ই-পেপার শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২

ভিয়েতনামে ফাইভ-জি নেটওয়ার্কে হুয়াওয়ে, উদ্বিগ্ন পশ্চিমারা

আমার বার্তা অনলাইন:
২৯ নভেম্বর ২০২৫, ১৬:২৭

চীনের টেলিযোগাযোগ জায়ান্ট হুয়াওয়ে ও জেডটিই ভিয়েতনামে একের পর এক ফাইভ-জি সরঞ্জাম সরবরাহ চুক্তি জিতে নিচ্ছে। মার্কিন শুল্ক আরোপের পর দুই দেশের সম্পর্ক শীতল হলেও বেইজিংয়ের সঙ্গে হ্যানয়ের সম্পর্ক উষ্ণ হওয়ায় ভিয়েতনাম এবার চীনা প্রযুক্তির দিকে আরও ঝুঁকছে। এমনটি উঠে এসেছে রয়টার্সের অনুসন্ধানে।

দীর্ঘদিন ধরে নিরাপত্তাজনিত কারণে ভিয়েতনাম সংবেদনশীল অবকাঠামোতে চীনা প্রযুক্তিকে সীমিত রেখেছিল। কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে পরিস্থিতি বদলেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভিয়েতনামের রাষ্ট্রায়ত্ত অপারেটরদের বেশ কিছু টেন্ডারে এ বছর হুয়াওয়ে ও জেডটিই গুরুত্বপূর্ণ চুক্তি পেয়েছে। যা এখনো প্রকাশ্যে বলা হয়নি।

সূত্র জানায়, এ বছরের এপ্রিল মাসে হুয়াওয়ে নেতৃত্বাধীন এক কনসোর্টিয়াম প্রায় ২৩ মিলিয়ন ডলারের ফাইভ-জি সরঞ্জাম চুক্তি পায়। ঠিক কয়েক সপ্তাহ পরে যুক্তরাষ্ট্র ভিয়েতনামি পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ ঘোষণা করে। জেডটিইও অন্তত দুটি টেন্ডারে বিজয়ী হয়েছে। যার মোট মূল্য ২০ মিলিয়ন ডলারের বেশি। প্রথম প্রকাশিত চুক্তিটি আসে সেপ্টেম্বর মাসে।

যদিও চুক্তিগুলো শুল্ক–বিরোধের সঙ্গে সরাসরি সম্পর্কিত কি না তা নিশ্চিত নয়। তবে পশ্চিমা দেশগুলোর নীতিনির্ধারকদের মধ্যে এ নিয়ে উদ্বেগ বাড়ছে।

যুক্তরাষ্ট্র বহুদিন ধরেই চীনা টেলিযোগাযোগ সরঞ্জামকে “জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ” হিসেবে বিবেচনা করে। দেশটিতে হুয়াওয়ে ও জেডটিইর সরঞ্জাম ব্যবহার নিষিদ্ধ। সুইডেন ও ইউরোপের আরও কয়েকটি দেশও একই পথে হেঁটেছে। ফলে ভিয়েতনামে এসব প্রতিষ্ঠানের ক্রমবর্ধমান উপস্থিতি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের মধ্যে সন্দেহ তৈরি করছে।

তবে বিশেষজ্ঞদের মতে, ভিয়েতনাম নিজস্ব কৌশলগত স্বার্থ বিবেচনায় সিদ্ধান্ত নিচ্ছে। সাম্প্রতিক সময়ে সীমান্তবর্তী রেলপথ, অর্থনৈতিক অঞ্চলসহ একাধিক প্রকল্পে চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছে হ্যানয়। আর ফাইভ-জি খাতে চীনা সরঞ্জাম তুলনামূলক কম খরচে পাওয়া যায়- এটিও ভিয়েতনামের আগ্রহ বাড়ানোর অন্যতম কারণ।

পশ্চিমা দেশগুলোর কূটনীতিকরা গত কয়েক সপ্তাহে হ্যানয়ে অনুষ্ঠিত বৈঠকগুলোতে সতর্ক করেছেন। বলা হচ্ছে, চীনা প্রযুক্তি ব্যবহারে ভিয়েতনামের নেটওয়ার্কের ওপর আস্থা কমতে পারে এবং ভবিষ্যতে উন্নত মার্কিন প্রযুক্তি পাওয়া ঝুঁকিতে পড়তে পারে।

নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, নেটওয়ার্কের একটি অংশকে বিচ্ছিন্ন করে ঝুঁকি কমানোর চিন্তা থাকলেও চীনা সরঞ্জাম সরবরাহকারীরা প্রযুক্তিগত কারণে ডেটা অ্যাক্সেস পাওয়ার সুযোগ রাখতে পারে। যা হ্যানয়ের জন্য বড় ধরনের কৌশলগত চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

আমার বার্তা/এল/এমই

ইউটিউব শর্টস থেকে আয় বাড়াবেন যেভাবে

ইউটিউব শর্টস এখন কনটেন্ট ক্রিয়েটরদের কাছে দ্রুত আয়ের অন্যতম জনপ্রিয় মাধ্যম। তবে শুধু ভিডিও আপলোড

আবারও সমালোচনায় ডোনাল্ড ট্রাম্পের ‘সিক্সজি’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও প্রযুক্তি নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য করেছেন। বুধবার এক অনুষ্ঠানে তিনি সরাসরি

অন্যের স্টোরি নিজের ইনস্টাগ্রামে রিশেয়ার করতে পারবেন

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ ইনস্টাগ্রাম এবার তার স্টোরি ফিচারে নিয়ে এসেছে বড় পরিবর্তন। আগে কোনো

ফেসবুক অ্যাপ আর সার্চে আসছে বড় পরিবর্তন

ফেসবুক আবার মূল জায়গায় ফিরছে। বন্ধুর সঙ্গে যোগাযোগ, ছবি শেয়ার এবং মার্কেটপ্লেস— এই তিনটিতেই বেশি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদির ওপর গুলিবর্ষণকারী যেখানেই লুকিয়ে থাকুক, খুঁজে বের করা হবে

তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর: মির্জা ফখরুল

৭২ ঘণ্টা অতি সংকটাপন্ন, হাদির ব্রেন স্টেম ক্ষতিগ্রস্ত: বিশেষ সহকারী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াতে পারে

হাদি গুলিবিদ্ধ: সরকার দৃঢ় ব্যবস্থা নেবে, আশা মির্জা ফখরুলের

গুলিবিদ্ধ হাদি, জড়িতদের গ্রেপ্তার দাবিতে শনিবার বিএনপির বিক্ষোভ

হাদির মাথার ভেতরে গুলি, ওটিতে চলছে সার্জারি

সীমান্ত সংঘাতের মধ্যেই থাইল্যান্ডে সংসদ ভেঙে নির্বাচনের ঘোষণা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ

চাহিদার তুলনায় ২২ লাখ টন বেশি আলু উৎপাদন হয়েছে: কৃষি উপদেষ্টা

গণভোটে যে চারটি প্রশ্ন থাকবে, ‘হ্যাঁ’ ভোট বেশি হলে কী হবে

গাজীপুরে তিতাস গ্যাসের ৩ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

মেডিকেল ভর্তি পরীক্ষা : ‘প্রশ্ন সহজ ছিল’ বলছে বেশিরভাগ পরীক্ষার্থী

নির্বাচন বানচালের ক্ষমতা কারও নেই: প্রেস সচিব শফিকুল

ঝড়ের তাণ্ডবের মাঝেও গাজায় থামেনি ইসরায়েলি বর্বরতা

নির্বাচনি ট্রেন গন্তব্যে পৌঁছাতে আন্তরিকভাবে কাজ করতে হবে

ইউটিউব শর্টস থেকে আয় বাড়াবেন যেভাবে

ন্যায়বিচার নিশ্চিতে মাঠে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ

মৃত্যু থেকে পালানোর পথ নেই

নির্বাচন সুষ্ঠু-সফল করতে যৌক্তিক সব সহযোগিতায় আমরা প্রস্তুত