ই-পেপার বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

হরমুজ প্রণালি বন্ধ হলে বাড়তে পারে খাদ্যমূল্য, প্রভাব বেশি পড়বে এশিয়াতে

আমার বার্তা অনলাইন
১১ মার্চ ২০২৬, ১০:৫৪

জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আঙ্কটাড সতর্ক করে বলেছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ বন্ধ হয়ে গেলে বিশ্বজুড়ে খাদ্যের দাম বেড়ে যেতে পারে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে, যার প্রভাব সবচেয়ে বেশি পড়বে স্বল্প আয়ের মানুষের ওপর।

মঙ্গলবার প্রকাশিত আঙ্কটাডের এক বিশ্লেষণী প্রতিবেদনে এই আশঙ্কার কথা জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি, সার এবং পরিবহন খরচ বৃদ্ধি পাওয়ায় খাদ্যের দাম বাড়তে পারে, যা বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীকে চরম সংকটে ফেলবে।

আঙ্কটাডের পরিসংখ্যান অনুযায়ী, বৈশ্বিক বাণিজ্যের জন্য এই জলপথটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের মোট অপরিশোধিত তেলের ৩৮ শতাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। এ ছাড়া মোট এলপিজির ২৯ শতাংশ এবং এলএনজির ১৯ শতাংশ পরিবাহিত হয় এই পথে।

খাদ্য নিরাপত্তার ক্ষেত্রেও এই পথটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংস্থাটি জানিয়েছে, জাহাজযোগে বিশ্বে যে পরিমাণ সার সরবরাহ করা হয়, তার এক-তৃতীয়াংশই হরমুজ প্রণালি দিয়ে পার হয়।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, এই সংকটের প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হতে পারে এশিয়ায়। কারণ, এই প্রণালি দিয়ে যাতায়াত করা পণ্যের প্রায় ৮৪ শতাংশেরই গন্তব্য থাকে এশিয়ার বিভিন্ন দেশ। ফলে এই অঞ্চলে মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি।

সূত্র : আল-জাজিরা।

আমার বার্তা /জেএইচ

ইরানে হামলা করে মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র: উ. কোরিয়া

ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার কঠোর সমালোচনা করেছে উত্তর কোরিয়া। দেশটি বলেছে, তেহরানের ওপর এ

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় আহত ইরানের নতুন সর্বোচ্চ নেতা

ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রথম দিনেই পায়ে গুরুতর

পারমাণবিক যুদ্ধের আশঙ্কা, ইরানের দিকে মার্কিন ‘ডুমসডে প্লেন’

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে পারমাণবিক সংঘাতের আশঙ্কা তীব্রতর হওয়ার প্রেক্ষাপটে আমেরিকার বিশেষায়িত

হরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান, নজিরবিহীন পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের

ইরান পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে মাইন স্থাপন শুরু করেছে। প্রণালিটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই আসনের ভোট ঘিরে প্রস্তুতি, ইসিতে শুরু আইন-শৃঙ্খলা বৈঠক

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই

একটি প্রাণবন্ত সংসদ চাই, আলোচনায় সব সমস্যার সমাধান: চিফ হুইপ

প্রথম অধিবেশনে বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই: তাহের

ইরানে হামলা করে মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র: উ. কোরিয়া

সংসদ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী

দুদকের মামলায় খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় আহত ইরানের নতুন সর্বোচ্চ নেতা

সংসদ ভবনে সরকার দলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

দুদকের মামলায় আনিস আলমগীরের জামিন, মুক্তিতে বাধা নেই

ফ্লাইট জটিলতা নিয়ে সমালোচনার মুখে ব্যাখ্যা দিলো আইসিসি

পদধারী নেতাদের বিশ্বাসঘাতকতায় হেরেছেন বিএনপি নেত্রী মুন্নী

আওয়ামী লীগ সরকারের সময়ে অনিয়মিত অস্ত্র লাইসেন্স

রাষ্ট্রদূত মুশফিকুল আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি

কর কর্মকর্তার সাড়ে ১৪ কোটি টাকার সম্পদের পাহাড়: ফাঁসালেন বাবা-মাকেও

ঈদযাত্রা: বাস-ট্রেন-লঞ্চে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

পেট্রোল পাম্পে তেলের সরবরাহ বাড়িয়েছে বিপিসি

মধ্যপ্রাচ্য সংঘাত: দেশে ফিরেছেন দোহায় আটকে থাকা বিমানের ১২ ক্রু

পারমাণবিক যুদ্ধের আশঙ্কা, ইরানের দিকে মার্কিন ‘ডুমসডে প্লেন’