ই-পেপার শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

দীঘির কপাল খুলবে কবে?

আমার বার্তা অনলাইন:
০১ অক্টোবর ২০২৬, ১১:২৬

শিশুকালেই তারকাখ্যাতি। অথচ বড় হয়ে তিনি অনেকটাই ম্লান। প্রার্থনা ফারদিন দীঘির ক্যারিয়ারের গ্রাফ যেন ক্রমশ নিম্নমুখী। নায়িকা হিসেবে ২০২১-এ অভিষেকের পর থেকে এ পর্যন্ত সাফল্যের মুখ দেখা হয়নি। অথচ শিশুশিল্পী হিসেবে তার সাফল্যের হার ঈর্ষণীয়।

প্রায় দু’বছর ধরে বড় পর্দায় কেন্দ্রীয় চরিত্রে নেই দীঘি। ২০২৪ সালের নভেম্বরে এসেছিল ’৩৬-২৪-৩৬’। রেজাউর রহমানের ওই সিনেমা সেভাবে সাড়া জাগাতে পারেনি। গত বছরের ঈদুল ফিতরে সিনেমা ‘জংলি’তে অভিনয় করেছেন দীঘি, তবে এখানেও তার চরিত্রের ব্যপ্তি সংক্ষিপ্ত। ফলে দীঘিকে সেভাবে পাচ্ছে না দর্শক।

সেই অভাব ঘুচিয়ে দেবে ‘বিদায়’, এমনই প্রত্যাশা ছিল অনেকের। ‘বরবাদ’ খ্যাত মেহেদী হাসান হৃদয়ের এই সিনেমায় অভিনয় করেছেন দীঘি, সঙ্গে আছেন বাপ্পারাজ, ফজলুর রহমান বাবু ও ফারুক আহমেদের মতো তারকারা। কিন্তু বিধিবাম! সিনেমাটি যেন মুক্তির আলোয় আসতেই পারছে না।

গেল বছরের দুর্গাপূজায় মুক্তির কথা ছিল ‘বিদায়’। কিন্তু কাজ সম্পন্ন না হওয়ায় তা সম্ভব হয়নি। পরে এ বছর কোরবানির ঈদেও ছবিটি মুক্তি দিতে চেয়েছিলেন পরিচালক হৃদয়। কিন্তু প্রযোজক শাহরিন সুলতানা সুমি রাজি হননি। এর মধ্যে শোনা যায়, সিনেমার শুটিংও নাকি কিছুটা বাকি।

সবশেষে সেপ্টেম্বরের শুরুর দিকে ফের গুঞ্জন ওঠে, এই দুর্গাপূজায় মুক্তি পাবে ‘বিদায়’। কিন্তু প্রচার-প্রচারণার কোনো বালাই নেই। ফলে আশঙ্কা তৈরি হয়, আদৌ কি মুক্তি পাবে সিনেমাটি? প্রযোজক সুমি স্পষ্ট ভাষায় জানালেন, এই দুর্গাপূজায়ও মুক্তি পাবে না ‘বিদায়’। কারণ এর একটি গানের চিত্রায়ন বাকি। যেটা তারা বিদেশে করতে চাইছেন। সব কাজ সম্পন্ন হলে আগামী বছরের কোনো এক সময়ে মুক্তি দেওয়া হবে ‘বিদায়’। সেটা কবে? নিশ্চয়তা দেননি প্রযোজকও।

এদিকে ‘বিদায়’ ছাড়া নতুন কোনো সিনেমার খবরেও পাওয়া যাচ্ছে না দীঘিকে। এ বছরের শুরুর দিকে একটি ওয়েব সিনেমাও করেছেন দীঘি। সুমন ধরের সেই ওয়েবফিল্ম নিয়েও পরে আর কোনো খবর পাওয়া যায়নি।

আপাতত বিভিন্ন পণ্য ও প্রতিষ্ঠানের প্রচারণামূলক কাজেই সময় দিচ্ছেন দীঘি। তবে যার শুরুটা অভিনয় দিয়ে, বড় পর্দায় যার স্বর্ণালী অতীত, সেই দীঘির এমন ম্লান হয়ে যাওয়া তার ভক্তদের জন্যও আক্ষেপের। সে আক্ষেপ ঘুচিয়ে নিশ্চয়ই তিনি ফিরবেন চেনা ছন্দে, প্রত্যাশা দর্শকের।

ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি

জীবনের ব্যস্ত স্রোত যতই তাকে দূরে টেনে নিক, সন্তানের কাছে এসে যেন সব ক্লান্তি থেমে

শাড়িতে দেশি আবহে কৌশানি মুখার্জি

ওপার বাংলার গ্ল্যামারাস অভিনেত্রী কৌশানি মুখার্জি। অভিনয়ের পাশাপাশি সৌন্দর্য ও ফ্যাশন স্টাইলেও বরাবরই অনুরাগীদের নজর

২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা

২৮ হাজার ৮০০ টাকার শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা মামলায় অভিনেত্রী তানজিন তিশার

বিয়ন্সেকে টপকে ভিএমএসের সর্বোচ্চ পুরস্কারজয়ী টেলর সুইফট

এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসের (ভিএমএ) ইতিহাসে সবচেয়ে বেশি পুরস্কার জয়ের রেকর্ড গড়লেন মার্কিন পপ তারকা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বৈরাচার ও গুপ্ত আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী

দেশে ভূমিকম্প অনুভূত 

সড়ক-ফুটপাতে হকার বসলেই মামলা

এলএনজি সরবরাহে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি

রক্ষকই যখন ভক্ষক: পুলিশ ও পাট-ক্রয় কর্মকর্তার বিপুল অবৈধ সম্পদ, ক্ষুব্ধ এলাকাবাসীর জোর তদন্তের দাবি

ব্যবসা-বাণিজ্য আরও সহজ করতে প্রশাসনিক জটিলতা কমানোর নির্দেশ

ইসলাম গ্রহণ করেছেন এক পরিবারের ৫ জন

জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা

আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায়

চেতনার মশাল সাহিত্যের কাগজ 'শামাদান'

পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক জোরদার, ক্ষোভ বাড়ছে ভারতের

শাহপরীতে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড

ঢাকা-দিল্লি সম্পর্কের বরফ গলাতে ভারতকেই উদ্যোগী হতে হবে

৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে লড়বে ভারত-পাকিস্তান

ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে ৫ লাখ কিট দিল যুক্তরাষ্ট্র

বিএনপির এমপি মিষ্টির পদত্যাগ নিয়ে যা বললেন রাশেদ খাঁন

ইসরায়েলের অনুরোধ প্রত্যাখ্যান করেছে সৌদি আরব

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো

ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক