ই-পেপার শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

গোল্ডেন গ্লোবের মঞ্চে প্রিয়াঙ্কা-নিকের চোখে চোখে প্রেমের ইশারা

আমার বার্তা অনলাইন
১৩ জানুয়ারি ২০২৬, ১১:০৯
আপডেট  : ১৩ জানুয়ারি ২০২৬, ১১:১৩

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ‘গোল্ডেন গ্লোবস ২০২৬’-এর আসরে নজর কেড়েছেন তারকা দম্পতি প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। বেভারলি হিলসের এই জমকালো অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারা। কার্পেট থেকে অনুষ্ঠানস্থল- সবখানেই এই জুটির রসায়ন ও রোম্যান্টিক মুহূর্তগুলো এখন সামাজিক মাধ্যমে আলোচনায়।

অনুষ্ঠানের বেশ কিছু ভিডিও ইতোমধ্যে ভাইরাল। একটি ভিডিওতে দেখা যায়, স্বামী নিক জোনাসের টাই ঠিক করে দিচ্ছেন প্রিয়াঙ্কা। অন্য একটি মুহূর্তে প্রিয়াঙ্কার চুলে আলতো করে হাত বুলিয়ে দিতে দেখা যায় নিককে। এমনকি একে অপরের প্রতি তাদের গভীর চাহনিটাও প্রকাশ পেয়েছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ক্লিপে দেখা যায়, প্রিয়াঙ্কা ক্যামেরার দিকে তাকিয়ে থাকলেও নিক বারবার মুগ্ধ দৃষ্টিতে স্ত্রীর দিকেই তাকাচ্ছিলেন। অনুষ্ঠানে তাদের হাত ধরাধরি করে নাচতেও দেখা গেছে।

রেড কার্পেটে প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা গেছে কালো গাউনে। তবে পুরো সাজে সবচেয়ে বেশি নজর কেড়েছে তার আঙুলে থাকা একটি বিশাল নীল হিরের আংটি। গ্ল্যামারাস পোশাকের সঙ্গে দামি গয়না প্রিয়াঙ্কার উপস্থিতিতে এক ভিন্ন মাত্রা যোগ করে।

প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস দীর্ঘ সময় ধরেই তাদের সম্পর্ক ও একে অপরের প্রতি যত্নের জন্য ভক্তদের কাছে প্রশংসিত। হলিউড ও বলিউডের সেতুবন্ধন হিসেবে পরিচিত এই দম্পতি প্রায়ই বড় বড় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত হয়ে নজর কাড়েন। ২০২৬ সালের গোল্ডেন গ্লোবস আসরেও তাদের এই উপস্থিতি শুধু গ্ল্যামার নয়, বরং সম্পর্কের উষ্ণতার জন্যও স্মরণীয় হয়ে থাকল।

আমার বার্তা/জেএইচ

ফেসবুক পেজ বন্ধ, যা বললেন: ডিজে নায়রা

ডিজে নায়রা (উম্মে আম্মারা)-এর অফিসিয়াল ফেসবুক পেজ বন্ধ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। এ ঘটনায় নিজের

শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা

দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রি হোক বা বলিউড, রাশমিকা মান্দানার ব্যস্ততা ও সাফল্য সবখানেই। গত কয়েক বছরে

জন্মদিনে হিরো আলমের মুখোমুখি নানা চ্যালেঞ্জ

আলোচনা-সমালোচনার মধ্যেই আজ ২২ অক্টোবর জন্মদিন পালন করছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর, অভিনেতা ও গায়ক আশরাফুল

এডিএম স্টার অ্যাওয়ার্ড পেলেন মনিরুজ্জামান অপূর্ব

এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এর দশম আসরে শ্রেষ্ঠ সংগঠক হিসেবে সম্মাননা পেয়েছেন উদ্যোক্তা, ব্র্যান্ড প্রমোটর ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবি হুথিদের

সৌদিতে হুথি হামলার তীব্র নিন্দা জানালেন মালয়েশিয়ার প্রধান মুফতি

অসুস্থ দুই মন্ত্রীর শয্যাপাশে রিজভী ও জাহিদ

'৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ'

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

সৌদিতে আটকেপড়া ওমরাহযাত্রীদের আনতে বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি

হজে কুরবানির অর্থ আত্মসাৎ করায় এজেন্সিকে লাখ টাকা জরিমানা

ডেঙ্গু প্রভাবে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫১২

আলজান্নাহ মাদরাসায় নতুন হাফেজাদের সংবর্ধনা অনুষ্ঠিত

ঢাকার অ্যাপার্টমেন্টের সার্ভিস চার্জ নিয়ে বিতর্ক

ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ২

হরমুজে জাহাজ চালানোর চেষ্টা করলে মার্কিন ঘাঁটিকে টার্গেট করা হবে

হাসপাতালে ভর্তি স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মঈন খান

ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের

কক্সবাজারে সৈকতে ভেসে এলো আরও এক মরদেহ, নিহত বেড়ে ৪

আ. লীগ ও ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে : রিজভী

মালয়েশিয়ায় একটি অফিস থেকে ২০টির বেশি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার

অবশেষে আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে চুক্তি নবায়ন করছেন স্কালোনি

সাজেক সড়কে ফের অবরোধ, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলি