দিয়েছেন তাঁরা।

জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক এম তামিম বলেন, সরকার চাইলে পেট্রোলিয়াম খাত বেসরকারি বিনিয়োগের জন্য উন্মুক্ত করতে পারে। তবে বাজার উন্মুক্ত করার সুফল সাধারণ মানুষ পাচ্ছে কি না, তা নিশ্চিত করতে শক্তিশালী নজরদারি থাকতে হবে।

তিনি বলেন, এ ক্ষেত্রে প্রতিবেশী ভারতের নীতি অনুসরণ করা যেতে পারে। সেখানে সরকারি ও বেসরকারি দুই খাতই জ্বালানি তেল আমদানি, বিতরণ ও খুচরা বাজারজাতের সঙ্গে যুক্ত।

বর্তমানে বাংলাদেশে অপরিশোধিত ও পরিশোধিত মিলিয়ে বছরে প্রায় ৭৫ লাখ টন পেট্রোলিয়াম পণ্য আমদানি করা হয়। এর মধ্যে প্রায় ৫০ লাখ টন ডিজেল, ১৫ লাখ টন অপরিশোধিত তেল এবং বাকি ১০ লাখ টন ফার্নেস অয়েল, জেট ফুয়েল ও অকটেন।

জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বেসরকারি খাতের অন্তত তিনটি প্রতিষ্ঠান ইতিমধ্যে সরকারের সঙ্গে জ্বালানি ব্যবসায় যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে। এর মধ্যে বসুন্ধরা গ্রুপও রয়েছে।

তবে বেসরকারি খাতকে কী পরিমাণ অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে, আমদানি ও বাজারজাতের ক্ষেত্রে কী ধরনের শর্ত থাকবে এবং মূল্য নির্ধারণ কীভাবে হবে এসব বিষয় নীতিমালা চূড়ান্ত হওয়ার পর স্পষ্ট হবে।

দেশের বাজারে ভরিতে সোনার গহনার দাম কমলো ২২১৬ টাকা

দেশের বাজারে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার

শিমের দাম ডাবল সেঞ্চুরি, ডিমের ডজন ১৫০ টাকা

নিত্যপণ্যের বাজারে দামের ঊর্ধ্বগতি যেন থামছেই না। সবজি-মাছ কিংবা মুরগি-ডিম; সবখানেই গুনতে হচ্ছে বাড়তি টাকা।

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন ও যুদ্ধের কারণে সরবরাহ ব্যবস্থায় জটিলতা তৈরি হওয়ায় আগস্টে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম বেড়েছে।

জ্বালানি আমদানি ব্যয় বাড়তে পারে ৩৫ হাজার কোটি টাকা

আন্তর্জাতিক বাজারে তেল, গ্যাস ও কয়লার দাম বর্তমান পর্যায়ে থাকলে ২০২৬ সালে বাংলাদেশের জ্বালানি খাতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের বাজার সবার জন্য উন্মুক্ত, হাতছাড়া হচ্ছে বিপিসির একক নিয়ন্ত্রণ

লংমার্চের গাড়িগুলো কি পানিতে নাকি তেলে চলে, প্রশ্ন শামা ওবায়েদের

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫১৭, মামলা ৩৭

কৃষকের সার নিয়ে কারসাজি করলে ঠিকানা হবে হাজত: সংস্কৃতিমন্ত্রী

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: সালাউদ্দিন আহমেদ

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার

দেশে প্রতি ১০ জনে ১ জন মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন

এনবিআর সংস্কার আন্দোলন, ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ

সরকারিভাবে হজে যাওয়া ব্যক্তিরা ফেরত পাবেন ৪ কোটি ৮৭ লাখ টাকা

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

মাজারের খাদেম হত্যা : ৫ জন খালাস, দুই আসামির মৃত্যুদণ্ড বহাল

বিদ্যুৎ বিল বেশি আসায় প্রধানমন্ত্রী কটূক্তি, তদন্তে মিলল ভিন্ন তথ্য

ভিয়েতনামের রাষ্ট্রপ‌তির সঙ্গে বাংলাদে‌শের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

গাবতলী-দাশেরকান্দি রুটের মেট্রো প্রকল্প উঠছে একনেকে

সিলেটে অন্তঃসত্ত্বা নারী ও চার বছরের শিশু কন্যার ঝুলন্ত মরদেহ উদ্ধার

অবৈধ অর্থ লুকাতে বাংলাদেশ ব্যাংকের পরিচালকের আবাসন ব্যবসা!

লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন

প্রতারণার মামলায় হাইকোর্টে বিদিশার জামিন