ই-পেপার মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩

এ সপ্তাহে ঢাকার প্রেক্ষাগৃহে চলছে সালমান শাহের তিন সিনেমা

আমার বার্তা অনলাইন:
২৫ জানুয়ারি ২০২৬, ১২:৪৭

বাংলাদেশি ছবির ক্ষণজন্মা নায়ক সালমান শাহ। তিন দশক আগে চলে গেছেন না ফেরার দেশে। অথচ এখনো তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি। বছরজুড়ে কোনো না কোনো সিনেমা হলে তার অভিনীত ছবি প্রদর্শিত হয়।

এবার তাকে নিয়ে গোটা সপ্তাহের বিশেষ আয়োজন করেছে পুরান ঢাকার মাল্টিপ্লেক্স লায়ন সিনেমাজ। ‘ফিরে দেখি সালমান শাহ’ শীর্ষক এই সপ্তাহে তারা তিনটি ছবি দেখাচ্ছে অভিনেতার। এগুলো হলো ‘স্বপ্নের পৃথিবী’, ‘অন্তরে অন্তরে’ ও ‘সত্যের মৃত্য নেই’।

প্রতিদিন প্রতিটি ছবির দুটি করে শো চলছে। শুক্রবার থেকে শুরু হয়ে এই আয়োজন চলবে আসছে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) পর্যন্ত।

অন্তরে অন্তরে

১৯৯৪ সালের ১০ জুন মুক্তি পায় এই চলচ্চিত্রটি। এটি পরিচালনা করছেন শিবলি সাদিক। কাহিনি লিখেছেন ফেরদৌস ও চিত্রনাট্য লিখেছেন শিবলি সাদিক। আশা প্রডাকশনস লিমিটেডের ব্যানারে চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন মেহবুব হোসেন। এতে জুটি হয়ে অভিনয় করেছেন সালমান শাহ ও মৌসুমী। এটি দুই তারকার দ্বিতীয় সিনেমা। এতে আরও অভিনয় করেছেন আনোয়ারা, রাজিব প্রমুখ।

স্বপ্নের পৃথিবী

রোমান্টিক গল্পের চলচ্চিত্রটি ১৯৯৬ সালের ১২ জুলাই মুক্তি পায়। ছবিটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন বাদল খন্দকার। কাহিনি ও সংলাপ লিখেছেন জোসেফ শতাব্দী এবং হেনরি আমিন। এতে সালমান শাহের নায়িকা শাবনূর। আরও অভিনয় করেছেন ববিতা, রাজীব, রাইসুল ইসলাম আসাদ, দিলদার, অমল বোস।

সত্যের মৃত্যু নেই

চলচ্চিত্রটি ১৯৯৬ সালের ১৩ সেপ্টেম্বর বাংলাদেশে মুক্তি পায়। এটি পরিচালনা করেছেন ছটকু আহমেদ। যৌথভাবে চিত্রনাট্য রচনা করেছেন ছটকু আহমেদ ও পানাউল্লাহ আহমেদ। এতে সালমান শাহের সঙ্গে জুটি হয়ে অভিনয় করেছেন শাহনাজ। এটিই একে অন্যের বিপরীতে দুজনের একমাত্র সিনেমা। এছাড়াও এতে অভিনয় করেছেন আলমগীর, শাবানা, রাইসুল ইসলাম আসাদ, রাজীব ও ডন।

সত্যের মৃত্যু নেই

আয়োজনটি নিয়ে এক ভিডিও বার্তায় লায়ন সিনেমাজ কর্তৃপক্ষ জানায়, ‘কিছু নায়ক সিনেমায় আসেন, আর কিছু নায়ক বদলে দেন পুরো চিত্রজগৎটাই। সালমান শাহ তেমনই এক তারকা। তার নাম পুরো একটি প্রজন্মের অনুভূতি হয়ে উঠেছিল। যার বিদায় আজও কাঁদায় লাখ লাখ সিনেমাপ্রেমীকে। লায়ন সিনেমাজে আবারও তার ছবি দেখার সুযোগ এলো।’

প্রসঙ্গত, এ সপ্তাহে সালমান শাহর ছবির বাইরে শুধু সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’ চালাচ্ছে হলটি।

আমার বার্তা/এল/এমই

শাকিব খানের ‘প্রিন্স’ দিয়ে যাত্রা শুরু কে-স্ক্রিন সিনেপ্লেক্সের

দেশজুড়ে যখন একের পর এক সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ার খবর শোনা যাচ্ছে, ঠিক সেই

ঈদে আসছে ‘পাগলা ভ্রমরা’ গান

ঈদ উপলক্ষে দর্শক-শ্রোতাদের জন্য নির্মিত হয়েছে নতুন মিউজিক ভিডিও ‘পাগলা ভ্রমরা’। নির্মাতা সোহেল খানের পরিচালনায়

সিনেমা ছাপিয়ে প্রতিবাদে মুখর অস্কার আসর

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে

মাদকাসক্ত মায়ের কোল থেকে শিশু উদ্ধারের আকুতি পরীমণির

ঢাকাই চিত্রনায়িকা পরীমণি নানা কারণে আলোচনায় থাকলেও বাচ্চাদের জন্য তার রয়েছে আলাদা মমতার জায়গা। এবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাজেটের দুই অধ্যাদেশ আইনে রূপ দেওয়ার অনুমোদন মন্ত্রিসভায়

বাগেরহাটে সিসিটিভি ফাঁকি দিয়ে পুলিশের আইজিপির বাড়িতে চুরি

ব্রাহ্মণবাড়িয়ায় চার শত খাল খনন করা হবে সাকি

ভারতের উগ্রপন্থি আরএসএস ও গোয়েন্দা সংস্থা ‘র’-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ

যুক্তরাষ্ট্র-ইসরায়েল পরাজয় স্বীকারের আগে আলোচনা নয়: মোজতবা

এক দশকে বাংলাদেশের অর্ধেক তরুণ চাকরি পাননি: বিশ্বব্যাংক

তারেক রহমানকে সমবেদনা জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি

ঐকমত্য কমিশনে বিএনপি গণভোটের রায় মানার কথা বলেছিল: বদিউল আলম

ধর্ষণ রোধে সব মন্ত্রণালয়কে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ

ঢাবি-জগন্নাথসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি

পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সরকারি সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে দলীয় পরিচয় দেখা হবে না: ইশরাক

আমাদের ঘাড়ের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের

ইসলামি বিপ্লবী গার্ডের বাসিজ ফোর্স প্রধান নিহত, দাবি ইসরায়েলের

কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পাবলিক পরিবহনে পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে: সড়কমন্ত্রী

নতুন সরকারের এক মাস: চমক ও আগামীর চ্যালেঞ্জ

ঈদযাত্রায় কোনো অন্যায়ের সঙ্গে ‘কম্প্রোমাইজ নাই’: আইজিপি