ই-পেপার বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

আর্শিনা প্রিয়ার বিজিসিএফ অ্যাওয়ার্ড অর্জন

তকীউদ্দিন মুহাম্মদ আকরামুল্লাহ:
১৪ ডিসেম্বর ২০২৫, ১৪:৩৬
আপডেট  : ১৪ ডিসেম্বর ২০২৫, ১৪:৪১

বাংলাদেশ গ্রিন লিফ কালচারাল ফোরাম ও গ্রিন লিফ ম্যাগাজিন প্রদত্ত বিজিসিএফ অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী, চলচ্চিত্রাভিনেত্রী ও কোরিওগ্রাফার আর্শিনা প্রিয়া। দেশের সংগীতে তাঁর দীর্ঘদিনের অবদান, নিয়মিত সৃষ্টিশীল উপস্থিতি এবং ভিন্নধর্মী পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবেই এই সম্মাননা প্রদান করা হয়।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি চার তারকা হোটেলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে আর্শিনা প্রিয়ার হাতে অ্যাওয়ার্ড তুলে দেন কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা মাসুদ পারভেজ সোহেল রানা ও কিংবদন্তি অভিনেত্রী রোজিনা। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব ও অভিনেতা পীরজাদা শহীদুল হারুন এবং গ্রিন লিফ ম্যাগাজিনের সম্পাদক ও বিজিসিএফ-এর পরিচালক তসলিম হাসান হৃদয়।

একই অনুষ্ঠানে আরও অ্যাওয়ার্ড প্রদান করা হয় সংগীতশিল্পী মনির খান, রবী চৌধুরী, রিজিয়া পারভীন, আঁখি আলমগীর; চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিঘি, আঁচল, ফারিন খান; অভিনেতা ডিএ তায়েব; চিত্রনায়ক বাপ্পি চৌধুরী, জয় চৌধুরী; অভিনয়শিল্পী পারসানা ইভানা, তানহা তাসনিয়া; ব্যান্ড প্রোমোটার বারিশা হক; ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা; নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগ; ইনফ্লুয়েন্সার সানজিদা সায়মা; উদ্যোক্তা মিথিলা ইসলাম; কনটেন্ট ক্রিয়েটর রেহানা এবং শিশু শিল্পী দিশা মনি, আলেশা হোসাইন, তাসিন ও তাজিম-কে।

বাগেরহাটের মেয়ে আর্শিনা প্রিয়া বর্তমানে কানাডার টরন্টোতে স্থায়ীভাবে বসবাস করলেও দেশের সংগীত ও সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে নিয়মিতভাবে যুক্ত রয়েছেন। গান, পারফরম্যান্স ও অভিনয়সহ বহুমুখী শিল্পকর্মে তাঁর সফল উপস্থিতি বরাবরই দর্শক-শ্রোতাদের মন জয় করে আসছে।

অ্যাওয়ার্ড প্রাপ্তির অনুভূতি জানিয়ে আর্শিনা প্রিয়া বলেন, দেশের শিল্প ও সংস্কৃতির সঙ্গে যুক্ত থেকে কাজ করার স্বীকৃতি পাওয়া তাঁর জন্য গর্বের এবং অনুপ্রেরণার। এই সম্মাননা ভবিষ্যতে আরও মনোযোগ ও দায়বদ্ধতার সঙ্গে কাজ করার প্রেরণা জোগাবে।

শত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের গুলি

আসন্ন ঈদুল ফিতরে বড় পর্দা কাঁপাতে আসছেন ঢালিউড কিং শাকিব খান। এবার ‘প্রিন্স’ সিনেমার টিজারে

এই পথটাকে উপভোগ করার চেষ্টা করা উচিত: পিয়া জান্নাতুল

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। ২০০৭ সালে ‘মিস বাংলাদেশ’ খেতাব জয়ের পর থেকেই বিনোদন

জন্মদিনে শুভেচ্ছায় ভাসছেন কণ্ঠশিল্পী শ্রাবণী সায়ন্তনী

নতুন প্রজন্মের সম্ভাবনাময়ী কণ্ঠশিল্পী শ্রাবণী সায়ন্তনীর জন্মদিন আজ (১১ মার্চ)। সুরেলা কণ্ঠ, আবেগঘন পরিবেশনা এবং

সিয়ামের সিনেমায় হলিউড অভিনেত্রী নাতালিয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে একটি ছবি যা নিয়ে রীতিমতো হৈচৈ পড়ে গেছে। জানা গেছে এটি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম অধিবেশনেই বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

ডিএমপির ফেব্রুয়ারি মাস সেরা বিভাগ তেজগাঁও, থানা মোহাম্মদপুর

প্রধান নির্বাচক হচ্ছেন বাশার, সহকারী পদে এগিয়ে তুষার-নাইম

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বেবিচক ও ফায়ার সার্ভিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রামপালে নৌবাহিনীর বাস-মাইক্রোর সংঘর্ষে শিশুসহ নিহত ১২

বিএনপির থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আ.লীগ: রাষ্ট্রপতি

রাশিয়ান মডেল মনিকা কবিরের বিরুদ্ধে আদালতে মামলা

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা

চব্বিশে সম্মিলিত আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে: রাষ্ট্রপতি

সংসদে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিরোধী দলের অধিবেশন ত্যাগ

স্বৈরাচারের কেউ এ সংসদে নেই: আন্দালিব রহমান পার্থ

শিক্ষাক্ষেত্রে পরিবর্তনের মাধ্যমে দক্ষ জাতি গঠন সরকারের অগ্রাধিকার

খালেদা জিয়া মানেই আপসহীন গণতন্ত্র আর সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী