ই-পেপার রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩৩

সামিয়া নাহি ভূমিকম্পে আতঙ্কে

মোঃ আবু সাঈদ
২৩ নভেম্বর ২০২৫, ২১:৫৩

রাজধানীতে গত শুক্রবার রাজধানীতে হঠাৎ ভূমিকম্পের মধ্যে দিয়ে গেলেন জনপ্রিয় অভিনেত্রী সামিয়া নাহি, যিনি সরকারি অনুদানে নির্মিত ‘দায়মুক্তি’ সিনেমায় সাইমন সাদিকের সঙ্গে জুটি বেঁধে প্রথমবারের মতো বড় পর্দায় অভিষেক করেছেন। ছবিটি মুক্তি পেয়েছে ৭ ফেব্রুয়ারি ২০২৫-এ।

সামিয়া নাহি জানান, সকালটা তার জন্য আনন্দময় ছিল। কয়েক মাস পর বাবা-মায়ের সঙ্গে দেখা করার পরিকল্পনা এবং মাকে সঙ্গে আনার প্রস্তুতি চলছিল। মন ভরে ছিল ভালোবাসা ও উত্তেজনায়, কারণ দীর্ঘদিন পর তিনি বাবা-মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন।

তিনি রান্না শেষ করে ডাইনিং টেবিলে খাবার সাজাচ্ছিলেন ভাইদের জন্য। ছোট ভাই তখন মায়ের সঙ্গে ফোনে কথা বলছিল ঘরে, আর অন্য ভাই গভীর ঘুমে। হঠাৎ বাইরে ইট বা ভারী বস্তু পড়ে যাওয়ার মতো শব্দ শোনা যায়, বাতাসে ধুলো উড়ে। সামিয়া নাহি অনুভব করেন পায়ের নিচে হালকা ঢেউ খেলা। প্রথমে মনে হয় আশপাশে কোনো বিমান দুর্ঘটনা ঘটেছে, কারণ সাম্প্রতিক সময়ে এমন খবর বেশি শুনেছিলেন।

কিন্তু মুহূর্তের মধ্যেই দেয়াল ও মেঝের কম্পন বেড়ে গেলে তিনি বুঝতে পারেন-এটি ভূমিকম্প। আতঙ্কিত হয়ে তিনি দ্রুত ছোট ভাইকে ডাকেন। ডাক শুনে ভাই বের হয়, ঘুম ভেঙে বড় ভাইও দৌড়ে যোগ দেয়। তিনজন দ্রুত সিঁড়ি ধরে নিচে নামেন। নিচে এসে নিশ্চিত হন-এটি সত্যিই ভূমিকম্প ছিল।

নিচে নেমে এসে দেখা যায়, সামিয়া নাহির আঙুলে গভীর কেটে গেছে, রক্ত পড়ছিল। আতঙ্কের মুহূর্তে তিনি প্রথমে ব্যথা টের পাননি। পরে বড় ভাইয়ের মাধ্যমে জানতে পারেন-শুধু তাদের বাসা নয়, পুরো শহর জুড়ে একই ধরনের ঝাঁকুনি অনুভূত হয়েছে।

সামিয়া নাহি বলেন: “কয়েক সেকেন্ডে জীবন কীভাবে বদলে যেতে পারে, তা আমি বুঝেছি। আল্লাহর রহমতে আমরা বড় কোনো ক্ষতি থেকে রক্ষা পেয়েছি।”

তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং যারা নিহত হয়েছেন, তাদের রুহের মাগফিরাত চাই। পাশাপাশি সবাইকে উদ্দেশ্য করে বলেন: “জেনে বা অজান্তে যদি কারও মনে কষ্ট দিয়ে থাকি, ক্ষমা করে দেবেন। আমিও সবাইকে ক্ষমা করে দিলাম।”

অভিনেত্রী সামিয়া নাহি নতুন চলচ্চিত্র জগতে পা রেখেছেন, এবং এই অভিজ্ঞতা দেখিয়েছে-প্রাকৃতিক দুর্যোগের সময়ে জীবন কতটা অনিশ্চিত। সচেতনতা, দ্রুত সিদ্ধান্ত এবং পরিবারের প্রতি দায়িত্ববোধই বিপদের মুহূর্তে সবচেয়ে বড় শক্তি।

বিয়ে করেছেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা

ঈদের আনন্দ যখন দেশজুড়ে, ঠিক তখনই ভক্তদের বড় এক চমক দিলেন জনপ্রিয় অভিনেত্রী নীলাঞ্জনা নীলা।

ঈদে ১৩৩ হলে শাকিব খানের ‘প্রিন্স’

ঢাকাই চলচ্চিত্রের দর্শকদের জন্য ঈদ মানেই নতুন চমক। এবারের ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে মেগা সুপারস্টার

ঈদে টিভিতে বিশেষ অনুষ্ঠান

ঈদকে কেন্দ্র করে টেলিভিশন চ্যানেলগুলো প্রতিবছর বর্ণিল আয়োজন করে থাকে। এবারও ব্যতিক্রম হয়নি। দর্শকদের বিনোদনের

সাবিলা নূরের ‘বনলতা এক্সপ্রেস’ ঈদে মুক্তি

গত বছরের কোরবানির ঈদে বড় পর্দায় অভিষেক করেছিলেন সাবিলা নূর, শাকিব খানের বিপরীতে অভিনয় করে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে ব্রিজ ভেঙে নদীতে শতাধিক মানুষ, ৩ শিশু নিহত

ঢাকার ফাঁকা সড়কে ব্যস্ত রিকশা ও সিএনজি ভাড়া বৃদ্ধি

প্রধানমন্ত্রী ও ড. ইউনূসের সঙ্গে ঈদ শুভেচ্ছা

সৌদি ঘাঁটি খুলে মার্কিন-ইরান সংঘাতের প্রস্তুতি

ভাঙ্গায় ঈদের দিনে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ

ঈদে স্বর্ণের দাম কমেছে

কাবুলে পাকিস্তানি হামলায় পুনর্বাসন কেন্দ্র বিধ্বস্ত, শতাধিক নিহত

ডা. শফিকুর রহমানের সঙ্গে কূটনীতিকদের ঈদ শুভেচ্ছা

প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রীয় অতিথি ভবনে ঈদের শুভেচ্ছা বিনিময়, প্রধানমন্ত্রীর সঙ্গে মিলনমেলা

কুমিল্লায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত

ঈদে দায়িত্বে যেসব পেশার মানুষ

মোনাজাতে যুদ্ধ বন্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে ‘বিন্দুমাত্র’ আগ্রহ নেই: ডোনাল্ড ট্রাম্প

দেশবাসীকে সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই: পানিসম্পদমন্ত্রী

চোখের জলে গুনাহ মাফ চেয়ে বিশ্ব সম্প্রদায়ের কল্যাণ কামনা

জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

২১ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

শাওয়ালের চাঁদ দেখা গেছে, আগামীকাল পবিত্র ঈদুল ফিতর

আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিই: প্রধানমন্ত্রী