ই-পেপার শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২

বিবিসিকে ‘ভুয়া সংবাদমাধ্যম’ বললেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি

আমার বার্তা অনলাইন
০৯ নভেম্বর ২০২৫, ১১:৪৩

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বিবিসিকে শতভাগ ভুয়া খবরের প্রচারক (ফেইক নিউজ) এবং প্রোপাগান্ডা মেশিন হিসেবে বর্ণনা করেছেন। বিবিসিতে পক্ষপাতমূলক প্রতিবেদনের অভিযোগ ওঠার পর ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

লেভিট বলেন, যুক্তরাজ্যে সফরের সময় হোটেল কক্ষে বিবিসির সংবাদ দেখতে বাধ্য হলে তার দিনটাই নষ্ট হয়ে যায়। তিনি অভিযোগ করেন, ব্রিটিশ করদাতারা বাধ্য হচ্ছেন একটি বামপন্থি প্রচারযন্ত্রের খরচ বহন করতে।

এই মন্তব্য আসে এমন সময়ে যখন বিবিসির একটি প্যানোরামা ডকুমেন্টারি নিয়ে প্রশ্ন উঠছে, যেখানে ট্রাম্পের ২০২১ সালের ৬ জানুয়ারির বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ।

লিক হওয়া এক নথিতে দেখা যায়, বিবিসি ট্রাম্পের বক্তব্যের দুটি অংশ কেটে একত্র করেছে, যেখানে তিনি সমর্থকদের ক্যাপিটলে মিছিল করে ‘ফাইট লাইক হেল’ বলেছিলেন, কিন্তু সেই অংশটি বাদ দেওয়া হয়েছে যেখানে ট্রাম্প বলেন, শান্তিপূর্ণ ও দেশপ্রেমিকভাবে তোমাদের কণ্ঠস্বর শোনাও।

দ্য টেলিগ্রাফ জানায়, বিবিসি সোমবার সংসদের সংস্কৃতি, গণমাধ্যম ও ক্রীড়া কমিটির কাছে একটি পূর্ণাঙ্গ জবাব দেবে এবং ক্ষমা চাওয়ার প্রস্তুতিতে রয়েছে।

লেভিট বলেন, বিবিসির এই ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর ও বাছাই করা সম্পাদনা প্রমাণ করে তারা সম্পূর্ণ ভুয়া সংবাদমাধ্যম। যুক্তরাজ্যের মহান জনগণের টিভি পর্দায় এমন মিথ্যাচার আর জায়গা পাওয়া উচিত নয়।

তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে যুক্তরাজ্যে গেলে আমাদের হোটেলে বিবিসি চালু থাকে এবং তাদের প্রচারণা ও মিথ্যা সংবাদ শুনে আমার দিনটাই নষ্ট হয়ে যায়।

এই বিতর্কটি তৈরি হয়েছে মাইকেল প্রেসকট নামে এক সাবেক বিবিসি উপদেষ্টার লেখা একটি মেমো থেকে, যিনি এ বছরের শুরুতে পদত্যাগ করেছেন।

নথিতে উল্লেখ করা হয়, প্যানোরামা যেভাবে সেই ক্লিপ সম্পাদনা করেছে, তা সম্পূর্ণ বিভ্রান্তিকর ছিল। ট্রাম্প সমর্থকদের ক্যাপিটলে গিয়ে লড়াই করতে সরাসরি আহ্বান জানাননি—এ কারণেই তার বিরুদ্ধে দাঙ্গা উসকে দেওয়ার অভিযোগে কোনো ফেডারেল মামলা হয়নি।

নথিতে আরও উল্লেখ করা হয় যে প্রেসকট বিবিসি আরবির গাজা যুদ্ধের কভারেজ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছিলেন।

সূত্র: দ্য গার্ডিয়ান

গাজা যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণা দিতে চায় যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ আগামী দুই সপ্তাহের

আরও ৩০ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র আরও ৩০ দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন হোমল্যান্ড

সন্দেহভাজন মাদকবাহী নৌযানে যুক্তরাষ্ট্রের নতুন হামলা, নিহত ৪

প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে একটি সন্দেহভাজন মাদকবাহী নৌযানে যুক্তরাষ্ট্রের নতুন হামলায় চারজন নিহত হয়েছেন বলে বৃহস্পতিবার

চীনে শক্তিশালী ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশের দক্ষিণাঞ্চলে ৬ মাত্রার মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার চীনের রাষ্ট্রীয় সংবাদ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরাকান আর্মির হাতে আটক আরও ৬ বাংলাদেশি জেলে

আইএল টি-টোয়েন্টি খেলতে দেশ ছাড়লেন মোস্তাফিজ

ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় নিহত ৩, আহত ৪

চাঁপাইনবাবগঞ্জে প্রথমবারের মতো অনুষ্ঠিত ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

৫০তম বিসিএসে আবেদন শুরু, বিভিন্ন বিষয়ে নির্দেশনা পিএসসির

সীমান্তে ভারতীয় এক নারীর মরদেহ দেখার সুযোগ পেয়েছেন বাংলাদেশি স্বজনরা

মালয়েশিয়ায় রেলিং ভেঙে নিচে পড়ে বাংলাদেশি কর্মীর মৃত্যু

গাজা যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণা দিতে চায় যুক্তরাষ্ট্র

আন্দোলনকারী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কাজে ফেরার নির্দেশ

বিপিএলে চট্টগ্রামের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন হাবিবুল বাশার

বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান

দুই দিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে ৩০-৩৫ টাকা

ঢাকায় এসে পৌঁছেছেন জোবাইদা রহমান

ঢাকায় আসছেন তার পুত্রবধূ জোবাইদা রহমান

আরও ৩০ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র

খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল, আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স

এখনও আসেনি এয়ার অ্যাম্বুলেন্স, বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা বিলম্ব

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগকালে আটক ৩

বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব তুলে ধরে সরকারি ডকুমেন্টারি প্রকাশ

সন্দেহভাজন মাদকবাহী নৌযানে যুক্তরাষ্ট্রের নতুন হামলা, নিহত ৪