ই-পেপার মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩

গাজায় জ্বালানি কাঠ সংগ্রহের সময় ইসরায়েলি হামলায় নিহত ২ শিশু

আমার বার্তা অনলাইন:
২৫ জানুয়ারি ২০২৬, ১০:৫২
আপডেট  : ২৫ জানুয়ারি ২০২৬, ১১:০৪

গাজায় জ্বালানি কাঠ সংগ্রহের সময় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে ‍দুই শিশু। অবরুদ্ধ উপত্যকায় দখলদার ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের ধারাবাহিকতায় ঘটলো বর্বরোচিত এই ঘটনা। শনিবার (২৪ জানুয়ারি) গাজার চিকিৎসা সূত্র এ তথ্য জানিয়েছে।

চিকিৎসা কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালের কাছে জ্বালানি কাঠ সংগ্রহ করছিল এমন বেসামরিক লোকজনকে লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই দুই শিশু নিহত হয়।

জ্বালানির তীব্র সংকটের কারণে ঠান্ডা মোকাবিলায় অনেক ফিলিস্তিনিকে জ্বালানি কাঠ সংগ্রহে বের হতে হচ্ছে। গাজায় বর্তমানে রাতে তাপমাত্রা নেমে যাচ্ছে প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াসে।

অস্থায়ী তাঁবুতে বসবাসকারী ফিলিস্তিনিদের অবস্থা আরও শোচনীয়। পাতলা ক্যানভাস ও প্লাস্টিকের তৈরি এসব আশ্রয়কেন্দ্র প্রবল বাতাস ও বৃষ্টির হাত থেকে তেমন সুরক্ষা দিতে পারছে না। এ অবস্থার মধ্যেই ইসরায়েল ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে বা সীমিত করে রেখেছে। তাঁবু, মোবাইল ঘর কিংবা তাঁবু মেরামতের উপকরণ প্রবেশে বিধিনিষেধ আরোপ যুদ্ধবিরতি চুক্তি ও আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতার লঙ্ঘন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে প্রায় প্রতিদিনই ইসরায়েল তা লঙ্ঘন করেছে। অক্টোবরের মাঝামাঝি সময়ের পর থেকে ইসরায়েলি হামলায় চার শতাধিক ফিলিস্তিনি নিহত এবং এক হাজারের বেশি আহত হয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৭১ হাজার ছাড়িয়েছে এবং আহত হয়েছে ১ লাখ ৭০ হাজারেরও বেশি মানুষ।

এদিকে, শীতজনিত কারণে গাজায় শিশু মৃত্যুর ঘটনাও বাড়ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলতি শীত মৌসুমে ঠান্ডাজনিত কারণে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। সর্বশেষ তিন মাস বয়সী আলী আবু জুর নামে এক শিশু আল-আকসা শহীদ হাসপাতালে মারা যায়।

সূত্র: আল-জাজিরা

আমার বার্তা/এল/এমই

ভারতের উগ্রপন্থি আরএসএস ও গোয়েন্দা সংস্থা ‘র’-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ

ভারতের হিন্দুত্ববাদী উগ্রপন্থি সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) ও গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং

যুক্তরাষ্ট্র-ইসরায়েল পরাজয় স্বীকারের আগে আলোচনা নয়: মোজতবা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা কমানো বা যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ

ইসলামি বিপ্লবী গার্ডের বাসিজ ফোর্স প্রধান নিহত, দাবি ইসরায়েলের

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) আওতাধীন আধাসামরিক বাহিনী ‘বাসিজ ফোর্সের’ কমান্ডার গোলামরেজা সোলাইমানিকে হত্যার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাজেটের দুই অধ্যাদেশ আইনে রূপ দেওয়ার অনুমোদন মন্ত্রিসভায়

বাগেরহাটে সিসিটিভি ফাঁকি দিয়ে পুলিশের আইজিপির বাড়িতে চুরি

ব্রাহ্মণবাড়িয়ায় চার শত খাল খনন করা হবে সাকি

ভারতের উগ্রপন্থি আরএসএস ও গোয়েন্দা সংস্থা ‘র’-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ

যুক্তরাষ্ট্র-ইসরায়েল পরাজয় স্বীকারের আগে আলোচনা নয়: মোজতবা

এক দশকে বাংলাদেশের অর্ধেক তরুণ চাকরি পাননি: বিশ্বব্যাংক

তারেক রহমানকে সমবেদনা জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি

ঐকমত্য কমিশনে বিএনপি গণভোটের রায় মানার কথা বলেছিল: বদিউল আলম

ধর্ষণ রোধে সব মন্ত্রণালয়কে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ

ঢাবি-জগন্নাথসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি

পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সরকারি সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে দলীয় পরিচয় দেখা হবে না: ইশরাক

আমাদের ঘাড়ের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের

ইসলামি বিপ্লবী গার্ডের বাসিজ ফোর্স প্রধান নিহত, দাবি ইসরায়েলের

কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পাবলিক পরিবহনে পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে: সড়কমন্ত্রী

নতুন সরকারের এক মাস: চমক ও আগামীর চ্যালেঞ্জ

ঈদযাত্রায় কোনো অন্যায়ের সঙ্গে ‘কম্প্রোমাইজ নাই’: আইজিপি