ই-পেপার সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে ট্রাম্পের

আমার বার্তা অনলাইন:
০২ আগস্ট ২০২৬, ১৩:৫৬

মধ্যপ্রাচ্যে দীর্ঘায়িত সংঘাতের জেরে মার্কিন সামরিক বাহিনী ও অস্ত্রভান্ডারের ওপর তৈরি হওয়া অভূতপূর্ব চাপের মুখে এক কঠিন সমীকরণের সামনে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যুদ্ধে একদিকে মিত্র ইসরায়েলকে নিরাপত্তা দেওয়া এবং অন্যদিকে মধ্যপ্রাচ্যে নিজস্ব সেনাসদস্য ও সামরিক ঘাঁটি রক্ষা—এই দুইয়ের মধ্যে যেকোনো একটিকে বেছে নেওয়ার মতো চরম সিদ্ধান্তের মুখোমুখি হতে হচ্ছে ট্রাম্প প্রশাসনকে।

শনিবার (১ আগস্ট)মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট ও সিএনএনের পৃথক প্রতিবেদনে পেন্টাগনের অভ্যন্তরীণ উদ্বেগের চিত্র তুলে ধরে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করা এবং একই সঙ্গে মধ্যপ্রাচ্যে নিজেদের স্বার্থ সুরক্ষিত রাখা— এই দুই দায়িত্ব একসঙ্গে পালন করার মতো পর্যাপ্ত নৌ-সামরিক শক্তি যুক্তরাষ্ট্রের নাও থাকতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের ইউরোপীয় কমান্ডের প্রধান জেনারেল অ্যালেক্সাস গ্রিনকেভিচ।

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জরুরি নির্দেশনা

তিনি মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের কর্মকর্তাদের ব্যক্তিগতভাবে জানিয়েছেন, ইরানের সঙ্গে সংঘাত চলতে থাকায় মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন নৌবাহিনীর সক্ষমতার ওপর ক্রমেই চাপ বাড়ছে। তার মতে, এ অঞ্চলে মার্কিন নৌবাহিনীর আরও একটি ডেস্ট্রয়ার না পাঠানো হলে মার্কিন বাহিনীকে সুরক্ষা দেয়া হবে, নাকি ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া হবে সে বিষয়ে একসময় কমান্ডারদের কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে।

পেন্টাগনের অভ্যন্তরীণ মূল্যায়ন অনুযায়ী, সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ২০০টির বেশি ‘থাড’ ইন্টারসেপ্টর ব্যবহার করে ফেলেছে, যা তাদের মোট সঞ্চয়ের প্রায় অর্ধেক। পাশাপাশি মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ থেকেও ১০০টির বেশি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

সংবাদমাধ্যম সিএনএন-এর উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটনভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস) জানায়, সাম্প্রতিক সংঘাতের পর যুক্তরাষ্ট্র তাদের প্রিসিশন স্ট্রাইক মিসাইলের প্রায় ৪৫ শতাংশ, থাড ইন্টারসেপ্টরের ৫০ শতাংশ, প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের প্রায় ৫০ শতাংশ এবং টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রের প্রায় ৩০ শতাংশ ব্যবহার করে ফেলেছে।

বিশ্লেষকদের মতে, আধুনিক প্রতিরক্ষামূলক এসব অস্ত্র অত্যন্ত ব্যয়বহুল এবং এগুলোর উৎপাদনপ্রক্রিয়া জটিল হওয়ায় নিঃশেষিত মজুত দ্রুত পূর্ণ করা প্রায় অসম্ভব। ফলে মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে একাধিক সংকট একসঙ্গে দেখা দিলে যুক্তরাষ্ট্রকে যেকোনো একটি ফ্রন্ট বেছে নিতে হতে পারে—যা মার্কিন সামরিক শক্তি সীমাহীন নয় বলেই ইঙ্গিত দিচ্ছে।

ইরানে হামলা নিয়ে ট্রাম্পের সঙ্গে সৌদি যুবরাজের ফোনালাপ

ইরানে সম্ভাব্য হামলার বিষয় নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপ করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ

বাংলাদেশের জন্য আসিয়ানের দরজা বন্ধ, কারণ জানালেন মহাসচিব

দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের সদস্য হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। শুধু

সিজেপির কর্মসূচি ভণ্ডুলের পরিকল্পনা সন্ত্রাসীর, প্রেমিকার ফোনে গ্রেপ্তার

ভারতের পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে লক্ষ্যবস্তু করা এবং ককরোচ জনতা পার্টির (সিজেপি) কর্মসূচিতে অনুপ্রবেশের পরিকল্পনার

দেশ ছাড়তে প্রস্তুতি নিন, মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জরুরি নির্দেশনা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকির পর মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল বিমানবন্দরে বিমান চলাচলে ঝুঁকিপূর্ণ ৩২৫ বহুতল ভবন

কোকেনসহ বিভিন্ন ধরনের মাদকের চালান আসছে দেশে

তরুণ উদ্ভাবক ও প্রযুক্তি উদ্যোক্তাদের পাশে থাকবে সরকার

নরসিংদীতে বাড়িতে ঢুকে যুবকের মাথায় ও পায়ে গুলি করে হত্যা

প্যারাসেইলিং দুর্ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর

সবার সঙ্গে ভারসাম্যপূর্ণ অবস্থান বজায় রাখছে সরকার: হুমায়ুন ক‌বির

তিস্তা-দুধকুমার অববাহিকায় বন্যার শঙ্কা, ঝুঁকিতে পাঁচ জেলা

চাঁদপুরে মৎস্য সম্পদ সংরক্ষণ ও আহরণে জনসচেতনতামূলক আলোচনা সভা

সরকারে আসছেন বলে কাউকে গরম দেখাবেন না: মির্জা ফখরুল

সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল

অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে নিয়োগবঞ্চিত বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ

জুলাই মাসে এলো ৩৫ হাজার কোটি টাকার রেমিট্যান্স

বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে আইনজীবী নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী

অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো: কোথায় এবং কী থাকছে আয়োজনে

সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জনবিচ্ছিন্ন বিএনপি জবাবদিহিতার আওতায় নেই: নাহিদ ইসলাম

মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

ধাপে ধাপে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল চালু হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বেনজীরের মুক্তির বিষয়ে আনুষ্ঠানিক তথ্য নেই, দুদকের গাফিলতি ছিল না

সরকার জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে