ই-পেপার শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

নাম–জন্মতারিখ সংশোধনের আবেদন দ্রুত পাঠাতে ঢাকা বোর্ডের নির্দেশ

আমার বার্তা অনলাইন:
০৫ জুলাই ২০২৬, ১৩:২১

শিক্ষার্থীদের নাম ও জন্মতারিখ সংশোধনের আবেদন দ্রুততম সময়ের মধ্যে ফরওয়ার্ড করে বোর্ডে পাঠানোর জন্য শিক্ষা প্রতিষ্ঠানপ্রধানদের প্রতি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। একই সঙ্গে আবেদনপত্রে আবেদনকারী বা তার অভিভাবকের মোবাইল নম্বর বাধ্যতামূলকভাবে উল্লেখ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠান বা অন্য কোনো ব্যক্তির মোবাইল নম্বর ব্যবহার না করার কথাও বলা হয়েছে।

সম্প্রতি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের কাছে পাঠানো এক চিঠিতে শিক্ষা বোর্ড জানায়, বোর্ডের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের এ নির্দেশনা অনুসরণ করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে নাম ও জন্মতারিখ সংশোধনের লক্ষ্যে আসা শিক্ষার্থী বা আবেদনকারীদের আবেদন সঠিকভাবে সম্পন্ন হওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে তা ফরওয়ার্ড করে বোর্ডে পাঠাতে বলা হয়েছে।

এতে বলা হয়, অনেক ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানপ্রধানরা আবেদন সঠিকভাবে সম্পন্ন হওয়ার পরও সময়মতো তা ফরওয়ার্ড না করায় শিক্ষার্থী ও আবেদনকারীরা বিভ্রান্তি ও হয়রানির শিকার হচ্ছেন। এ ধরনের পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়।

এছাড়া আবেদনপত্রে আবেদনকারী বা তার অভিভাবকের মোবাইল নম্বর আবশ্যিকভাবে দিতে হবে। প্রতিষ্ঠান কিংবা অন্য কারও মোবাইল নম্বর ব্যবহার করা যাবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট সব শিক্ষা প্রতিষ্ঠানপ্রধানকে সচেতন ও সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধও জানিয়েছে বোর্ড।

আমার বার্তা /জেএইচ

এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্রে নকল করে ৮০ পরীক্ষার্থী বহিষ্কার

সারাদেশে ১০টি বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আজ। তবে বৈরী আবহাওয়ার কারণে

চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত

বন্যা পরিস্থিতি ও বৈরি আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলায় আজ বুধবার (৮

এইচএসসির প্রশ্নের গোপনীয়তা নিশ্চিতে কঠোর নির্দেশনা আন্তঃশিক্ষা বোর্ডের

চলমান এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ করতে এবং প্রশ্নপত্রের সর্বোচ্চ গোপনীয়তা নিশ্চিত করতে দেশের সব পরীক্ষাকেন্দ্রের

১৭ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষা নিয়ে যা জানালেন পরীক্ষা নিয়ন্ত্রক

দেশজুড়ে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে দেশের চার বিভাগের ১৭টি জেলায় স্বল্পমেয়াদি বন্যার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুরে এলাম তেরেংগানুর রেডাং আইল্যান্ড : অপরূপ সৌন্দর্যের লীলাভূমি

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র করছে ইরান, দাবি ইসরায়েলের

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৫০

কক্সবাজারে বন্যায় ২ শিশুর মৃত্যু, পানিবন্দি ৩ লক্ষাধিক মানুষ

ইরানের ৫ প্রদেশে যুক্তরাষ্ট্রের হামলা, কমপক্ষে ১৪ জন নিহত

মনু ও ধলাই নদীর বাঁধ ভেঙে মৌলভীবাজারে ১৫ হাজার মানুষ পানিবন্দি

পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৭

নতুন দুই নদী বন্দর ঘোষণা করেছে সরকার, প্রজ্ঞাপন জারি

পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে, সাগরে সতর্কসংকেত

সাজেক থেকে ফিরেছেন আটকে পড়া সব পর্যটক, বন্ধ রয়েছে ভ্রমণ

জুমার দিন সুরা কাহাফ পড়লে মিলবে যে সুসংবাদ

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

বড় পতনের পর আবারও বেড়ে গেল সোনার দাম

আরও কতদিন ভারী বৃষ্টি থাকবে, জানালো আবহাওয়া অফিস

রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৫

পারমাণবিক শক্তি ও গোয়েন্দা সক্ষমতা আরও বাড়াবে উত্তর কোরিয়া

স্পেনকে হারানো অসম্ভব কিছু নয়: রুডি গার্সিয়া

স্পেনে দাবানলে নিহত ১২, তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত দক্ষিণ ইউরোপ

সামাজিক মাধ্যমে কি সতীর্থদের একে একে আনফলো করছেন রোনালদো?