ই-পেপার মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩

সফলতার ধারাবাহিকতায় ‘মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার লুকস’ সিজন–৫, দ্বিতীয় রানার-আপ সুমি রানী দে

সালাম মাহমুদ:
২৫ জানুয়ারি ২০২৬, ১০:৫৭

বরাবরের মতো এবারও দর্শক ও সংশ্লিষ্ট মহলে দারুণ সাড়া ফেলে সফলভাবে সম্পন্ন হয়েছে দেশের আলোচিত রিয়েলিটি শো ‘মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার লুকস’ সিজন–৫। নতুন মুখ খোঁজার ক্ষেত্রে শোটির জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা যে কতটা শক্ত অবস্থানে রয়েছে, তা আবারও প্রমাণ করল এই আসর।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর আইসিসিএল ভেন্যুতে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ‘মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার লুকস সিজন–৫’-এর গ্র্যান্ড ফাইনাল। এবারের আসরটি পাওয়ার্ড বাই হিসেবে যুক্ত ছিল জনপ্রিয় ফুটওয়্যার ব্র্যান্ড ‘স্টেপ’, আর মিডিয়া পার্টনার হিসেবে ছিল এশিয়ান টেলিভিশন।

অনুষ্ঠানটির আয়োজক ও স্টার মাল্টিমিডিয়ার কর্ণধার সোহেল আফসান জানান, দেশের বিভিন্ন জেলা থেকে চার শতাধিক প্রতিযোগী অডিশনের মাধ্যমে অংশগ্রহণ করেন। একাধিক ধাপের প্রতিযোগিতা ও বিচারকদের কঠোর মূল্যায়নের পর চূড়ান্তভাবে ১৪ জন প্রতিযোগী ফাইনালিস্ট হিসেবে জায়গা করে নেন। সেখান থেকে প্রতিভা, উপস্থাপনা ও আত্মবিশ্বাসের বিচারে সেরাদের সেরা হিসেবে নির্বাচিত হন সাতজন প্রতিযোগী।

এবারের আসরে চ্যাম্পিয়নের মুকুট জিতে নেন ইয়ামিন ও তাজকিয়া। প্রথম রানার্সআপ হিসেবে নির্বাচিত হন পর্যায়ক্রমে ঋতু, দেব ও তানিয়া। আর দ্বিতীয় রানার্সআপ হন সৌরভ ও সুমি।

চার শতাধিক প্রতিযোগীকে পেছনে ফেলে নিজের মেধা, আত্মবিশ্বাস ও ব্যক্তিত্বের প্রমাণ দিয়ে এই আসরে দ্বিতীয় রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেন উদীয়মান তারকা সুমি। বিচারকদের কঠোর মূল্যায়নে উত্তীর্ণ হওয়া তার জন্য ছিল এক বিশাল অনুপ্রেরণা।

গ্র্যান্ড ফাইনালে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী, চিত্রনায়ক জয় চৌধুরী, বিদ্যা সিনহা মিম, দেবাশীষ বিশ্বাসসহ মিডিয়া ও বিনোদন অঙ্গনের একাধিক পরিচিত মুখ, যা অনুষ্ঠানটির আকর্ষণ আরও বাড়িয়ে তোলে।

বর্তমানে সুমি মালয়েশিয়ার স্বনামধন্য সেগি ইউনিভার্সিটি (SEGi University)-তে ‘হসপিটালিটি ম্যানেজমেন্ট’ বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছেন। গ্ল্যামার জগতের পাশাপাশি পড়াশোনাকেও সমান গুরুত্ব দেন তিনি। তার মতে, একজন মানুষের জীবনে গ্র্যাজুয়েশন সম্পন্ন করা একটি বড় অর্জন এবং ভবিষ্যতের জন্য শক্ত ভিত্তি।

