ই-পেপার বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

ব্রাকসু এবং হল শিক্ষার্থী সংসদ নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা

আমার বার্তা অনলাইন:
০৪ ডিসেম্বর ২০২৫, ১৪:৪৭

নানা অনিশ্চয়তা আর ধোঁয়াশা কাটিয়ে তৃতীয়বারের মতো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) এবং হল শিক্ষার্থী সংসদ নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

বুধবার (৩ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য কার্যালয়ে নির্বাচন কমিশন এ পুনঃতফসিল ঘোষণা করে। এ সময় প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনার উপস্থিত ছিলেন। এর আগে ব্রাকসু ও হলভিত্তিক ভোটার তালিকায় অসঙ্গতি পাওয়ায় ঘোষিত তফসিল স্থগিতের দুই দিন পর এ পুনঃতফসিল ঘোষণা করা হলো।

নতুন তফসিল অনুযায়ী ভোটের তারিখ অপরিবর্তিত থাকবে, তবে নির্বাচন-সংক্রান্ত অন্যান্য কার্যক্রম আবারও নতুন করে শুরু হবে। এতে করে ব্রাকসু নির্বাচনকে ঘিরে এটি তৃতীয় দফায় তফসিল ঘোষণা।

এর আগে সোমবার (১ ডিসেম্বর) মনোনয়নপত্র বিতরণের শেষ দিন বিকেল সাড়ে ৪টার দিকে নির্বাচন কমিশন তফসিলের কার্যক্রম স্থগিতের ঘোষণা দেয়। স্থগিতের আগে পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ চলমান ছিল।

নতুন তফসিল অনুযায়ী, ৩ ডিসেম্বর নির্বাচন কমিশন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পাঠানো সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করবে। এরপর ৪ ও ৭ ডিসেম্বর ভোটার তালিকা নিয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির পর সেদিনই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত তালিকা প্রকাশের পর মনোনয়নপত্র বিতরণ শুরু হবে এবং তা চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত। একই সময়ের মধ্যে মনোনয়নপত্র দাখিলও করা যাবে। মনোনয়ন দাখিলের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ৯ ডিসেম্বর।

১০ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। ১১ ডিসেম্বর প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির পাশাপাশি মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় এবং চূড়ান্ত প্রার্থিতার তালিকা প্রকাশ করা হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৪ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট শেষে গণনা করে ফল প্রকাশ করা হবে।

সোমবার তফসিল স্থগিতের ঘোষণার পর শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। নির্বাচন বন্ধে ‘পাঁয়তারা’ করা হচ্ছে অভিযোগ করে তারা প্রশাসনিক ভবনে অবস্থান কর্মসূচি পালন করেন। বুধবার সকালে সংবাদ সম্মেলন করে তারা দুই দফা দাবি জানান।

দাবিগুলো হলো: বুধবারের মধ্যে তফসিল অনুযায়ী নির্বাচন কমিশনের স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু করা এবং আগামী ২৪ ডিসেম্বর ঘোষিত তারিখে ভোটগ্রহণ নিশ্চিত করা।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, ব্রাকসু নির্বাচন শিক্ষার্থীদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা; অথচ একটি ছাত্রসংগঠন নির্বাচন বানচালের চেষ্টা করছে। তবে যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে তারা প্রস্তুত বলেও হুঁশিয়ারি দেন।

পুনঃতফসিল ঘোষণার পর রাতে আন্দোলনকারী শিক্ষার্থীরা ক্যাম্পাসে আনন্দ মিছিল বের করেন।

আমার বার্তা/এল/এমই

শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষার মানোন্নয়ন

শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি হতে লাগবে না শিক্ষাগত যোগ্যতা!

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সভাপতি হতে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাসের

শিক্ষাকে মুখস্থনির্ভরতা থেকে বের করতে চায় সরকার : শিক্ষামন্ত্রী

শিক্ষাকে মুখস্থনির্ভরতার গণ্ডি থেকে বের করে সৃজনশীলতা, বিশ্লেষণধর্মী চিন্তা ও বাস্তব দক্ষতাভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে

জ্বালানি সাশ্রয়ে আজ থেকেই বন্ধ শাবিপ্রবির অফিস কার্যক্রম

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সোমবার (৯ মার্চ) থেকেই বন্ধ থাকবে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগর নির্বাচন অফিসে মানুষের দুর্ভোগ

জুলাই সনদের প্রতিটি শব্দ ও অক্ষর আমরা ধারণ করি: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান মেনেই এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো: স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম

রমজান ও নারী দিবসে কোরআন শরীফ, জায়নামাজ ও সেলাই মেশিন বিতরণ

উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের ওপর জোর: কয়রায় কর্মশালা অনুষ্ঠিত

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান

গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী

সরকারকে বিব্রত করার চেষ্টা করবেন না : মির্জা আব্বাস

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস

ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই: পরিকল্পনা প্রতিমন্ত্রী

চরমপন্থিরা পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে : র‍্যাব

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদ করবে ডিএসসিসি

ব্রাহ্মণবাড়ীয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে অগ্নিকান্ড বিষয়ক মহরা অনুষ্ঠিত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও তার স্ত্রী বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

ইরান থেকে ট্রাম্পকে বেরিয়ে আসতে পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা

৩ হাজার কোটি টাকার তহবিল ও গৃহঋণে সিঙ্গেল ডিজিট সুদ চান আবাসন ব্যবসায়ীরা

সম্মতি ছাড়া পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি, পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা

ঈদে সংবাদপত্রে ৫ দিনের ছুটি ঘোষণা

ইরানের সরকারপতন নির্ভর করছে সেখানকার জনগণের ওপর: নেতানিয়াহু