ই-পেপার শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

ইরানের ফ্রোজেন অর্থ ছাড়ের গুঞ্জন, নাকচ করল আমিরাত

আমার বার্তা অনলাইন:
১৩ জুন ২০২৬, ১০:৪৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে গুঞ্জনের মধ্যে ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলারের অর্থ ছাড় দিতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে গত কয়েক সপ্তাহ ধরে ইরানের হামলার মুখে পড়ার পর আবুধাবি এই কৌশলগত পদক্ষেপ নিয়েছে। শনিবার (১৩ জুন) চারটি সূত্রের বরাতে বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধের অবসান ঘটাতে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন দাবির মধ্যে অর্থ ছাড়ের বিষয়টি সামনে এসেছে।

কূটনৈতিক সূত্র বলছে, আলোচনায় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে বিদেশি ব্যাংকগুলোতে জব্দ করা ইরানের তেল আয়ের কয়েক বিলিয়ন ডলার ছাড়ের কথা বলা হয়েছে।

আঞ্চলিক দুটি সূত্র জানিয়েছে, আমিরাত মোট ১০ বিলিয়ন ডলার ছাড় করতে সম্মত হয়েছে। এরমধ্যে ৩ বিলিয়ন ডলারেরও বেশি ইতোমধ্যে ফেরত দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট ভিন্ন দুটি সূত্র বলছে, জব্দ করা এই অর্থের পরিমাণ ২০ বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে। আমিরাতের ওপর ইরানের হামলা বন্ধের বিনিময়ে এই সমঝোতা হয়েছে। এরমধ্যে প্রথম ধাপে তিন বিলিয়ন ডলার ইতোমধ্যে ছাড় করা হয়েছে বলেও জানিয়েছে একটি সূত্র।

প্রতিবেদনে বলা হয়েছে, রয়টার্সের প্রতিবেদন প্রকাশের পর আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বিষয়টিকে অস্বীকার করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে আমিরাত থেকে ইরানে অর্থ স্থানান্তরের দাবি করা হয়েছে। আমিরাত এ দাবি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে।

মন্ত্রণালয় বলছে, ইরানের জব্দ করা কোনো অর্থ আমিরাতের মাধ্যমে স্থানান্তর বা ছাড় দেওয়া হয়নি। একই সঙ্গে গণমাধ্যমকে তথ্য যাচাই করে প্রকাশ করার আহ্বান জানানো হয়েছে।

আমিরাতের এক কর্মকর্তা বলেন, আঞ্চলিক উত্তেজনা কমানো এবং শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছে আমিরাত। আমাদের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য উত্তেজনা হ্রাস, সংঘাত কমানো এবং অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা।

প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি।

এর আগে শুক্রবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, ওয়াশিংটনের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পরপরই ইরানের জব্দ করা অর্থ ছাড় দেওয়া হবে না। সম্ভাব্য চুক্তিটি এমনভাবে সাজানো হচ্ছে যাতে ইরান প্রতিশ্রুতি পূরণ করলে ধাপে ধাপে অর্থনৈতিক সুবিধা পায়।

প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা

ইসরায়েলকে সতর্ক করলেন ভ্যান্স, ‘তোমাদের অস্ত্রের টাকা আমেরিকা দেয়’

ইরানের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে ইসরায়েলি মন্ত্রিসভার কঠোর সমালোচনার জবাবে নজিরবিহীন হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ জন

যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে বিশ্বকাপের বেস ক্যাম্প করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেখানেই ঘটেছে এক অপ্রত্যাশিত ঘটনা।

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সময় আসেনি: ইইউ

ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট কাজা কালাস বলেছেন, ইরানের ওপর থেকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞা প্রত্যাহারের

এক আঘাতে দুই শান্তিচুক্তি ভেঙে দিতে চান নেতানিয়াহু

বেনিয়ামিন নেতানিয়াহুর ‘কোনো আক্কেলজ্ঞান নেই’একবার ইসরায়েলের সাংবাদিক বারাক রাভিদকে বলেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব রেস্তোরাঁ-ক্যাটারিং সার্ভিসে ভ্যাট-ট্যাক্স একই রাখার প্রস্তাব সমিতির

ইসরায়েলকে সতর্ক করলেন ভ্যান্স, ‘তোমাদের অস্ত্রের টাকা আমেরিকা দেয়’

মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ জন

রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপ চাইলেন শামা ওবায়েদ

জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়ার নীতিগত অনুমোদন

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সময় আসেনি: ইইউ

দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধস

রায়পুরায় সংঘর্ষ: মেঘনা নদী থেকে আরও এক মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ৩

এক আঘাতে দুই শান্তিচুক্তি ভেঙে দিতে চান নেতানিয়াহু

হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি, সৌদিতে মৃত্যু ৫৪ বাংলাদেশির

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে বন্দুক হামলায় ৩৫ জন নিহত

মাঠে গোলবন্যা, ছুটির দিনে ছদ্মেবেশে নিউইয়র্কের ট্যুরিস্ট হালান্ড!

ভিসা জটিলতা কাটিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সেই ভোজিনহার মা

আইডিআরএ'র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন মীর নাদিয়া নিভিন

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা

পাগলাটে ম্যাচে কাতারকে ৬ গোলে উড়িয়ে কানাডার ইতিহাসগড়া জয়

ইরানের বন্দর-উপকূল থেকে অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৯ জুন ঘটে যাওয়া নানান ঘটনা