ই-পেপার বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ৩১ পৌষ ১৪৩৩

শীতে প্রেমিকের হুডি চুরি করতাম: সৌরসেনী

আমার বার্তা অনলাইন:
০৪ ডিসেম্বর ২০২৫, ১৪:৪২

টলিপাড়ায় অভিনেত্রী সৌরসেনী মিত্রের প্রেম জীবনের নতুন গুঞ্জন। যদিও এই আলোচনা নতুন নয়। ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে তার সম্পর্কের রসায়ন নিয়ে বেশ কিছুদিন ধরেই চর্চা চলছিল। কিন্তু সম্প্রতি এক মন্তব্যে সেই প্রেমের বিচ্ছেদ নিয়ে তৈরি হয়েছে নতুন জল্পনা। শাড়ি ব্যবসায়ী নিখিল জৈন, যিনি একসময় অভিনেত্রী ও সাংসদ নুসরত জাহানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন, তিনি নাকি টলিপাড়ার এই তরুণীর সঙ্গেই দ্বিতীয়বার সম্পর্কে জড়িয়েছিলেন।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, একসময় নিখিলের ব্যবসার প্রচার মুখও ছিলেন সৌরসেনী। ২০২৩ সালে বারাণসীতে একটি বিজ্ঞাপনী শুটিংয়ের সূত্রেই নাকি দুজনের ঘনিষ্ঠতা বাড়ে, যা পরে প্রেমে রূপ নেয়। এরপর তাদের একাধিক পার্টিতে একসঙ্গে দেখা গেছে।

সবচেয়ে বেশি নজর কেড়েছিল গত বছরের নভেম্বরে। ইডেন গার্ডেনে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেট ম্যাচে ভারত ও দক্ষিণ আফ্রিকা খেলার দিন তাদের দুজনকে একসঙ্গে গ্যালারিতে দেখা গিয়েছিল।

কিন্তু ২০২৫ সালের ১ জানুয়ারি সেই গুঞ্জন যেন সত্যি হয়েছিল। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে নিখিলের বাহুলগ্না একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে সৌরসেনী নিজেই সিলমোহর দেন সেই সম্পর্কে। ছবির ক্যাপশন ছিল, ‘হ্যালো ২০২৫, তোমাকেও হ্যালো নিখিল।’

সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন সৌরসেনী। সেখানেই শীতকালের প্রসঙ্গ টেনে এক আক্ষেপের কথা বলেন তিনি, যা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘একটা জিনিস এবারের শীতে আমার খুব মিস হয়ে যাবে। আমি বয়ফ্রেন্ডের থেকে তার হুডি চুরি করতাম। এবার সেটা হবে না আর। মনে হয় এবার আমাকে একটা হুডি কিনতে হবে! এবার আর চুরি করা যাবে না।’

অভিনেত্রীর এই মন্তব্য স্পষ্টতই ইঙ্গিত দিচ্ছে, যে তার আর নিখিল জৈনের সম্পর্ক আর আগের মতো নেই। প্রিয়জনের জিনিস চুরি করার মতো মিষ্টি অভ্যাস আর হয়তো পূরণ হবে না বলেই মনে করছেন সৌরসেনী। এই মন্তব্যের পর টলিপাড়ায় এখন একটাই প্রশ্ন তাহলে কি নিখিল-সৌরসেনীর পথ সত্যিই আলাদা হয়ে গেল?

আমার বার্তা/এমই

মা হতে চলেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান

দেশীয় বিনোদন অঙ্গনের পরিচিত ও আলোচিত মুখ অভিনেত্রী প্রিয়াঙ্কা জামানের জীবনে আসছে এক অনন্য সুখবর।

সালমান শাহ হত্যা মামলায় আসামিদের সম্পত্তি জব্দের আবেদন

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে শুনানি

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও শব্দ সৈনিক মলয় কুমার আর নেই

বরেণ্য সংগীতশিল্পী, সুরকার ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগীতশিল্পী শব্দসৈনিক মলয় কুমার গাঙ্গুলী আর নেই।

ঠাকুমার ঝুলির ‘ঠাকুমা’র চরিত্রে অভিনয় করছেন শ্রাবন্তী

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি এবার ওটিটি প্ল্যাটফর্মে আসছেন ‘ঠাকুমা’র চরিত্রে। তবে এটি জনপ্রিয়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জের ঘটনায় কঠোর অবস্থানে আনসার ও ভিডিপি

হজের বিমান ভাড়া স্থানান্তর করেনি ৪২ এজেন্সি, ব্যাখ্যা চাইল মন্ত্রণালয়

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত পুরো মধ্যপ্রাচ্যে বিপর্যয় ডেকে আনবে: কাতার

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়াই বিএনপির সিদ্ধান্ত: নজরুল ইসলাম

ভোটের ট্রেনে ২০৪৫ জন, আপিলে প্রার্থিতা ফিরে পাচ্ছেন অনেকেই

ঢাকায় নিজ বাসভবনে ওয়ার্ড জামায়াতের নেতাকে হত্যা

রাজউকে নকশা-নোটিশের আড়ালে দুর্নীতি: কোটি টাকার মিশনে ইমারত পরিদর্শক বিটু

বেকসুর খালাস পেলেন ইরাকে মৃত্যুদণ্ড পাওয়া এক বাংলাদেশি

বাংলাদেশের সঙ্গে যোগাযোগের সব চ্যানেল খোলা: ভারতের সেনাপ্রধান

আমি নিশ্চিত তরুণ রাজনীতিকরা কেউ কেউ নির্বাচিত হবেন: প্রধান উপদেষ্টা

আইপিএলে খেলা পেসারকে বিশ্বকাপের জন্য ভিসা দিচ্ছে না ভারত

বিয়ের আনন্দ নিমিষেই শেষ নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস উল্টে কনের নানির মৃত্যু

দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

গণভোটে ‘না’ জয়যুক্ত হলে ব্যর্থ হবে জুলাই অভ্যুত্থান: নাহিদ ইসলাম

ইরানে বিক্ষোভে ২০০০ মানুষ নিহত: ইরানের সরকারি কর্মকর্তা

নির্বাচন সুষ্ঠু হলেও অর্থবহ হবে কিনা সন্দেহ দেবপ্রিয় ভট্টাচার্যের

আগামীর সংসদে মানুষের উন্নয়নের কথা বলা হবে: সালাহউদ্দিন আহমদ

এক কোটি লিটার সয়াবিন ও ৪০ হাজার টন ইউরিয়া কিনবে সরকার

আফগানিস্তানের দায়িত্ব নিতে বিপিএল ছাড়লেন ঢাকার কোচ

বিদ্যমান ব্যবস্থায় গণতান্ত্রিক জবাবদিহিতার কাঠামো দুর্বল: তাসনিম জারা