ই-পেপার বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

জুবিনের মৃত্যু নিয়ে যা বলছে সিঙ্গাপুর পুলিশ

আমার বার্তা অনলাইন
১৫ জানুয়ারি ২০২৬, ১৩:২৬

ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গার্গের অকাল প্রয়াণের চার মাস পেরিয়ে গেলেও কাটেনি শোকের রেশ। তবে তার রহস্যজনক মৃত্যু ঘিরে নানা গুঞ্জন ও ষড়যন্ত্রের তত্ত্বের মাঝে এবার বিস্ফোরক তথ্য সামনে আনল সিঙ্গাপুর পুলিশ। তদন্তকারীদের দাবি, স্কুবা ডাইভিংয়ের সময় জুবিন গর্গ মদ্যপ অবস্থায় ছিলেন এবং নিরাপত্তা বিধির চরম লঙ্ঘনই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে।

সম্প্রতি সিঙ্গাপুরের একটি আদালতে তদন্ত প্রতিবেদন পেশ করে পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর স্কুবা ডাইভিংয়ে নামার সময় জুবিন গর্গ মদ্যপ ছিলেন। প্রাথমিক অবস্থায় তিনি লাইফ জ্যাকেট পরলেও কিছুক্ষণ পরই তা খুলে ফেলেন।

পরবর্তী সময়ে ফের জলে নামার আগে প্রশিক্ষকরা তাকে লাইফ জ্যাকেট পরার অনুরোধ জানালেও তিনি তা কানে তোলেননি। পুলিশের মতে, এই অসাবধানতাই অকাল মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে তাকে। তদন্ত প্রতিবেদনে জুবিনের শারীরিক পরীক্ষার চাঞ্চল্যকর তথ্যও তুলে ধরা হয়েছে।

সিঙ্গাপুরের আইন অনুযায়ী, ১০০ মিলিলিটার রক্তে ৮০ মিলিগ্রাম অ্যালকোহল পাওয়া স্বাভাবিক ধরা হলেও জুবিনের শরীরে এর পরিমাণ ছিল ৩৩০ মিলিগ্রাম। স্বাভাবিক মাত্রার চেয়ে প্রায় চার গুণ বেশি মদ্যপান করেছিলেন তিনি। এছাড়া তার হোটেল কক্ষ থেকেও ৭৫০ মিলিলিটারের মদের বোতল উদ্ধার করেছে পুলিশ।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে সিঙ্গাপুরে 'নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে' যোগ দিতে গিয়ে স্কুবা ডাইভিং করার সময় নিখোঁজ হন এবং পরে তার মৃত্যু সংবাদ নিশ্চিত করা হয়। আসামের এই ‘ভূমিপুত্রে’র এমন আকস্মিক প্রয়াণকে অনেকেই স্বাভাবিক হিসেবে মেনে নিতে পারেননি; উঠেছিল ষড়যন্ত্রের অভিযোগও। তবে সিঙ্গাপুর পুলিশের এই নতুন দাবি সেই সব বিতর্ককে ভিন্ন দিকে মোড় নিল।

আমার বার্তা/জেএইচ

জন্মদিনে শুভেচ্ছায় ভাসছেন কণ্ঠশিল্পী শ্রাবণী সায়ন্তনী

নতুন প্রজন্মের সম্ভাবনাময়ী কণ্ঠশিল্পী শ্রাবণী সায়ন্তনীর জন্মদিন আজ (১১ মার্চ)। সুরেলা কণ্ঠ, আবেগঘন পরিবেশনা এবং

সিয়ামের সিনেমায় হলিউড অভিনেত্রী নাতালিয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে একটি ছবি যা নিয়ে রীতিমতো হৈচৈ পড়ে গেছে। জানা গেছে এটি

শয়তান খোঁজে সুখী সংসার : বাঁধন

২০০৭ সালে ময়মনসিংহের সেই আলোচিত ও অভিশপ্ত 'আদম পরিবার'। যে পরিবারের ৯ জন সদস্যের একযোগে

পর্দা ছেড়ে এবার ডিজিটাল দুনিয়ায় রিয়া চক্রবর্তী

সিনেমার রূপালি পর্দার গণ্ডি ছাড়িয়ে এবার কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দুনিয়ায় পা রাখলেন বলিউড অভিনেত্রী রিয়া
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ফসলি জমি ভরাটের দায়ে বালু জব্দ করে নিলামে বিক্রি

মির্জাপুরে গ্যাস সংযোগ অভিযান

ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত

বিরোধীদলীয় নেতার সম্মতি পেলে চিঠি প্রকাশ করতে চায় মন্ত্রণালয়

অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে নারীবান্ধব কর্মপরিবেশ জরুরি

ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থাপনা হতে হবে প্রযুক্তি নির্ভর: আইজিপি

ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী

ইরান যুদ্ধের অনিশ্চয়তায় বিশ্ববাজারে তেলের দামে নজিরবিহীন ওঠানামা

ঈদে বিমানবন্দর থেকে জয়দেবপুর বিআরটি লেনে একমুখী চলবে গাড়ি

সংস্কার প্রস্তাবের আলোকে বিরোধীদল যতটুকু পাবে, ততটুকু চাই: জামায়াত আমির

স্পিকার ও ডেপুটি স্পিকার বাছাইয়ে প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিল সরকারি দল

নাহিদের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ১১৪ রানেই অলআউট পাকিস্তান

থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে: বিমান প্রতিমন্ত্রী

আউট সোর্সিং জনবল নিয়োগে পরিচালক তুহিনের ২৫ কোটি টাকার টার্গেট

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনে গণভোট থাকছে না: ইসি

পাম্পে পুলিশের সঙ্গে সেনা সদস্য মোতায়েন চায় ওনার্স অ্যাসোসিয়েশন

বাংলাদেশের খেলা দেখতে মিরপুরে জাইমা রহমান

ধামরাইয়ে গ্যাস বিস্ফোরণে দগ্ধ স্বামী–স্ত্রী, স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক