ই-পেপার শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২

কর্মবিরতি স্থগিত করে বার্ষিক পরীক্ষায় ফিরছেন মাধ্যমিক শিক্ষকরা

আমার বার্তা অনলাইন:
০৩ ডিসেম্বর ২০২৫, ০৯:২৩

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কর্মবিরতি স্থগিত করেছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির (বাসমাশিস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শিক্ষার্থীদের স্বার্থে কর্মবিরতি সাময়িক স্থগিত ও বার্ষিক পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।ফলে বুধবার (৩ ডিসেম্বর) থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার কার্যক্রমে অংশ নেবেন সহকারী শিক্ষকরা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের শিক্ষাকার্যক্রম যাতে কোনোভাবে ব্যাহত না হয়, এ বিষয়টি বিবেচনায় নিয়ে বাসমাশিস ঘোষিত কর্মবিরতি সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বার্ষিক পরীক্ষা শিক্ষার্থীদের অ্যাকাডেমিক অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরীক্ষার অনিশ্চয়তায় শিক্ষার্থী ও অভিভাবকরা যে মানসিক চাপের মধ্যে ছিলেন, তা অনুধাবন করে দায়িত্ববোধের জায়গা থেকে শিক্ষাকার্যক্রমে ফিরে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এতে আরও বলা হয়, আমরা বিশ্বাস করি, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষা ও তাদের শিক্ষাজীবনকে স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনা আমাদের অন্যতম দায়িত্ব। তাই ৩ ডিসেম্বর থেকে বার্ষিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হচ্ছে।

‘একই সঙ্গে ন্যায্য দাবি-দাওয়া সমাধানের পথে এগিয়ে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগ কামনা করছি, যাতে ভবিষ্যতে শিক্ষা কার্যক্রম যাতে আর বাধাগ্রস্ত না হয়। যারা স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচি পালন করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। পরবর্তী সিদ্ধান্ত বিষয়ে আলোচনার মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে জানিয়ে দেওয়া হবে’ বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

জানা গেছে, দেশের সরকারি মাধ্যমিকের প্রায় সাত শতাধিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা সোমবার (১ ডিসেম্বর) থেকে চার দফা দাবিতে লাগাতার কর্মবিরতি শুরু করেন। এর ফলে সোম ও মঙ্গলবার ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে এ কর্মসূচি চলছিল।

মাধ্যমিক শিক্ষকদের চার দফা দাবি

১. সহকারী শিক্ষক পদকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক‍্যাডারভুক্ত করে ‘মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের’ গেজেট প্রকাশ।

২. বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত শিক্ষকদের বিভিন্ন শূন্য পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন দ্রুত কার্যকর করা।

৩. সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরি আদেশ দেওয়া।

৪. ২০১৫ সালের আগের মতো সহকারী শিক্ষকদের দুই থেকে তিনটি ইনক্রিমেন্টসহ অগ্রিম বর্ধিত বেতন-সুবিধা বহাল করে গেজেট প্রকাশ।

আমার বার্তা/এমই

মালয়েশিয়ান বিশ্ববিদ্যালয় ইউসিএসআই ও পিএইচপি এর মধ্যে সমঝোতা স্মারক

মালয়েশিয়ার স্বনামধন্য ইউসিএসআই (UCSI) বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস পিএইচপি গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান পিএইচপি মোটরস লিমিটেডের

ভিসি ভবন ঘেরাওয়ের ঘোষণা আস-সুন্নাহ হলের শিক্ষার্থীদের

বিশেষ বৃত্তি নীতিমালায় সংযোজিত অযৌক্তিক শর্তসমূহের সংশোধন ও পুনর্বিন্যাস-সহ ৩ দফা দাবি জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের

সরকারি স্কুলের মেধাতালিকায় ১০৭৫২১ জন, বেসরকারিতে প্রায় ২ লাখ

সরকারি-বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থী বাছাই ডিজিটাল লটারির ফল প্রকাশ করা

ভর্তিতে স্কুল পায়নি সাড়ে ৭ লাখ শিক্ষার্থী, শূন্য থাকছে পৌনে ৯ লাখে আসন

এদিকে, সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান মিলিয়ে মোট শূন্য আসন ছিল ১১ লাখ ৯৩ হাজার ২৮১টি। সেখানে ফাঁকাই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদির ওপর গুলিবর্ষণকারী যেখানেই লুকিয়ে থাকুক, খুঁজে বের করা হবে

তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর: মির্জা ফখরুল

৭২ ঘণ্টা অতি সংকটাপন্ন, হাদির ব্রেন স্টেম ক্ষতিগ্রস্ত: বিশেষ সহকারী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াতে পারে

হাদি গুলিবিদ্ধ: সরকার দৃঢ় ব্যবস্থা নেবে, আশা মির্জা ফখরুলের

গুলিবিদ্ধ হাদি, জড়িতদের গ্রেপ্তার দাবিতে শনিবার বিএনপির বিক্ষোভ

হাদির মাথার ভেতরে গুলি, ওটিতে চলছে সার্জারি

সীমান্ত সংঘাতের মধ্যেই থাইল্যান্ডে সংসদ ভেঙে নির্বাচনের ঘোষণা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ

চাহিদার তুলনায় ২২ লাখ টন বেশি আলু উৎপাদন হয়েছে: কৃষি উপদেষ্টা

গণভোটে যে চারটি প্রশ্ন থাকবে, ‘হ্যাঁ’ ভোট বেশি হলে কী হবে

গাজীপুরে তিতাস গ্যাসের ৩ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

মেডিকেল ভর্তি পরীক্ষা : ‘প্রশ্ন সহজ ছিল’ বলছে বেশিরভাগ পরীক্ষার্থী

নির্বাচন বানচালের ক্ষমতা কারও নেই: প্রেস সচিব শফিকুল

ঝড়ের তাণ্ডবের মাঝেও গাজায় থামেনি ইসরায়েলি বর্বরতা

নির্বাচনি ট্রেন গন্তব্যে পৌঁছাতে আন্তরিকভাবে কাজ করতে হবে

ইউটিউব শর্টস থেকে আয় বাড়াবেন যেভাবে

ন্যায়বিচার নিশ্চিতে মাঠে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ

মৃত্যু থেকে পালানোর পথ নেই

নির্বাচন সুষ্ঠু-সফল করতে যৌক্তিক সব সহযোগিতায় আমরা প্রস্তুত