ই-পেপার সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩৩

হলুদের সাজে দেখা দিলেন হানিয়া আমির, বিয়ের গুঞ্জন

আমার বার্তা অনলাইন:
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩০

পাকিস্তানের বিনোদন জগতে ফের চর্চার কেন্দ্রে অভিনেত্রী হানিয়া আমির ও গায়ক আসিম আজহার। দীর্ঘদিন পর এই জুটিকে ফের দেখা গেল একসঙ্গে, ভাইরাল হয় ভিডিও। এর পর থেকেই গুঞ্জন রটেছে তাদের গোপন বিয়ের।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়ে পড়ে। সেখানে হানিয়া ও আসিমকে একটি উৎসবে মেতে উঠতে দেখা যায়; একসঙ্গে নাচেনও তারা। নজরকাড়া বিষয় ছিল এই যে, সেখানে তাদের পরনে ছিল হলুদ রঙের ঐতিহ্যবাহী পোশাক, এছাড়াও আশেপাশের সাজসজ্জা দেখে মনে হচ্ছিল এটি কোনো গায়ে হলুদ বা বিয়ের অনুষ্ঠান।

ভিডিওটি ভাইরাল হতেই দুই তারকার অনুরাগীরা ধরে নেন, হয়তো গোপনে বিয়ে সেরে ফেলেছেন তারা, অথবা আসন্ন রমজানেই তাদের সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা আসতে চলেছে। ভক্তরা কমেন্ট বক্সে প্রিয় জুটির জন্য শুভকামনাও জানান।

ভিডিওটি ঘিরে বিয়ের জল্পনা তুঙ্গে থাকলেও পরে জানা যায় আসল ঘটনা। জানা গেছে, এটি ছিল হানিয়া আমিরের জন্মদিন উদযাপনের ভিডিও। আর এই জন্মদিনের থিম ছিল ‘বিয়ে’। ভিডিওতে হানিয়াকে স্পষ্ট বলতে শোনা যায়, ‘ওয়েলকাম টু মাই ফেক ওয়েডিং’- অর্থাৎ আমার নকল বিয়েতে স্বাগতম।

হানিয়া তার ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে মজা করে লেখেন, চুপ করে ভিডিও বানাতে নেই, এটা খারাপ। ভক্তদের ধারণা, নিজেদের সম্পর্ক নিয়ে চলা গুঞ্জনে খানিকটা ইন্ধন জোগাতেই হয়তো এই বিয়ের থিম বেছে নিয়েছিলেন তারা।

যদিও সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন অনুষ্ঠানে তাদের ঘনিষ্ঠতা দেখে পুরনো প্রেম জোড়া লাগার ইঙ্গিত মিলেছে, তবুও বিয়ে বা সম্পর্কের বিষয়ে হানিয়া আমির বা আসিম আজহার— কেউই এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি। ভক্তদের জল্পনা থাকলেও, পুরো বিষয়টি এখনও ধোঁয়াশায়।

আমার বার্তা/এমই

মাথায় অস্ত্রোপচার সবাই দোয়া করবেন: তানিয়া বৃষ্টি

ছোট পর্দার পরিচিত মুখ তানিয়া বৃষ্টি। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।

দেশের সব মানুষ রাজনীতি করে না কিন্তু দেশকে ভালোবাসে: আফজাল হোসেন

অভিনেতা-নির্মাতা আফজাল হোসেন ফেসবুকে বেশ সরব। প্রায়ই কথা বলেন সামাজিক ইস্যু নিয়ে। সাম্প্রতিক নির্বাচনকে ঘিরে

বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ কলকাতার সুস্মিতা

বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় ‘রাক্ষস’ সিনেমায় সিয়াম আহমেদের

নতুন সুযোগ আসলে তোমাকেই বেছে নিতাম: মেহজাবীন

শোবিজের অন্যতম জনপ্রিয় ও আলোচিত তারকা দম্পতি অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং নির্মাতা আদনান আল রাজীব।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষামন্ত্রী কে? আলোচনায় ওবায়দুল ইসলাম, মিলন ও ওসমান ফারুক

জামায়াত আমির শফিকুর রহমানের বাসায় তারেক রহমান

তারেক রহমানের সঙ্গে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফোনালাপ

আমরা সৌভাগ্যবান যারা সুযোগ পেয়েছিলাম: শেষ বৈঠকে প্রধান উপদেষ্টা

বাংলাদেশে বৈশ্বিক নারী বিজ্ঞানীদের প্রাতরাশ অনুষ্ঠিত

নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে পরমাণু সমঝোতায় রাজি ইরান

এটা স্মরণীয় নির্বাচন হয়ে থাকবে মনে করে বিদায়ী উপদেষ্টা পরিষদ

নবনির্বাচিত সরকার দায়িত্ব নিলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান

পদত্যাগপত্র জমা দিয়েছেন আইজিপি বাহারুল আলম

টিউলিপকে ফেরাতে যুক্তরাজ্যের কাছে দাবি জানাবে বিএনপি সরকার

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি: পরিবেশ উপদেষ্টা

নির্বাচনে কোন দল কত শতাংশ ভোট পেয়েছে জানালো ইসি

‘ফিরোজা না যমুনা’ কোথায় উঠবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইবিতে রোভার স্কাউট গ্রুপের নেতৃত্বে সাঈম-সাজ্জাদ

নির্বাচনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে: প্রেস সচিব

চাকরি ফিরে পেলেন পল্লী বিদ্যুৎ সমিতির ৪৬ কর্মকর্তা-কর্মচারী

সরকারের পক্ষ থেকে সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের দাওয়াত দেওয়া হয়েছে

এলএনজি সরবরাহ হ্রাস, কম থাকবে গ্যাসের চাপ

তারেক রহমানের শপথে আসছেন ভারতের স্পিকার ও পররাষ্ট্র সচিব