ই-পেপার বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ৩১ পৌষ ১৪৩৩

ইউটিউব শর্টস থেকে আয় বাড়াবেন যেভাবে

আমার বার্তা অনলাইন
১২ ডিসেম্বর ২০২৫, ১২:৩৩

ইউটিউব শর্টস এখন কনটেন্ট ক্রিয়েটরদের কাছে দ্রুত আয়ের অন্যতম জনপ্রিয় মাধ্যম। তবে শুধু ভিডিও আপলোড করলেই আয় শুরু হয় না ইউটিউবের নির্দিষ্ট নিয়ম মানতে হয় এবং সঠিকভাবে শর্টস মোনিটাইজেশন চালু করতে হয়। প্রথম শর্তই হলো ইউটিউব পার্টনার প্রোগ্রামে যুক্ত হওয়া। এর জন্য প্রয়োজন কমপক্ষে ১,০০০ সাবস্ক্রাইবার এবং গত ৯০ দিনে ১ কোটি শর্টস ভিউ। অর্থাৎ সাবস্ক্রাইবার বাড়ানোর পাশাপাশি আপনার শর্টস নিয়মিত ভাইরাল হওয়াটাও জরুরি।

ওয়াইপিপি-তে যুক্ত হওয়ার পরেও আয় তৎক্ষণাৎ শুরু হয় না। আপনাকে আলাদাভাবে শর্টস মনিটাইজেশন মডিউল সক্রিয় করতে হয়। এই মডিউল চালুর পর যে ভিউ আসবে, কেবল সেটিই আপনার রেভিনিউ হিসেবে গণ্য হবে। এর আগে পাওয়া কোনো ভিউকে ইউটিউব আয় হিসেবে বিবেচনা করে না। এই নিয়ম ইউটিউব বিজ্ঞাপন আয় এবং ইউটিউব প্রিমিয়াম-উভয় ক্ষেত্রেই প্রযোজ্য।

শর্টসে আয় পেতে হলে ভিডিও অবশ্যই মৌলিক হতে হবে। অন্য প্ল্যাটফর্ম থেকে ভিডিও কপি করে দেওয়া, কনটেন্ট চুরি করা বা ভিউ বট ব্যবহার করার মতো কাজ করলে আয় তো দূরের কথা, আপনার চ্যানেলই ঝুঁকিতে পড়তে পারে। ভিডিওতে সংগীত ব্যবহার করলে আয়ের নির্দিষ্ট অংশ শিল্পী ও মিউজিক লাইসেন্সের মধ্যে ভাগ হয়ে যায়। তাই লাইসেন্স ফ্রি বা নিজস্ব সাউন্ড ব্যবহার করাই উত্তম।

শর্টস অ্যাডস থেকে পাওয়া মোট অর্থ প্রথমে একটি ক্রিয়েটর পুল-এ জমা হয়। এরপর প্রতিটি ক্রিয়েটরকে তার মোট ভিউয়ের অনুপাতে অংশ দেওয়া হয়। এখানে মোট আয়ের ৪৫ শতাংশ সরাসরি ক্রিয়েটর পান। ভিডিওতে গান ব্যবহার করা থাকলে লাইসেন্স খরচ কেটে নেওয়া হয়। একইভাবে ইউটিউব প্রিমিয়াম থেকেও ক্রিয়েটররা ৪৫ শতাংশ রেভিনিউ পান।

সব মিলিয়ে, ইউটিউব শর্টস থেকে আয় পুরোপুরি নির্ভর করে আপনার কনটেন্ট কতটা মৌলিক, কতটা ভিউ পাচ্ছে এবং কতটা এনগেজমেন্ট তৈরি করছে তার ওপর। যদি নিয়ম মেনে ধারাবাহিকভাবে মানসম্পন্ন কনটেন্ট তৈরি করেন, তাহলে শর্টস হতে পারে আপনার এক দুর্দান্ত আয়ের উৎস।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

দেশের ফ্রিল্যান্সারদের জন্য স্বচ্ছ, নিরাপদ ও হয়রানিমুক্ত ভেরিফিকেশন ব্যবস্থা গড়ে তুলতে প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি

সিরির জন্য গুগলের জেমিনি এআই বেছে নিলো অ্যাপল

নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের দীর্ঘদিনের নীতি থেকে সরে এসে গুগলের সঙ্গে বড় ধরনের

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভনে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

অনলাইন প্ল্যাটফর্ম টেলিগ্রামে টাস্ক সম্পন্ন করানো সংক্রান্ত প্রতারণার ফাঁদে ফেলে ১ কোটিরও বেশি টাকা হাতিয়ে

স্মার্টফোনের দাম বাড়লো যে কারণে

২০২৫ থেকে বৈশ্বিক বাজারে মেমোরি চিপের দাম বাড়ছে। যা ২০২৬-এ এসে ৫০–৬০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ জানুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

মানিকগঞ্জের ঘটনায় কঠোর অবস্থানে আনসার ও ভিডিপি

হজের বিমান ভাড়া স্থানান্তর করেনি ৪২ এজেন্সি, ব্যাখ্যা চাইল মন্ত্রণালয়

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত পুরো মধ্যপ্রাচ্যে বিপর্যয় ডেকে আনবে: কাতার

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়াই বিএনপির সিদ্ধান্ত: নজরুল ইসলাম

ভোটের ট্রেনে ২০৪৫ জন, আপিলে প্রার্থিতা ফিরে পাচ্ছেন অনেকেই

ঢাকায় নিজ বাসভবনে ওয়ার্ড জামায়াতের নেতাকে হত্যা

রাজউকে নকশা-নোটিশের আড়ালে দুর্নীতি: কোটি টাকার মিশনে ইমারত পরিদর্শক বিটু

বেকসুর খালাস পেলেন ইরাকে মৃত্যুদণ্ড পাওয়া এক বাংলাদেশি

বাংলাদেশের সঙ্গে যোগাযোগের সব চ্যানেল খোলা: ভারতের সেনাপ্রধান

আমি নিশ্চিত তরুণ রাজনীতিকরা কেউ কেউ নির্বাচিত হবেন: প্রধান উপদেষ্টা

আইপিএলে খেলা পেসারকে বিশ্বকাপের জন্য ভিসা দিচ্ছে না ভারত

বিয়ের আনন্দ নিমিষেই শেষ নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস উল্টে কনের নানির মৃত্যু

দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

গণভোটে ‘না’ জয়যুক্ত হলে ব্যর্থ হবে জুলাই অভ্যুত্থান: নাহিদ ইসলাম

ইরানে বিক্ষোভে ২০০০ মানুষ নিহত: ইরানের সরকারি কর্মকর্তা

নির্বাচন সুষ্ঠু হলেও অর্থবহ হবে কিনা সন্দেহ দেবপ্রিয় ভট্টাচার্যের

আগামীর সংসদে মানুষের উন্নয়নের কথা বলা হবে: সালাহউদ্দিন আহমদ

এক কোটি লিটার সয়াবিন ও ৪০ হাজার টন ইউরিয়া কিনবে সরকার

আফগানিস্তানের দায়িত্ব নিতে বিপিএল ছাড়লেন ঢাকার কোচ