ই-পেপার সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

মুসলিমদের ছবিতে পয়েন্ট ব্ল্যাঙ্ক শুট: আসামের মুখ্যমন্ত্রীকে ঘিরে তীব্র বিতর্ক

আমার বার্তা অনলাইন
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৭

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে একটি ভিডিওকে ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। ভিডিওতে দেখা যায়, তিনি মুসলিমদের মতো পোশাক পরা দুজন ব্যক্তির ছবির দিকে বন্দুক তাক করে গুলি করছেন। এই ভিডিওকে কেন্দ্র করে বিরোধীরা ব্যাপক সমালোচনা শুরু করেছে। তাদের অভিযোগ, এটি সরাসরি ‘গণহত্যার ডাক।’

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ভিডিওটি প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আসাম বিজেপির অফিশিয়াল পেজ থেকে পোস্ট করা হয়। পরে বিতর্ক শুরু হলে সেটি মুছে ফেলা হয়। ভিডিওতে দেখা যায়, আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈয়ের একটি ছবি, যেখানে তাঁকে টুপি পরা অবস্থায় দেখানো হয়েছে, এবং আরেক মুসলিম ব্যক্তির একটি ফ্রেম করা ছবি। এই দুই ছবির দিকেই গুলি চালাতে দেখা যায় হিমন্ত বিশ্ব শর্মাকে। যে দেয়ালে ছবিগুলো টাঙানো ছিল, সেখানে লেখা ছিল, ‘No mercy’ বা ‘কোনো দয়া নয়।’ ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল—‘Point blank shot. ’

এই ভিডিওর সমালোচনা করে কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেণুগোপাল সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘এটি স্পষ্টতই গণহত্যার ডাক। এই ফ্যাসিস্ট শাসনব্যবস্থা কয়েক দশক ধরে এমন স্বপ্নই লালন করে এসেছে।’ তিনি আরও বলেন, ‘এটিকে কোনো সাধারণ ট্রোল ভিডিও বলে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। এই বিষ ছড়ানো হচ্ছে ক্ষমতার একেবারে শীর্ষ থেকে। এর পরিণতি হওয়া উচিত।’ এ বিষয়ে বিচার বিভাগের হস্তক্ষেপও দাবি করেন তিনি।

কংগ্রেসের অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকেও কড়া ভাষায় নিন্দা জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘বিজেপির আসাম প্রদেশের অফিশিয়াল হ্যান্ডল থেকে এমন একটি ভিডিও পোস্ট করা হয়েছে, যেখানে সংখ্যালঘুদের লক্ষ্য করে ‘পয়েন্ট-ব্ল্যাঙ্ক’ হত্যাকে মহিমান্বিত করা হচ্ছে বলে মনে হয়। এটি অত্যন্ত ঘৃণ্য ও আতঙ্কজনক। একে কোনো বিচ্ছিন্ন ট্রোল কনটেন্ট বলে উড়িয়ে দেওয়া যায় না। এটি গণবিদ্বেষ ও গণহত্যার আহ্বানের শামিল।’

পোস্টে আরও বলা হয়, ‘এটি এই ফ্যাসিস্ট শাসনের প্রকৃত চেহারা। তারা কয়েক দশক ধরে এই ঘৃণা লালন করে এসেছে এবং গত ১১ বছরে তা স্বাভাবিক করে তোলার চেষ্টা করেছে। বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে সমাজে বিভেদ ও বিষ ছড়ানোর এই কাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।’

তৃণমূল কংগ্রেসও এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। দলের পক্ষ থেকে বলা হয়েছে, এই পোস্ট ভারতীয় রাজনীতিকে নামিয়ে এনেছে ‘প্রদর্শনমূলক রক্তপিপাসা, স্বাভাবিক করে তোলা ঘৃণা এবং টেলিভিশনে সম্প্রচারিত মুসলিমদের অমানবিকীকরণের’ পর্যায়ে।

তৃণমূলের পোস্টে আরও বলা হয়, ‘এই একই ব্যক্তি আগে মানুষকে রিকশাভাড়া কম দিয়ে সংখ্যালঘুদের হয়রানি করতে বলেছিলেন। তখন নাগরিকদের ছোটখাটো নিষ্ঠুরতায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল রাজনীতির নামে। কিন্তু এখন সেই নিষ্ঠুরতা আরও বড় আকার নিয়েছে। বিজেপি আর ইঙ্গিত দিচ্ছে না। তারা প্রকাশ্যেই রক্ত চাইছে এবং প্রতিষ্ঠানগুলোকে চ্যালেঞ্জ করছে, থামাতে পারলে থামাও।’

আমার বার্তা /জেএইচ

অগ্ন্যুৎপাত : ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

ইন্দোনেশিয়ার দুই প্রধান দ্বীপ জাভা ও সুমাত্রাকে পৃথক করা সুন্দা প্রণালির একটি দ্বীপে অবস্থিত আগ্নেয়

পশ্চিম তীরে অননুমোদিত ইসরায়েলি বসতি উচ্ছেদে বিরল নির্দেশ নেতানিয়াহুর

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের তৈরিকৃত অননুমোদিত কিছু বসতি বা আউটপোস্ট ভেঙে ফেলার নির্দেশ

কলকাতায় হোটেল বন্ধ, চিকিৎসা নিতে গিয়ে বিপাকে বাংলাদেশিরা

চিকিৎসার জন্য কলকাতায় এসে হাসপাতাল খোঁজার পাশাপাশি এখন বাংলাদেশি রোগী ও স্বজনদের বড় দুশ্চিন্তা হয়ে

মায়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ জন

মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় অ্যামাজনের একটি পণ্যবাহী (কার্গো) বিমান ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। এতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ হাজার নতুন শিক্ষকের পদায়নে প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত

অগ্ন্যুৎপাত : ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

প্রধানমন্ত্রীর সঙ্গে মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূতের সাক্ষাৎ

গ্রেপ্তারের ২৪ ঘণ্টার বাইরে কাউকে আটকে রাখা গুম হিসেবে গণ‍্য হবে: চিফ প্রসিকিউটর

এসআই আলতাব হোসেন হত্যাকাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা বলছে র‍্যাব

সুরা কাহাফের প্রথম ১০ আয়াত, বাংলা উচ্চারণ ও অর্থসহ

আমিরাতে ৪ হাজার প্রবাসীর ভিসা বা‌তিল, সমাধানের আশ্বাস প্রতিমন্ত্রীর

চট্টগ্রাম বন্দরে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার গায়েব

উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের মূল লক্ষ্য: অর্থমন্ত্রী

একীভূত পাঁচ ব্যাংকে অর্থ ফেরত শুরু, টাকা ছাপিয়ে ৫ হাজার কোটি টাকা ধার

উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিলসহ নিষিদ্ধ যেসব বিষয়

নিরাপদ খাদ্য নিয়ে কাজ করবে খুলনা-ইতালির মিলান

ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতদের সম্মানী ও ভাতা দিচ্ছে সরকার, প্রজ্ঞাপন জারি

নির্দেশের ফাইল নয়, বাস্তবায়ন চাই

সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীলতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির

অগাস্টে বেড়েছে সড়ক দুর্ঘটনা, নিহত ৪৮১ এবং আহত ৬৬৪ জন

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

পশ্চিম তীরে অননুমোদিত ইসরায়েলি বসতি উচ্ছেদে বিরল নির্দেশ নেতানিয়াহুর

কলকাতায় হোটেল বন্ধ, চিকিৎসা নিতে গিয়ে বিপাকে বাংলাদেশিরা

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে ৯৭ ডলার ছুঁইছুঁই