ই-পেপার বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

কোনো কিছুতে তাড়াহুড়ো করতে চাই না: ইলিয়ানা

আমার বার্তা অনলাইন:
০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪১
ইলিয়ানা ডিক্রুজ

অভিনয়ে ফিরছেন বলিউড ও দক্ষিণ ভারতীয় সিনেমার আলোচিত অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ। এই খবর চমকে যাওয়ার মতো! কারণ তিনি যে আবার কখনও ক্যামেরার সামনে দাঁড়াবেন তা নিয়ে অনেকের সংশয় ছিল। সংশয়ে ছিলেন এ জন্য যে, প্রথম সন্তান কোয়ার জন্মের পর পোস্টপার্টাম ডিপ্রেশনে ভুগতে শুরু করেছিলেন দক্ষিণ ভারতীয় এই তারকা।

অবসাদ তাঁকে এতটাই পেয়ে বসেছিল যে, ছেলে কোয়ার ঠিকমতো যত্নও নিতেন না তিনি। এক অপরাধবোধ কাজ করত মনের মধ্যে। সে কথা অভিনেত্রী নিজেই বিভিন্ন সাক্ষাৎকারে উল্লেখ করেছেন। তাই চলতি বছর আবার যখন তাঁর মা হওয়ার খবর প্রকাশ পেল, তখন অনেকেই ধরে নিয়েছেন, এরপর আর হয়তো বড় পর্দায় ইলিয়ানাকে দেখা যাবে না। কিন্তু অনেকের ধারণা ভুল প্রমাণ করে পর্দায় ফেরার ঘোষণা দিয়েছেন অভিনেত্রী নিজে।

সদ্য দ্বিতীয় সন্তানের মা হয়েছেন তিনি। আর মাতৃত্বকালীন বিরতি কাটিয়ে অভিনয়ে ফেরার ইচ্ছা সবার সঙ্গে শেয়ার করেছেন। দ্য ডেইলি জাগরণসহ ভারতের একাধিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে, চলতি বছর ১৯ জুন ইলিয়ানা তাঁর দ্বিতীয় পুত্র, কিয়ানু রাফে ডোলান জন্ম দিয়েছেন। আর সন্তানের বয়স দুই মাস পূর্ণ হওয়ার আগেই জানালেন সিনেমায় ফিরে আসা নিয়ে তাঁর পরিকল্পনার কথা।

সম্প্রতি ‘ফ্রিডম টু ফিড’ লাইভ সেশনে অভিনেত্রী নেহা ধুপিয়ার সঙ্গে এক কথোপকথনে, ইলিয়ানা ডিক্রুজ তাঁর মাতৃত্বের পর্ব এবং তিনি কীভাবে পর্দায় থাকার অভাব অনুভব করেন তা নিয়ে খোলাখুলি আলোচনা করেছেন।

এই অভিনেত্রী বলেছেন, ‘আমি জানি না, মানুষ আমাকে কতটা মিস করে। শুধু জানি, আমি আমার কাজকে সত্যি ভালোবাসি। সে কারণে পর্দায় থাকা, বিভিন্ন চরিত্রে অভিনয় করা এবং অসাধারণ মানুষদের সঙ্গে কাজ করা মিস করি। আমি ভাগ্যবান এ কারণে যে, অভিনয় ক্যারিয়ারে গুণী শিল্পী ও নির্মাতাদের সঙ্গে দারুণ কিছু কাজ করার সুযোগ পেয়েছিলাম; যা কখনও ভুলে থাকা সম্ভব নয়। তাই আবারও নতুন কোনো চরিত্র হয়ে ক্যামেরার সামনে দাঁড়ানোর ইচ্ছা এখনও মনের মধ্যে লালন করে যাচ্ছি। তবে কোনো কিছু নিয়ে তাড়াহুড়ো করতে চাই না।’

তিনি আওর বলেন, ‘অভিনয়ে ফিরে আসতে চাই ঠিকই, তবে আমার ছেলেদের সঙ্গে থাকা এবং তাদের যত্ন নেওয়াকেও অগ্রাধিকার দিতে চাই। এখন আর এলোমেলোভাবে কাজ করার ইচ্ছাও নেই। তাই ফিরে আসার আগে আমি কেবল মানসিকভাবে নয়, শারীরিকভাবেও নিজেকে প্রস্তুত করার জন্য সময় নেব।’

আমার বার্তা/এমই

কবরের সামনে কান্নায় ভেঙে পড়লেন সেলিনা জেটলি

বলিউড অভিনেত্রী সেলিনা জেটলির ব্যক্তিগত জীবন দীর্ঘদিন ধরেই ঝড়ো হাওয়ার মধ্য দিয়ে যাচ্ছে। স্বামী পিটার

নায়িকা প্রিয় মনির ট্রাব বিজনেস অ্যাওয়ার্ড অর্জন

টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) প্রদত্ত ‘ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন

অভিনেত্রী ভাবনার ট্রাব বিজনেস অ্যাওয়ার্ড অর্জন

টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) প্রদত্ত ‘ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন

প্রথম ভালোবাসা নিয়ে ভাইরাল হতে চাই না: মিথিলা

মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে বড় পর্দায় নিজের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা জটিলতায় ৯ জনকে রেখে ব্যাংককের পথে ঋতুপর্ণারা

পাকিস্তানের চেয়ে নিজেদের পেস বিভাগকে এগিয়ে রাখছেন শান্ত

জামালপুরে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

১৬ বছর পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ

বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে অঙ্গীকারাবদ্ধ: ইফতেখারুজ্জামান

খাল খননের মাধ্যমে সারাদেশে অবৈধ দখল মুক্ত হবে: পানিসম্পদমন্ত্রী

বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও নতুন বিমানঘাঁটির ঘোষণা

মাইলস্টোন ট্র্যাজেডি: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনী তুলে নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর আবাসিক ভবন সোলারের আওতায় আনতে চায় সরকার

যশোরে প্রাইভেটকারে মিলল সাড়ে ৬ কোটি টাকার স্বর্ণ, আটক ৩ জন

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ জন

‘ব্যাপক চাহিদার কারণে দাম বেশি’, টিকিটের উচ্চমূল্য নিয়ে ফিফা সভাপতি

এআই প্রযুক্তির ক্যামেরা দিয়ে ঢাকায় শুরু হয়েছে ট্রাফিকের অটো মামলা

শাপলা চত্বরের মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন সাংবাদিক ফারজানা ও বাবু

জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে ব্যয়ের পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী

সংরক্ষিত নারী আসনের এমপিদের ৭৮ শতাংশ উচ্চশিক্ষিত

ওয়াকফ সম্পত্তির সঠিক ব্যবস্থাপনা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিনের কথিত ‘সুইসাইড নোট’ প্রকাশ

জুলাইয়ের মধ্যে জুতা পাবেন প্রাথমিকের ১ লাখ শিক্ষার্থী: ববি হাজ্জাজ