ই-পেপার বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

রাষ্ট্র যেন শিক্ষকদের কিছু দিতে গেলেই দরিদ্র হয়ে পড়ে: বদরুন্নেসা কলেজ অধ্যক্ষ

আমার বার্তা অনলাইন
০৬ অক্টোবর ২০২৫, ১৩:৪৮

বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক তামান্না বেগম বলেছেন, রাষ্ট্র যেন শিক্ষকদের কিছু দিতে গেলেই দরিদ্র হয়ে পড়ে। এমন ধারণা বদলানো দরকার। স্বাধীনতার অর্ধশতাব্দী পেরিয়ে গেলেও শিক্ষকরা এখনো প্রাপ্য সম্মান ও মর্যাদা থেকে বঞ্চিত। তবু সীমিত সুযোগ ও সামর্থ্য নিয়ে তারা জাতি গঠনের কাজ করে যাচ্ছেন নিষ্ঠা ও আত্মত্যাগের সঙ্গে।

সোমবার (৬ অক্টোবর) জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ ও সরকারি সাত কলেজ শিক্ষা ক্যাডারের স্বার্থ সংরক্ষণ বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বদরুন্নেসা কলেজের অধ্যক্ষ বলেন, আমার রক্তে শিক্ষকতা মিশে আছে। কারণ, আমার বাবা ছিলেন একজন শিক্ষক। ১৯৯৪ সালে ঘোষণার পর থেকে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হচ্ছে। এ বছরের দিবসটি আমাদের কাছে শুধু আনন্দের নয়, বরং এক ধরনের প্রতিবাদেরও প্রতীক।

তামান্না বেগম বলেন, আমাদের সমাজে এখনো মনে করা হয় শিক্ষক মানেই হাঁটু পর্যন্ত ব্যাগ ঝুলিয়ে, মাথায় ছাতা নিয়ে হাঁটছেন এমন একজন মানুষ। অথচ শিক্ষকরা জাতি গঠনের মূল কারিগর। শিক্ষকদের সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠা না হলে শিক্ষা কখনোই প্রকৃত অর্থে মানবিক হবে না। স্বাধীনতার পর এত বছরেও শিক্ষকরা কি তাদের প্রাপ্য থেকে? আমরা অনেক ক্ষেত্রেই বঞ্চিত। রাষ্ট্র যেন শিক্ষকদের কিছু দিতে গিয়ে দরিদ্র হয়ে পড়ে, এমন এক চিত্র এখনো বিদ্যমান।

তিনি বলেন, যারা বিসিএসের মাধ্যমে শিক্ষকতা পেশায় যোগ দেন, তাদের অনেকে ১২ বছরেও পদোন্নতি পান না। আমরা রাষ্ট্রের কাঠামোয় ‘ক্যাডার’ হিসেবে স্বীকৃতি পেলেও মর্যাদা বা সুযোগের দিক থেকে বঞ্চিত। শিক্ষকতা বাংলাদেশের সবচেয়ে বেশি অবমূল্যায়িত পেশা। সীমিত সম্মান, সীমিত বেতন ও সুযোগের মধ্যেও শিক্ষকরা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। প্রত্যন্ত অঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ে যেখানে দুই-তিনজন শিক্ষক আছেন, সেখানেও তারা শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন।

অধ্যক্ষ তামান্না বেগম বলেন, আমি ২০১৭ সালে অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছি। কিন্তু আজও আমাদের অবস্থান একই পর্যায়ে। মামলা, চিঠি-পত্র– সব করেছি; তবু কোনো অগ্রগতি হয়নি। অবসরের (পিআরএল) সময় শিক্ষকরা অর্ধেক বেতন পান– এই বিষয়টি অনেকেরই জানা নেই। ভেবেছিলাম জীবনের শেষ সময়টা শান্তিতে কাটাব, কিন্তু দেখা গেল সেই আনন্দটুকুও আমাদের ভাগ্যে নেই। শিক্ষা জাতির মেরুদণ্ড। কিন্তু যদি সেই মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে না দেওয়া হয়, তাহলে আমরা কখনোই সমৃদ্ধ জাতি হতে পারব না।

সভার সঞ্চালনা করেন অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ড. মো. মাসুদ রানা খান। আর সভাপতিত্ব করেন আহ্বায়ক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। এসময় দেশের বিভিন্ন সরকারি কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, অধ্যাপকসহ শিক্ষা ক্যাডারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন বছরে রোজায় বন্ধ থাকবে সব কলেজ, বার্ষিক ছুটি ৭২ দিন

দেশের সব সরকারি-বেসরকারি কলেজের ২০২৬ শিক্ষাবর্ষের বাৎসরিক ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করা হয়েছে। এতে

২০২৬ সালের প্রাথমিক বৃত্তিসহ সব পরীক্ষার সময়সূচি প্রকাশ

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষাপঞ্জি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে তিনটি

এবার পবিত্র রমজান মাসে খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

২০২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে ১২

রাষ্ট্রীয় শোকের মধ্যেই বছরের প্রথমদিনে হবে বই বিতরণ

আগামী ১ জানুয়ারি শুরু হচ্ছে নতুন শিক্ষাবর্ষ। এদিন প্রাক-প্রাথমিক থেকে নবম-দশম পর্যন্ত সব শ্রেণির শিক্ষার্থীদের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু