ই-পেপার বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ৩১ পৌষ ১৪৩৩

ভেনেজুয়েলার উপকূল থেকে আরও ট্যাঙ্কার আটক করবে যুক্তরাষ্ট্র

আমার বার্তা অনলাইন
১২ ডিসেম্বর ২০২৫, ১২:০৮

যুক্তরাষ্ট্র এই সপ্তাহে একটি ট্যাঙ্কার জব্দ করার পর ভেনেজুয়েলার তেল পরিবহনকারী আরও জাহাজ আটকানোর প্রস্তুতি নিচ্ছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর চাপ বাড়ানোর অংশ হিসেবেই এই পদক্ষেপ নিচ্ছে দেশটি। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ছয়টি সূত্র এ তথ্য জানিয়েছে।

ভেনেজুয়েলা ২০১৯ সাল থেকে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকলেও, এবারই প্রথম দেশটির তেলবাহী কোনো কার্গো বা ট্যাঙ্কার আটকানো হলো। এটি এমন সময়ে ঘটল যখন যুক্তরাষ্ট্র দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে ব্যাপক সামরিক শক্তি জড়ো করছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদুরোকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা বাড়াচ্ছেন।

সর্বশেষ এই পদক্ষেপে ভেনেজুয়েলান তেল পরিবহনকারী জাহাজের মালিক, অপারেটর এবং সামুদ্রিক সংস্থাগুলো সতর্ক হয়ে উঠেছে। অনেকেই পরিকল্পনা অনুযায়ী ভেনেজুয়েলার জলসীমা থেকে আগামী কয়েক দিনে যাত্রা করবে কি না, তা পুনর্বিবেচনা করছে বলে শিপিং খাতের সূত্রগুলো জানায়।

সূত্রগুলোর দাবি অনুযায়ী, আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও সরাসরি মার্কিন হস্তক্ষেপ দেখা যেতে পারে—বিশেষ করে সেইসব ট্যাঙ্কারকে লক্ষ্য করে, যেগুলো ভেনেজুয়েলার তেল পরিবহনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা অন্যান্য দেশ, যেমন ইরান, থেকেও তেল পরিবহনের সঙ্গে যুক্ত থাকতে পারে। সংবেদনশীলতার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো এমন তথ্য দিয়েছে।

ভেনেজুয়েলার রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএসএ মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। দেশটির সরকার এই সপ্তাহে যুক্তরাষ্ট্রের জাহাজ জব্দের ঘটনাকে চুরি বলে আখ্যা দিয়েছে।

ট্রাম্প প্রশাসন আরও জাহাজ আটকানোর পরিকল্পনা করছে কি না—এ প্রশ্নে হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারোলাইন লেভিট সাংবাদিকদের বলেন, তিনি ভবিষ্যৎ কর্মকাণ্ড নিয়ে কথা বলবেন না, তবে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের নিষেধাজ্ঞা নীতি বাস্তবায়ন অব্যাহত রাখবে।

তিনি বলেন, আমরা নিষেধাজ্ঞার অধীনে থাকা জাহাজগুলোকে কালোবাজারি তেল নিয়ে সমুদ্রে চলতে দেবো না—যার অর্থায়ন সারা বিশ্বের দুষ্কৃতিকারী ও অবৈধ শাসনব্যবস্থার মাদক-সন্ত্রাসবাদের জ্বালানি হয়ে ওঠে।

বিষয়টি সম্পর্কে জ্ঞাত একজন ব্যক্তির মতে, যুক্তরাষ্ট্র আরও কয়েকটি নিষিদ্ধ ট্যাঙ্কারের একটি তালিকা প্রস্তুত করেছে, যেগুলো সম্ভাব্য জব্দের লক্ষ্য হতে পারে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ কয়েক মাস ধরেই এই জব্দ অভিযান পরিকল্পনা করছিল বলে দুজন সূত্র জানায়।

ভেনেজুয়েলার প্রধান রাজস্ব উৎস তেল রপ্তানি কমে গেলে বা বন্ধ হলে মাদুরো সরকারের অর্থনৈতিক চাপ আরও বাড়বে।

সূত্র: রয়টার্স

আমার বার্তা/জেএইচ

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত পুরো মধ্যপ্রাচ্যে বিপর্যয় ডেকে আনবে: কাতার

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক সংঘাত শুরু হলে তা পুরো মধ্যপ্রাচ্য ও তার বাইরেও মারাত্মক

বাংলাদেশের সঙ্গে যোগাযোগের সব চ্যানেল খোলা: ভারতের সেনাপ্রধান

ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, বাংলাদেশে চলমান পরিস্থিতির ওপর নয়াদিল্লি নিবিড়ভাবে নজর রাখছে এবং

ইরানে বিক্ষোভে ২০০০ মানুষ নিহত: ইরানের সরকারি কর্মকর্তা

ইরানে চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ প্রায় ২ হাজার মানুষ নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ইরানের

নিউইয়র্কে ব্যাহত চিকিৎসা সেবা, কর্মবিরতিতে ১৫ হাজার নার্স

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে কর্মবিরতিতে গেছেন প্রায় ১৫ হাজার নার্স। উন্নত কর্মপরিবেশ, নিরাপদ জনবল নিশ্চিতকরণ এবং
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জের ঘটনায় কঠোর অবস্থানে আনসার ও ভিডিপি

হজের বিমান ভাড়া স্থানান্তর করেনি ৪২ এজেন্সি, ব্যাখ্যা চাইল মন্ত্রণালয়

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত পুরো মধ্যপ্রাচ্যে বিপর্যয় ডেকে আনবে: কাতার

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়াই বিএনপির সিদ্ধান্ত: নজরুল ইসলাম

ভোটের ট্রেনে ২০৪৫ জন, আপিলে প্রার্থিতা ফিরে পাচ্ছেন অনেকেই

ঢাকায় নিজ বাসভবনে ওয়ার্ড জামায়াতের নেতাকে হত্যা

রাজউকে নকশা-নোটিশের আড়ালে দুর্নীতি: কোটি টাকার মিশনে ইমারত পরিদর্শক বিটু

বেকসুর খালাস পেলেন ইরাকে মৃত্যুদণ্ড পাওয়া এক বাংলাদেশি

বাংলাদেশের সঙ্গে যোগাযোগের সব চ্যানেল খোলা: ভারতের সেনাপ্রধান

আমি নিশ্চিত তরুণ রাজনীতিকরা কেউ কেউ নির্বাচিত হবেন: প্রধান উপদেষ্টা

আইপিএলে খেলা পেসারকে বিশ্বকাপের জন্য ভিসা দিচ্ছে না ভারত

বিয়ের আনন্দ নিমিষেই শেষ নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস উল্টে কনের নানির মৃত্যু

দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

গণভোটে ‘না’ জয়যুক্ত হলে ব্যর্থ হবে জুলাই অভ্যুত্থান: নাহিদ ইসলাম

ইরানে বিক্ষোভে ২০০০ মানুষ নিহত: ইরানের সরকারি কর্মকর্তা

নির্বাচন সুষ্ঠু হলেও অর্থবহ হবে কিনা সন্দেহ দেবপ্রিয় ভট্টাচার্যের

আগামীর সংসদে মানুষের উন্নয়নের কথা বলা হবে: সালাহউদ্দিন আহমদ

এক কোটি লিটার সয়াবিন ও ৪০ হাজার টন ইউরিয়া কিনবে সরকার

আফগানিস্তানের দায়িত্ব নিতে বিপিএল ছাড়লেন ঢাকার কোচ

বিদ্যমান ব্যবস্থায় গণতান্ত্রিক জবাবদিহিতার কাঠামো দুর্বল: তাসনিম জারা