ই-পেপার বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

নাগরিক অধিকারের রাঙা উৎসবে তারকারা

আমার বার্তা অনলাইন:
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:১১

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ সারা বাংলাদেশে উদযাপিত হয়েছে গণতান্ত্রিক অধিকারের মহোৎসব। সাধারণ মানুষের পাশাপাশি ছোট ও বড় পর্দার তারকাদের মাঝেও দেখা গেছে অভূতপূর্ব উচ্ছ্বাস। বিনোদন জগতের প্রিয় মুখগুলোর কাছে আজকের দিনটি ছিল নাগরিক অধিকার ফিরে পাওয়ার এক বড় উৎসব।

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি তিন বোন সুচন্দা, ববিতা ও চম্পা একসঙ্গে ভোট দিয়ে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিশেষ করে জ্যেষ্ঠ অভিনেত্রী সুচন্দার জন্য দিনটি ছিল আবেগের, কারণ তার ছেলে এবারের নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছেন।

অন্যদিকে, প্রবীণ অভিনেতা আবুল হায়াত সুষ্ঠু ও সুন্দর পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেছেন এবং যোগ্য নেতৃত্বের মাধ্যমে দেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন। সংগীতাঙ্গনের প্রিয় মুখ 'ব্ল্যাক ডায়মন্ড' খ্যাত বেবী নাজনীন দীর্ঘ ১৭ বছর পর নিজের পছন্দের প্রতীকে ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

এবারের নির্বাচনের অন্যতম আকর্ষণ ছিল তারকাদের 'প্রথম ভোট'। চিত্রনায়িকা তমা মির্জা, নির্মাতা জাহিদ প্রীতম এবং অভিনেতা মাহবুব আল রশিদ খান জীবনের প্রথমবার ভোট দেওয়ার রোমাঞ্চকর অভিজ্ঞতা অর্জন করেছেন। নির্মাতা জাহিদ প্রীতমের জন্য দিনটি ছিল আরও বিশেষ, কারণ ভোটকেন্দ্রে নিজের স্কুল শিক্ষকদের দেখা পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি।

এছাড়া অভিনেত্রী ও কন্ঠশিল্পী পারশা মাহজাবীন পূর্ণী ১৬ ঘণ্টার যানজট উপেক্ষা করে ঢাকা থেকে বগুড়ায় গিয়েছেন শুধু নাগরিক দায়িত্ব পালনের জন্য। তিনি এবার প্রথম ভোট দিয়েছেন।

জনপ্রিয় নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ জুলাই বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দীর্ঘ ২৫ বছর পর নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। অভিনেত্রী শবনম ফারিয়া ও রুকাইয়া জাহান চমক নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নতুন সরকারের কাছে বিনোদন ও সংস্কৃতি খাতের আমূল পরিবর্তনের দাবি জানান তারা।

বিশেষ করে ক্রিকেটের মতো বিনোদন মাধ্যমেও সরকারি অনুদান ও পৃষ্ঠপোষকতার ওপর জোর দেন তারা। অভিনেতা ইমতিয়াজ বর্ষণও ঢাকা থেকে চট্টগ্রামে গিয়ে ভোট দিয়েছেন এবং এই নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অগ্রযাত্রার নতুন সূচনার আশা প্রকাশ করেছেন।

চিত্রনায়ক অনন্ত জলিল ও চিত্রনায়িকা বর্ষা দম্পতি শান্তিপূর্ণ ও নিরাপদ বাংলাদেশের স্বপ্নে ভোট দিয়েছেন।

এছাড়া অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা শরীয়তপুরে গিয়ে ঈদের আমেজে ভোট দিয়েছেন। অভিনেত্রী আইশা খান, আশফাক নিপুন এবং জান্নাতুল ফেরদৌস ঐশী সুশৃঙ্খল পরিবেশের প্রশংসা করে সাধারণ মানুষকে ভোট দিতে উৎসাহিত করেছেন।

সারাদেশের বিভিন্ন কেন্দ্রে আরও অনেক জনপ্রিয় মুখকে দেখা গেছে নাগরিক দায়িত্ব পালন করতে। তাদের মধ্যে রয়েছেন আদিল হোসেন নোবেল, জেমস, জিয়াউল ফারুক অপূর্ব, নিরব হোসেন, আদর আজাদ, হারুন রশিদ বান্টি, সাইফুর রহমান ইভান, হিমে হাফিজ, অনুভব মাহবুব, অভিনেত্রী সাফা কবির, প্রিয়াঙ্কা জামান, আয়েশা সালমা মুক্তি, শাকিবা বিনতে আলী, আসিফ আকবর, আঁচল আঁখি, সালমান মুক্তাদির, টয়া, তানজিন তিশা, সামিরা খান মাহি, আজমেরী হক বাঁধন, সিঁথি সাহা, প্রিয়ন্তী উর্বী, কনা, কবির বকুল,ফারজানা আহসান মিহি,রিয়ানা পারভিন পলি, জেফার, তাশরিফ খান, নিশাত প্রিয়ম, মিষ্টি জান্নাত, আইরিন সুলতানা, ইফফাত আরা তিথি, ইমু শিকদার, সঞ্চিতা দত্ত, মেহবুবা মাহনূর চাঁদনী, এলিনা শাম্মী, কেয়া পায়েল, সংগীতশিল্পী আয়েশা মৌসুমী, নওশিন তাবাসসুম সরণ, ফাহিম ফয়সাল, গীতিকার লুৎফর হাসান, মোহাম্মদ মিলন, পরিচালক সোহেল আরমান এবং সাইফ চন্দন, বুলবুল বিশ্বাস প্রমুখ। তাদের মধ্যে অনেকেই প্রথমবার ভোট দিয়েছেন।

বিনোদন জগতের এই তারকাদের অংশগ্রহণ নির্বাচনের আমেজকে আরও রঙিন করে তুলেছে। সকলের কণ্ঠেই ছিল একই সুর, একটি সুন্দর, বৈষম্যহীন এবং সমৃদ্ধ আগামীর বাংলাদেশ।

আমার বার্তা/এমই

জয়ের আনন্দে যা বললেন আর্জেন্টিনার ‘লয়্যাল ফ্যান’ প্রভা

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই দারুণ জয় পেয়েছে আর্জেন্টিনা। কিংবদন্তি লিওনেল মেসির হ্যাটট্রিক গোলের উচ্ছ্বাস-উন্মাদনা আছড়ে

তারকাখ্যাতির নেশায় আসক্ত ছিলাম: সামান্থা

রাতারাতি সাফল্য পেলে অনেকেই ‘অহংকারী’ হয়ে ওঠেন। দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর ক্ষেত্রেও এমনই

আর্জেন্টিনার জয়ে গ্যালারিতে মেতে উঠলেন নাদিয়া-নাঈম

চলতি ২০২৬ ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই আলজেরিয়ার বিপক্ষে দারুণ জয় দিয়ে মিশন শুরু করেছে আর্জেন্টিনা।

ভারতের আহমেদাবাদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ‘ময়না’

বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনের জন্য এক আনন্দের খবর। বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা মনজুরুল ইসলাম মেঘ পরিচালিত পূর্ণদৈর্ঘ্য বাংলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় স্মার্ট গ্রীন সিটি গড়ার উদ্যোগ নিয়েছেন কবীর আহমেদ ভূঁইয়া

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপ ম্যাচে যে কারণে মাটিতে রাখা হয়নি সৌদি আরবের পতাকা

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

হঠাৎ কেন ফেসবুক-ইনস্টাগ্রামের জন্য টাকা নিচ্ছে মেটা

মিয়ানমারের সদিচ্ছার ওপর নির্ভর করছে রোহিঙ্গা প্রত‌্যাবাসন: পররাষ্ট্রমন্ত্রী

মাদক কারবারি, চাঁদাবাজদের গ্রেফতারের নির্দেশ ডিএমপি কমিশনারের

সামান্য বরাদ্দে সরকারের ২০৩০ সালের জ্বালানি রূপান্তর লক্ষ্য অসম্ভব

তিস্তায় আরেকটি ব্যারাজ নির্মাণে পরীক্ষা-নিরীক্ষা চলছে: প্রধানমন্ত্রী

সরকারি কলেজ-মাদ্রাসায় অধ্যাপক পদে শূন্যপদের তথ্য চেয়েছে মাউশি

দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি আটক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেগম রোকেয়া পদক দিতে শিক্ষা খাতের যোগ্য নারীদের খুঁজছে সরকার

পররাষ্ট্রনীতির প্রধান লক্ষ্য কূটনৈতিক সম্পর্কের কৌশলগত ভারসাম্য রক্ষা

ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ার কাছে ৫ উইকেটে হারল বাংলাদেশ

ইংলিশ চ্যানেলে রাশিয়ার গুলিবর্ষণ, বেপরোয়া বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী

৫ বছরের মধ্যে কর জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে

স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে সরকার কাজ করছে: তথ্যমন্ত্রী

সীমান্তে হত্যা মানবাধিকার লঙ্ঘন, বিএসএফকে জোরালো প্রতিবাদ