ই-পেপার মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩

সংস্কৃতির মিলনমেলায় অনুরাগ বর্ষবরণ

আমার বার্তা অনলাইন
২৫ জানুয়ারি ২০২৬, ১০:৪০

লোচনা, সম্মাননা প্রদান ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে উৎসবমুখর আয়োজনে সম্পন্ন হয়েছে অনুরাগ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের বর্ষবরণ অনুষ্ঠান। মাঘের শীতল সন্ধ্যায় সংস্কৃতিপ্রেমীদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে রাজধানীর শিল্পকলা একাডেমি।

গতকাল শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে দেশের সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের বিশিষ্টজনদের উপস্থিতি অনুষ্ঠানকে করে তোলে আরও মর্যাদাপূর্ণ।

অনুষ্ঠানে অনুরাগকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন, কবি এবিএম সোহেল রশিদ চৌধুরী, ঢাকা মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন, জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শামীম মাহমুদ, কবি ও কথাসাহিত্যিক জমির উদ্দিন মিলনসহ আরও অনেকে।

এছাড়াও সাংস্কৃতিক অঙ্গনের খ্যাতিমান শিল্পীদের মধ্যে অনুষ্ঠানে অংশ নেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান, বেলাল খান, কানিজ সুবর্না এবং চিত্রনায়ক জয় চৌধুরী। তাদের উপস্থিতিতে মিলনায়তনে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

সংগঠনের সভাপতি রুবিনা আলমগীরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মোস্তফা মতিহার। আলোচনা পর্ব শেষে সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সংগীতশিল্পী মনির খান, বেলাল খান ও নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার সোহাগকে প্রদান করা হয় ‘অনুরাগ বর্ষবরণ সম্মাননা ২০২৬’।

পরবর্তী সময়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশবরেণ্য শিল্পীদের পাশাপাশি নবীন ও প্রতিশ্রুতিশীল শিল্পীরা নৃত্য ও সংগীত পরিবেশনের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন। নৃত্যের ছন্দ ও সুরের আবেশে মাঘের শীত উপেক্ষা করে উষ্ণ হয়ে ওঠে পুরো মিলনায়তন।

সংস্কৃতি ও সৃজনশীলতার এই মিলনমেলা অনুরাগ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাংগঠনিক শক্তি ও সাংস্কৃতিক অঙ্গনে তাদের সক্রিয় ভূমিকারই প্রতিফলন বলে মনে করছেন উপস্থিত সংস্কৃতিপ্রেমীরা।

শাকিব খানের ‘প্রিন্স’ দিয়ে যাত্রা শুরু কে-স্ক্রিন সিনেপ্লেক্সের

দেশজুড়ে যখন একের পর এক সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ার খবর শোনা যাচ্ছে, ঠিক সেই

ঈদে আসছে ‘পাগলা ভ্রমরা’ গান

ঈদ উপলক্ষে দর্শক-শ্রোতাদের জন্য নির্মিত হয়েছে নতুন মিউজিক ভিডিও ‘পাগলা ভ্রমরা’। নির্মাতা সোহেল খানের পরিচালনায়

সিনেমা ছাপিয়ে প্রতিবাদে মুখর অস্কার আসর

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে

মাদকাসক্ত মায়ের কোল থেকে শিশু উদ্ধারের আকুতি পরীমণির

ঢাকাই চিত্রনায়িকা পরীমণি নানা কারণে আলোচনায় থাকলেও বাচ্চাদের জন্য তার রয়েছে আলাদা মমতার জায়গা। এবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাজেটের দুই অধ্যাদেশ আইনে রূপ দেওয়ার অনুমোদন মন্ত্রিসভায়

বাগেরহাটে সিসিটিভি ফাঁকি দিয়ে পুলিশের আইজিপির বাড়িতে চুরি

ব্রাহ্মণবাড়িয়ায় চার শত খাল খনন করা হবে সাকি

ভারতের উগ্রপন্থি আরএসএস ও গোয়েন্দা সংস্থা ‘র’-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ

যুক্তরাষ্ট্র-ইসরায়েল পরাজয় স্বীকারের আগে আলোচনা নয়: মোজতবা

এক দশকে বাংলাদেশের অর্ধেক তরুণ চাকরি পাননি: বিশ্বব্যাংক

তারেক রহমানকে সমবেদনা জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি

ঐকমত্য কমিশনে বিএনপি গণভোটের রায় মানার কথা বলেছিল: বদিউল আলম

ধর্ষণ রোধে সব মন্ত্রণালয়কে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ

ঢাবি-জগন্নাথসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি

পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সরকারি সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে দলীয় পরিচয় দেখা হবে না: ইশরাক

আমাদের ঘাড়ের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের

ইসলামি বিপ্লবী গার্ডের বাসিজ ফোর্স প্রধান নিহত, দাবি ইসরায়েলের

কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পাবলিক পরিবহনে পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে: সড়কমন্ত্রী

নতুন সরকারের এক মাস: চমক ও আগামীর চ্যালেঞ্জ

ঈদযাত্রায় কোনো অন্যায়ের সঙ্গে ‘কম্প্রোমাইজ নাই’: আইজিপি