ই-পেপার মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩৩

অনন্যাকে আপত্তিকর স্পর্শ, সমালোচনার মুখে করণ জোহর

আমার বার্তা অনলাইন:
৩০ মার্চ ২০২৬, ১৭:২৭

বড় সমালোচনা ও বিতর্কের মুখে পড়েছেন বলিউড নির্মাতা ও প্রযোজক করণ জোহর। মূলত, অভিনেত্রী অনন্যা পাণ্ডেকে ভরা মঞ্চে ‘আপত্তিকর’ভাবে স্পর্শ করার প্রেক্ষিতে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন এই প্রভাবশালী নির্মাতা। সম্প্রতি ‘কল মি বে’ সিরিজের দ্বিতীয় সিজনের প্রচারণা অনুষ্ঠানে এই ঘটনা ঘটে।

ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, অনন্যা পাণ্ডে যখন কথা বলছিলেন, তখন করণ জোহর আচমকা তার শরীরের পেছনের অংশে স্পর্শ করেন। আকস্মিক এই ঘটনায় অনন্যা কিছুটা চমকে উঠলেও পরক্ষণেই হাসিমুখে পরিস্থিতি সামলে নেন এবং পাপারাজ্জিদের সামনে একসঙ্গে পোজ দেন।

তবে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের একটি বড় অংশ করণের এই আচরণকে ‘অস্বস্তিকর’ ও ‘অনভিপ্রেত’ বলে মন্তব্য করেছেন। করণের মতো একজন সিনিয়র ব্যক্তিত্বের কাছ থেকে এমন আচরণ কাম্য নয় বলে দাবি করেছেন অনেকে।

এর আগেও সামাজিকমাধ্যমে অনন্যাকে করণের ‘আপত্তিকর স্পর্শ’ নিয়ে আলোচনা হয়েছিল। অন্য একটি অনুষ্ঠানে অনন্যার কোমরে করণের হাত দেওয়া এবং অনন্যার তা সরিয়ে দেওয়ার চেষ্টা ক্যামেরায় ধরা পড়েছিল। বারবার একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় করণের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন সমালোচকরা। তবে এই ভাইরাল ভিডিও বা বিতর্ক নিয়ে এখন পর্যন্ত করণ জোহর বা অনন্যা পাণ্ডে কোনো প্রতিক্রিয়া জানাননি।

উল্লেখ্য, ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইম ভিডিওতে দারুণ সাড়া ফেলেছিল অনন্যা পাণ্ডের ওয়েব সিরিজ ‘কল মি বে’। বর্তমানে এই সিরিজের দ্বিতীয় সিজনের কাজ চলছে, যেখানে অনন্যার দিদির চরিত্রে অভিনয় করছেন শ্রুতি হাসান। পেশাদার জীবনে অনন্যা ও করণের ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও জনসমক্ষে এমন আচরণ বিনোদন পাড়ায় নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

আমার বার্তা/এমই

রাহুলের মৃত্যু : ময়নাতদন্ত রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

শুটিংয়ের সময় অনাকাঙিক্ষত দুর্ঘটনায় টালিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধায়ের আকস্মিক মৃত্যুতে শোকে স্তব্ধ টালিউড

ফের মা হলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর

বলিউড অভিনেত্রী সোনম কাপুর ও তার স্বামী আনন্দ আহুজার ঘর আলো করে এলো তাদের দ্বিতীয়

রাহুলের মৃত্যুর প্রকৃত সত্য উন্মোচনের দাবিতে উত্তাল ওপার বাংলা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক এবং রহস্যময় মৃত্যু কেবল একটি শোকের সংবাদ হয়ে থাকেনি, বরং এটি

না ফেরার দেশে জনপ্রিয় অভিনেতা রাহুল

না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৪৩ বছর। রোববার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াডাঙ্গীতে ট্রেইনি কনস্টেবল নিয়োগে সচেতনতামূলক সভা

কাতারের প্রতি সংহতি জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগামী সপ্তাহে হরমুজ ও খার্গ দ্বীপ দখলে নিতে পারে আমেরিকা

ফেনীর ২৮ ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি তদারকিতে কঠোর নজরদারি

বাংলাদেশে পুলিশের সঙ্গে ভিসা জালিয়াতি নিয়ে কথা বলেছে মাল্টা

জ্বালানি ঘাটতি নেই, চাহিদার চেয়ে মজুত বেশি: সংসদে জ্বালানি মন্ত্রী

অভ্যুত্থানকারীদের ওপর হামলাকারী যে বাহিনীরই হোক, বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

হরমুজ না খুললে ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংসের হুমকি ট্রাম্পের

প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান কাজ যাচাইয়ের নির্দেশ

নিজ কার্যালয়ে নিয়ে বিরোধীদলীয় নেতার কথা শুনলেন প্রধানমন্ত্রী

‘ট্রাম্প স্বৈরাচারী’, অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক বিক্ষোভ

মধ্যবাড্ডা ইউলুপে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পুলিশ হত্যার বিচার যুদ্ধের ময়দানেই ফয়সালা হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ফ্যামিলি কার্ড পরিবারকেন্দ্রিক সামাজিক সুরক্ষা নিশ্চিতে কাজ করবে

দেশে আর মব কালচার অ্যালাউ করা হবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে: মা‌র্কিন রাষ্ট্রদূত

জ্বালানিমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় এমপি আমির হামজার বিরুদ্ধে মামলা

রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের বৈঠক

গজারিয়ায় অনিয়ম ও দুর্নীতি ঠেকাতে খাদ্য গুদাম ও পেট্রোল পাম্প পরিদর্শন

১৮৬ বাংলাদেশিকে তেহরান থেকে ফেরানো হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী