ই-পেপার রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

৬ থেকে ৫৯ মাস বয়সী দেশের সব শিশুকে দেওয়া হবে হামের টিকা

ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী
আমার বার্তা অনলাইন:
০৪ এপ্রিল ২০২৬, ১৪:২৫
আপডেট  : ০৪ এপ্রিল ২০২৬, ১৪:৩০

দেশে এ মুহূর্তে হামে আক্রান্ত শিশু ছাড়া ৬ মাস থেকে ৫৯ মাস বয়স পর্যন্ত সব শিশুকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবেশ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (৫ এপ্রিল) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, দেশে এ মুহূর্তে ছয় মাস থেকে ৫৯ মাস পর্যন্ত আমরা সব শিশুদের এ টিকা দেওয়া হবে। এই বয়সের কোনো শিশু যদি আগে হামের টিকা নিয়ে থাকে তাদেরও এ টিকা দেওয়া হবে। আর যারা এ মুহূর্তে অসুস্থ (হাম কিংবা জ্বর) যারা হাসপাতালে ভর্তি রয়েছে, তাদের ভিটামিন এ খাওয়ানো হবে।

মন্ত্রী বলেন, আগামীকাল (রোববার) আমরা দেশব্যাপী যেখানে হামের প্রকোপ বেশি এরকম ৩০টি উপজেলায় টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছি। আমরা ৩০ উপজেলায় হামের টিকা দিয়েই এ কার্যক্রম শেষ করছি না, আমাদের টার্গেট হলো এ মুহূর্তে ৬ থেকে ৫৯ মাস পর্যন্ত দেশে যত শিশু রয়েছে প্রত্যেককেই টিকা নিশ্চিত করবো। কারণ হিসাব করে দেখেছি, এ বিশেষ টিকাদান কর্মসূচির আওতায় যে সব শিশু যুক্ত হচ্ছে তাদের ২০২০ সালের ডিসেম্বরে হওয়া দেশব্যাপী ক্যাম্পেইনের পরে জন্ম হয়েছে। তার মানে কনফার্ম এরা টিকা পায়নি। আর নিয়মিত টিকাদান কার্যক্রম থেকে যদি কোনো শিশু টিকা নিয়েও থাকে তারা যদি আবারো মিজেলস্ এর টিকা গ্রহণ করে তাতে কোনো সমস্যা হবে না বলে আমাদের বিভিন্ন সংস্থা ও বিশেষজ্ঞরা নিশ্চিত করেছে।

রোববার থেকে শুরু হওয়া বিশেষ টিকাদান কর্মসূচির ৩০ উপজেলাগুলো হলো - রাজশাহীর গোদাগাড়ী, ঢাকার নবাবগঞ্জ, মুন্সিগঞ্জের লৌহজং, সদর ও শ্রীনগর, ঝালকাঠির নলছিটি, ময়মনসিংহের ত্রিশাল, সদর ও ফুলপুর, চাঁদপুরের হাইমচর ও সদর, বরিশালের মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ, পাবনার ঈশ্বরদী, সদর, আটঘরিয়া ও বেড়া, নওগাঁর পোরশা, গাজীপুর সদর, নেত্রকোনার আটপাড়া, শরীয়তপুরের জাজিরা, বরগুনা সদর, মাদারীপুর সদর, কক্সবাজারের মহেশখালী ও রামু, চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, ভোলাহাট, নাটোর সদর এবং যশোর সদর।

আমার বার্তা/এমই

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ৭৮৭ জন

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে

হামের প্রাদুর্ভাবে ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি

রাজধানী ঢাকাসহ দেশের বেশিরভাগ এলাকাতে হঠাৎ করেই শিশুদের মধ্যে হামে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি দেখা

সম্মিলিতভাবে অন্ধত্ব নিরসনের অঙ্গীকার করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ব্যাংককে বিশ্ব চক্ষু সম্মেলনে সম্মিলিতভাবে অন্ধত্ব নিরসনের অঙ্গীকার করছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত

রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে হামে আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু

দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। এ পর্যন্ত রাজশাহীসহ বিভিন্ন এলাকায় হামে আক্রান্ত হয়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবকদের দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমে যুক্ত হওয়ার আহ্বান: এআরএবি সভাপতি

দেশকে স্বনির্ভর করা আমাদের নতুন অঙ্গীকার: পানিসম্পদ মন্ত্রী

মার্চে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৮, আহত ৯১২: এইচআরএসএস

ইরানে স্থল অভিযানে শীর্ষ জেনারেলদের আপত্তি, নজিরবিহীন সংকট যুক্তরাষ্ট্রে

এবার নবর্ষের শোভাযাত্রা ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে করা হবে: সংস্কৃতিমন্ত্রী

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ৭৮৭ জন

উন্নয়ন ও জ্বালানি সংকটে বাজেট সহায়তায় সম্মত এআইআইবি: অর্থমন্ত্রী

নির্বাচনের আগে ঢাকায় নতুন ভোটার তালিকার দাবি আবদুস সালামের

প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে

ব্যবসায়ীদের মুখ থেকে সংকটের কথা শুনলেন প্রধানমন্ত্রী, সমাধানের আশ্বাস

প্রধানমন্ত্রী আপ্রাণ চেষ্টা করছেন যেন জ্বালানির দাম না বাড়ে: চিফ হুইপ

মালিবাগ থেকে রামপুরা পর্যন্ত ফুটপাত-সড়কে উচ্ছেদ অভিযান

প্রধানমন্ত্রীর সঙ্গে এআইআইবি প্রতিনিধি দলের সাক্ষাৎ

জাতীয় দলের পাশাপাশি প্রস্তুত করা হচ্ছে অনূর্ধ্ব-২৩ ফুটবল দল

চীনের বিপক্ষে লড়াই করেও হারল বাংলাদেশ

জ্বালানি সংকট মোকাবিলায় বাজেট সহায়তা দেবে এআইআইবি

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘমেয়াদি হলে জ্বালানির মূল্য বাড়াতেই হবে: ম. তামিম

ইচ্ছাকৃত নম্বর কম-বেশি দিলে শাস্তি, কুমিল্লায় শিক্ষামন্ত্রীর ঘোষণা

কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ডে ৫ মরদেহ উদ্ধার

রোববার থেকে ব্যাংক চলবে নতুন সময়সূচিতে, লেনদেন কত ঘণ্টা?