ই-পেপার সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩৩

আবারও শাকিব খানের নায়িকা সাবিলা নূর

আমার বার্তা অনলাইন:
১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:০২

আবারও সাবিলা নূরকে দেখা যাবে শাকিব খানের নায়িকা হিসাবে। ‘রকস্টার’ ছবিতে তাদের একসঙ্গে দেখা যাবে বলে গুঞ্জন উঠেছে ঢালিউডে। ছবিটিতে থাকবেন দুই নায়িকা। এই খবর আগেই প্রকাশ হয়েছে। তাদের একজন তানজিয়া জামান মিথিলা। আর একজনকে নেয়া হবে পাকিস্তান থেকে, এমন আলোচনাই চলছিলো।

তবে ছবিটির প্রযোজনার সঙ্গে জড়িত একটি সূত্র বলছে ভিন্ন কথা। পাকিস্তানি কোনো নায়িকা থাকছেন না ছবিটি। শাকিবের আগ্রহে বাংলাদেশি নায়িকাই যুক্ত হবেন। আর তিনি হতে যাচ্ছেন সাবিলাই। সবকিছু ঠিকঠাক থাকলে দ্রুতই হবে চুক্তি। সেই সুবাদে ‘তাণ্ডব’ ছবির পর আবারও শাকিবের বিপরীতে তাকে দেখা যাবে।

জানা গেছে, একজন রকস্টারের জীবনের উত্থান-পতনের গল্প নিয়ে তৈরি হবে নতুন সিনেমাটি। সেখানে থাকবে ভালোবাসার অন্য এক অধ্যায়। তবে এখনও চূড়ান্ত হয়নি সিনেমার নাম। সিনেমাটি নির্মিত হবে প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারে।

বছরের শুরু থেকেই ব্যস্ত শিডিউলে সময় কাটাচ্ছেন ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান। একের পর এক সিনেমার শুটিং নিয়ে দম ফেলার সুযোগ নেই তার। সদ্য ‘প্রিন্স’ সিনেমার শুটিং শেষ হবে। এরপর তিনি হাত দিতে যাচ্ছেন আসন্ন ঈদুল আজহার জন্য ‘রকস্টার’ সিনেমার কাজে।

এ প্রসঙ্গে ছবির পরিচালক আজমান রুশো গণমাধ্যমকে বলেন, ‘এ মুহূর্তে নায়িকা নির্বাচন নিয়ে কিছু বলতে চাই না। সবকিছু চূড়ান্ত হলে দুই-তিন দিনের মধ্যেই দ্বিতীয় নায়িকার নাম ঘোষণা করা হবে।’

আমার বার্তা/এমই

মাথায় অস্ত্রোপচার সবাই দোয়া করবেন: তানিয়া বৃষ্টি

ছোট পর্দার পরিচিত মুখ তানিয়া বৃষ্টি। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।

দেশের সব মানুষ রাজনীতি করে না কিন্তু দেশকে ভালোবাসে: আফজাল হোসেন

অভিনেতা-নির্মাতা আফজাল হোসেন ফেসবুকে বেশ সরব। প্রায়ই কথা বলেন সামাজিক ইস্যু নিয়ে। সাম্প্রতিক নির্বাচনকে ঘিরে

বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ কলকাতার সুস্মিতা

বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় ‘রাক্ষস’ সিনেমায় সিয়াম আহমেদের

হলুদের সাজে দেখা দিলেন হানিয়া আমির, বিয়ের গুঞ্জন

পাকিস্তানের বিনোদন জগতে ফের চর্চার কেন্দ্রে অভিনেত্রী হানিয়া আমির ও গায়ক আসিম আজহার। দীর্ঘদিন পর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষামন্ত্রী কে? আলোচনায় ওবায়দুল ইসলাম, মিলন ও ওসমান ফারুক

জামায়াত আমির শফিকুর রহমানের বাসায় তারেক রহমান

তারেক রহমানের সঙ্গে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফোনালাপ

আমরা সৌভাগ্যবান যারা সুযোগ পেয়েছিলাম: শেষ বৈঠকে প্রধান উপদেষ্টা

বাংলাদেশে বৈশ্বিক নারী বিজ্ঞানীদের প্রাতরাশ অনুষ্ঠিত

নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে পরমাণু সমঝোতায় রাজি ইরান

এটা স্মরণীয় নির্বাচন হয়ে থাকবে মনে করে বিদায়ী উপদেষ্টা পরিষদ

নবনির্বাচিত সরকার দায়িত্ব নিলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান

পদত্যাগপত্র জমা দিয়েছেন আইজিপি বাহারুল আলম

টিউলিপকে ফেরাতে যুক্তরাজ্যের কাছে দাবি জানাবে বিএনপি সরকার

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি: পরিবেশ উপদেষ্টা

নির্বাচনে কোন দল কত শতাংশ ভোট পেয়েছে জানালো ইসি

‘ফিরোজা না যমুনা’ কোথায় উঠবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইবিতে রোভার স্কাউট গ্রুপের নেতৃত্বে সাঈম-সাজ্জাদ

নির্বাচনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে: প্রেস সচিব

চাকরি ফিরে পেলেন পল্লী বিদ্যুৎ সমিতির ৪৬ কর্মকর্তা-কর্মচারী

সরকারের পক্ষ থেকে সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের দাওয়াত দেওয়া হয়েছে

এলএনজি সরবরাহ হ্রাস, কম থাকবে গ্যাসের চাপ

তারেক রহমানের শপথে আসছেন ভারতের স্পিকার ও পররাষ্ট্র সচিব