ই-পেপার শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২

জাতির প্রত্যাশা পূরণে শিক্ষার্থীদের সক্ষম করে গড়ার আহ্বান ইউজিসির

আমার বার্তা অনলাইন:
০৯ নভেম্বর ২০২৫, ১৯:১৮
‘সামাজিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা’ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ইউজিসি’র চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ

জাতির প্রত্যাশা পূরণে শিক্ষার্থীদের সক্ষম করে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে সফল নেতৃত্বের কারণে শিক্ষার্থীদের প্রতি জনসাধারণের আস্থা ও প্রত্যাশা বৃদ্ধি পেয়েছে। এই জনপ্রত্যাশা পূরণ ও সমাজ বিনির্মাণে তরুণদের অগ্রণী ভূমিকা অব্যাহত রাখতে হবে।

রোববার (৯ নভেম্বর) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘সামাজিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা’ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

শিক্ষার্থীদের উদ্দেশে ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘তোমরা মৃত্যকে ভয় না পেয়ে দেশের স্বার্থে এগিয়ে এসেছো এবং তোমাদের ডাকে রাস্তায় নেমে এসেছিল সাধারণ মানুষ। তোমাদের নিয়ে জাতি গর্ব করে। তোমাদের ওপর জাতির প্রত্যাশা বৃদ্ধি পেয়েছে। তাই জুলাইয়ের চেতনা ধারণ করে সাহসিকতার সঙ্গে সমাজ বিনির্মাণে এগিয়ে যেতে হবে। তোমাদের দিকে তাকিয়ে আছে পুরো জাতি। তোমাদের দায়িত্ব বহুগুণ বৃদ্ধি পেয়েছে। জাতির প্রত্যাশা পূরণে সজাগ থাকতে হবে।

এসময় শিক্ষার্থীদের সহযোগিতায় টিম ওয়ার্কের মাধ্যমে দেশের ১৭০টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার উপযুক্ত পরিবেশ নিশ্চিতকরণের মাধ্যমে শিক্ষা ও গবেষণা কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যাশা করেন ইউজিসি চেয়ারম্যান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মাছুমা হাবিব, অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, শেকৃবি'র উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।

ইউজিসি'র ইন্টারন্যাশনাল কোলাবরেশন বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) জেসমিন পারভীন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

শেকৃবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, জবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শারমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট অধ্যাপক সৈয়দ তানভীর রহমান, ইউনেস্কোর প্রতিনিধি রাজু দাসসহ ইউজিসি ও বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইডি-এর প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সভায় বক্তরা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের জন্য দেশের সব বিশ্ববিদ্যালয়ে সাইকোলজিস্ট নিয়োগ, উৎপাদনশীলতা বৃদ্ধিতে সামাজিক ও মানসিক স্বাস্থ্যে গুরুত্ব দেওয়া, পারস্পরিক সম্মান ও শ্রদ্ধাবোধ বৃদ্ধি করা, সৃজনশীলতা সৎ চিন্তা ও মহৎ কাজ উৎসাহিত করা, আমিত্ব দূর করা, এবং শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার পারামর্শ দেন।

অনুষ্ঠানে জানানো হয়, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা কার্যক্রম শুরু করেছে ইউজিসি এবং ইউনেস্কো জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে সুরক্ষা সেবা কার্যক্রম শুরু করেছে ইউজিসি। প্রথম ধাপে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায় এক হাজার শিক্ষার্থীকে এ সেবা দেওয়া হবে। ‘সামাজিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা’ প্রকল্পের অধীনে দেশের ২২টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার শিক্ষার্থীকে পিয়ার টু পিয়ার ওরিয়েন্টেশন দেওয়া হবে। ধাপে ধাপে এ সংখ্যা আরও বাড়ানো হবে।

আমার বার্তা/এমই

গবেষণা ও প্রশিক্ষণ সহযোগিতায় পেট্রোবাংলা ও বুয়েটের সমঝোতা স্মারক সই

পেট্রোবাংলা ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মধ্যে শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম আরও বেগবান করার

সরকারের হুঁশিয়ারি সত্ত্বেও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন

সরকারের কঠোর হুঁশিয়ারি উপেক্ষা করে তিন দফা দাবি আদায়ে আন্দোলনে অনড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী

মন্ত্রণালয়ের হুঁশিয়ারির পরও প্রাথমিক বিদ্যালয়ে শাটডাউন অব্যাহত রাখার ঘোষণা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের হুঁশিয়ারির পরও কমপ্লিট শাটডাউন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের

ব্রাকসু এবং হল শিক্ষার্থী সংসদ নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা

নানা অনিশ্চয়তা আর ধোঁয়াশা কাটিয়ে তৃতীয়বারের মতো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) এবং
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গবেষণা ও প্রশিক্ষণ সহযোগিতায় পেট্রোবাংলা ও বুয়েটের সমঝোতা স্মারক সই

ফুটবলের খেলা শুরুর আগেই লাল কার্ড

নদীর উপর নির্মিত প্রকল্প পরিবেশগত ক্ষতি ডেকে আনছে : উপদেষ্টা রিজওয়ানা

শেখ হাসিনাকে ফেরাতে ইতিবাচক সাড়া দিচ্ছে না ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

ইসরায়েলি ‘দোসর’ ইয়াসের আবু সাবাব নিহত

অ-আরব দেশে নিজ নেতাদের ওপর হামলার শঙ্কা ফিলিস্তিনি গোষ্ঠীর

তরুণরা সবসময় ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে

আরাকান আর্মির হাতে আটক আরও ৬ বাংলাদেশি জেলে

আইএল টি-টোয়েন্টি খেলতে দেশ ছাড়লেন মোস্তাফিজ

ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় নিহত ৩, আহত ৪

চাঁপাইনবাবগঞ্জে প্রথমবারের মতো অনুষ্ঠিত ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

৫০তম বিসিএসে আবেদন শুরু, বিভিন্ন বিষয়ে নির্দেশনা পিএসসির

সীমান্তে ভারতীয় এক নারীর মরদেহ দেখার সুযোগ পেয়েছেন বাংলাদেশি স্বজনরা

মালয়েশিয়ায় রেলিং ভেঙে নিচে পড়ে বাংলাদেশি কর্মীর মৃত্যু

গাজা যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণা দিতে চায় যুক্তরাষ্ট্র

আন্দোলনকারী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কাজে ফেরার নির্দেশ

বিপিএলে চট্টগ্রামের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন হাবিবুল বাশার

বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান

দুই দিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে ৩০-৩৫ টাকা

ঢাকায় এসে পৌঁছেছেন জোবাইদা রহমান