শুধু মডেলিং বা গ্ল্যামার লুকেই সীমাবদ্ধ থাকতে চান না সুমি। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি তার রয়েছে বিশেষ অনুরাগ। ভালো কাজ ও সুযোগ পেলে নিয়মিতভাবে মিডিয়ায় কাজ করতে চান তিনি। তার মূল লক্ষ্য একজন গুণী অভিনেত্রী ও সুকণ্ঠী গায়িকা হিসেবে দেশের বিনোদন অঙ্গনে নিজের অবস্থান তৈরি করা।

সুমি বলেন,“মিডিয়াতে ভালো কাজ করে দেশের নাম উজ্জ্বল করাই আমার মূল উদ্দেশ্য। আমি যেন একইসাথে পড়াশোনা ভালোভাবে শেষ করতে পারি এবং একজন সফল অভিনেত্রী হতে পারি, সেজন্য সবার কাছে দোয়া চাই।”

উল্লেখ্য, বিগত সিজনগুলোর বিজয়ীরা বর্তমানে মিডিয়া ও বিনোদন জগতের বিভিন্ন ক্ষেত্রে সফলভাবে কাজ করে যাচ্ছেন। ফলে ‘মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার লুকস’ এখন শুধু একটি রিয়েলিটি শো নয়, বরং নতুন মুখ তৈরির একটি নির্ভরযোগ্য ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে নিজের অবস্থান আরও সুদৃঢ় করেছে। ‎

আমার বার্তা/জেইচ

শাকিব খানের ‘প্রিন্স’ দিয়ে যাত্রা শুরু কে-স্ক্রিন সিনেপ্লেক্সের

দেশজুড়ে যখন একের পর এক সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ার খবর শোনা যাচ্ছে, ঠিক সেই

ঈদে আসছে ‘পাগলা ভ্রমরা’ গান

ঈদ উপলক্ষে দর্শক-শ্রোতাদের জন্য নির্মিত হয়েছে নতুন মিউজিক ভিডিও ‘পাগলা ভ্রমরা’। নির্মাতা সোহেল খানের পরিচালনায়

সিনেমা ছাপিয়ে প্রতিবাদে মুখর অস্কার আসর

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে

মাদকাসক্ত মায়ের কোল থেকে শিশু উদ্ধারের আকুতি পরীমণির

ঢাকাই চিত্রনায়িকা পরীমণি নানা কারণে আলোচনায় থাকলেও বাচ্চাদের জন্য তার রয়েছে আলাদা মমতার জায়গা। এবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাজেটের দুই অধ্যাদেশ আইনে রূপ দেওয়ার অনুমোদন মন্ত্রিসভায়

বাগেরহাটে সিসিটিভি ফাঁকি দিয়ে পুলিশের আইজিপির বাড়িতে চুরি

ব্রাহ্মণবাড়িয়ায় চার শত খাল খনন করা হবে সাকি

ভারতের উগ্রপন্থি আরএসএস ও গোয়েন্দা সংস্থা ‘র’-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ

যুক্তরাষ্ট্র-ইসরায়েল পরাজয় স্বীকারের আগে আলোচনা নয়: মোজতবা

এক দশকে বাংলাদেশের অর্ধেক তরুণ চাকরি পাননি: বিশ্বব্যাংক

তারেক রহমানকে সমবেদনা জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি

ঐকমত্য কমিশনে বিএনপি গণভোটের রায় মানার কথা বলেছিল: বদিউল আলম

ধর্ষণ রোধে সব মন্ত্রণালয়কে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ

ঢাবি-জগন্নাথসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি

পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সরকারি সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে দলীয় পরিচয় দেখা হবে না: ইশরাক

আমাদের ঘাড়ের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের

ইসলামি বিপ্লবী গার্ডের বাসিজ ফোর্স প্রধান নিহত, দাবি ইসরায়েলের

কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পাবলিক পরিবহনে পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে: সড়কমন্ত্রী

নতুন সরকারের এক মাস: চমক ও আগামীর চ্যালেঞ্জ

ঈদযাত্রায় কোনো অন্যায়ের সঙ্গে ‘কম্প্রোমাইজ নাই’: আইজিপি