ই-পেপার বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ৩১ পৌষ ১৪৩৩

বাণিজ্য ও প্রতিরক্ষা ইস্যুতে মোদী ও ট্রাম্পের ফোনালাপ

আমার বার্তা অনলাইন
১২ ডিসেম্বর ২০২৫, ১১:৫৬
আপডেট  : ১২ ডিসেম্বর ২০২৫, ১১:৫৭

বাণিজ্য চুক্তি নিয়ে জোর জল্পনার মাঝেই বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেলিফোনে কথা বলেছেন এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা প্রসারের বিষয়ে আলোচনা করেছেন।

এক বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতা ভারত–মার্কিন অংশীদারত্বের অগ্রগতি পর্যালোচনা করেছেন এবং বাণিজ্য, গুরুত্বপূর্ণ প্রযুক্তি, জ্বালানি, প্রতিরক্ষা ও নিরাপত্তাসহ মূল ক্ষেত্রগুলোতে সহযোগিতা বাড়ানোর ব্যাপারে আলোচনা করেছেন।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, উভয় নেতা বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা শক্তিশালী হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। বিশেষভাবে বাণিজ্যের কথা উল্লেখ করে বলা হয়, তারা দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে যৌথ প্রচেষ্টার গতি ধরে রাখার গুরুত্বের ওপর জোর দিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী মোদী ও ট্রাম্প উভয়ই ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে সম্মত হয়েছেন, যাতে চ্যালেঞ্জ মোকাবিলা এবং অভিন্ন স্বার্থ অগ্রসর করা যায়।

বিবৃতিতে আরও বলা হয়, দুই নেতা গুরুত্বপূর্ণ প্রযুক্তি, জ্বালানি, প্রতিরক্ষা ও নিরাপত্তা এবং অন্যান্য অগ্রাধিকারমূলক ক্ষেত্রে সহযোগিতা প্রসারের বিষয়ে মতবিনিময় করেছেন

মোদী এক্স-এ আলাদা পোস্টে এই আলাপচারিতাকে উষ্ণ ও আকর্ষণীয় বলে উল্লেখ করেছেন, যদিও তিনি সেখানে বাণিজ্যের প্রসঙ্গ তোলেননি।

তিনি লিখেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে খুবই উষ্ণ ও আকর্ষণীয় আলোচনা হয়েছে। আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করেছি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। ভারত ও যুক্তরাষ্ট্র বৈশ্বিক শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করতে থাকবে।

ভারত–মার্কিন সম্পর্ক সম্প্রতি টানাপোড়েনে পড়েছে, বিশেষ করে জুলাই মাসে রাশিয়া থেকে তেল কেনার জন্য নয়াদিল্লির ওপর ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন।

ভারত বারবার এই শুল্ককে অন্যায্য বলে আখ্যা দিয়েছে এবং বলেছে এর যুক্তি স্পষ্ট নয়, কারণ রুশ তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন এবং দেশটি থেকে সবচেয়ে বেশি তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনে ইউরোপীয় ইউনিয়ন।

সূত্র: এনডিটিভি

আমার বার্তা/জেএইচ

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত পুরো মধ্যপ্রাচ্যে বিপর্যয় ডেকে আনবে: কাতার

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক সংঘাত শুরু হলে তা পুরো মধ্যপ্রাচ্য ও তার বাইরেও মারাত্মক

বাংলাদেশের সঙ্গে যোগাযোগের সব চ্যানেল খোলা: ভারতের সেনাপ্রধান

ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, বাংলাদেশে চলমান পরিস্থিতির ওপর নয়াদিল্লি নিবিড়ভাবে নজর রাখছে এবং

ইরানে বিক্ষোভে ২০০০ মানুষ নিহত: ইরানের সরকারি কর্মকর্তা

ইরানে চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ প্রায় ২ হাজার মানুষ নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ইরানের

নিউইয়র্কে ব্যাহত চিকিৎসা সেবা, কর্মবিরতিতে ১৫ হাজার নার্স

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে কর্মবিরতিতে গেছেন প্রায় ১৫ হাজার নার্স। উন্নত কর্মপরিবেশ, নিরাপদ জনবল নিশ্চিতকরণ এবং
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জের ঘটনায় কঠোর অবস্থানে আনসার ও ভিডিপি

হজের বিমান ভাড়া স্থানান্তর করেনি ৪২ এজেন্সি, ব্যাখ্যা চাইল মন্ত্রণালয়

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত পুরো মধ্যপ্রাচ্যে বিপর্যয় ডেকে আনবে: কাতার

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়াই বিএনপির সিদ্ধান্ত: নজরুল ইসলাম

ভোটের ট্রেনে ২০৪৫ জন, আপিলে প্রার্থিতা ফিরে পাচ্ছেন অনেকেই

ঢাকায় নিজ বাসভবনে ওয়ার্ড জামায়াতের নেতাকে হত্যা

রাজউকে নকশা-নোটিশের আড়ালে দুর্নীতি: কোটি টাকার মিশনে ইমারত পরিদর্শক বিটু

বেকসুর খালাস পেলেন ইরাকে মৃত্যুদণ্ড পাওয়া এক বাংলাদেশি

বাংলাদেশের সঙ্গে যোগাযোগের সব চ্যানেল খোলা: ভারতের সেনাপ্রধান

আমি নিশ্চিত তরুণ রাজনীতিকরা কেউ কেউ নির্বাচিত হবেন: প্রধান উপদেষ্টা

আইপিএলে খেলা পেসারকে বিশ্বকাপের জন্য ভিসা দিচ্ছে না ভারত

বিয়ের আনন্দ নিমিষেই শেষ নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস উল্টে কনের নানির মৃত্যু

দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

গণভোটে ‘না’ জয়যুক্ত হলে ব্যর্থ হবে জুলাই অভ্যুত্থান: নাহিদ ইসলাম

ইরানে বিক্ষোভে ২০০০ মানুষ নিহত: ইরানের সরকারি কর্মকর্তা

নির্বাচন সুষ্ঠু হলেও অর্থবহ হবে কিনা সন্দেহ দেবপ্রিয় ভট্টাচার্যের

আগামীর সংসদে মানুষের উন্নয়নের কথা বলা হবে: সালাহউদ্দিন আহমদ

এক কোটি লিটার সয়াবিন ও ৪০ হাজার টন ইউরিয়া কিনবে সরকার

আফগানিস্তানের দায়িত্ব নিতে বিপিএল ছাড়লেন ঢাকার কোচ

বিদ্যমান ব্যবস্থায় গণতান্ত্রিক জবাবদিহিতার কাঠামো দুর্বল: তাসনিম জারা