ই-পেপার বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

হোয়াটসঅ্যাপে যুক্ত হলো নতুন এআই ফিচার

আমার বার্তা অনলাইন:
০৭ জানুয়ারি ২০২৬, ১১:৫৪

আজকাল ছবি এডিট করা আর তেমন বড় কোনো ব্যাপার নয়। আগে যেখানে পেশাদার এডিটরদের অনেক সময় দিতে হত, এখন সেখানে এআই-এর মাধ্যমে এক ক্লিকে ছবির রূপ বদলে ফেলা যায়। রঙিন ছবিকে সাদা-কালো করা থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন সবই এখন সম্ভব। আর এবার সেই সুবিধাই আসছে হোয়াটসঅ্যাপে।

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য একটি নতুন এআই-ভিত্তিক ফটো এডিটিং ফিচার পরীক্ষা করছে। এই ফিচারের সাহায্যে স্ট্যাটাস দেওয়ার সময়ই ছবি এডিট করা যাবে, আলাদা কোনো অ্যাপ ব্যবহার করার প্রয়োজন হবে না। প্রথমে এটি অ্যান্ড্রয়েডের বেটা ভার্সনে পরীক্ষা করা হয় এবং এখন ধীরে ধীরে আইওএস বিটা ব্যবহারকারীদের মাঝেও পৌঁছাতে শুরু করেছে।

কিছু আইফোন ব্যবহারকারী স্ট্যাটাস তৈরির সময় নতুন একটি এডিটিং স্ক্রিন পাচ্ছেন, যেখানে রয়েছে বিল্ট-ইন ফিল্টার এবং এআই টুল। ফলে ব্যবহারকারীরা তৃতীয় পক্ষের অ্যাপ ছাড়াই সরাসরি হোয়াটসঅ্যাপে বসেই ছবি সম্পাদনা করতে পারবেন।

মেটা এআই-এর মাধ্যমে হোয়াটসঅ্যাপ বেশ কয়েকটি নতুন এআই স্টাইলও পরীক্ষা করছে। যেমন-অ্যানিমে, কমিক বুক, ক্লে, পেইন্টিং, থ্রিডি, কাওয়াই এবং ভিডিও গেম স্টাইল। এগুলো শুধু সাধারণ ফিল্টার নয়; বরং এআই পুরো ছবিটিকেই নতুন স্টাইলে তৈরি করে দেয়। ব্যবহারকারীরা চাইলে একই স্টাইলে আবার নতুন ছবি জেনারেটও করতে পারবেন।

এই এআই টুলের মাধ্যমে শুধু স্টাইল পরিবর্তনই নয়, ছবির অবাঞ্ছিত অংশ সরানো, নতুন উপাদান যোগ করা, দৃশ্য পরিবর্তন করা কিংবা স্ট্যাটিক ছবিকে ছোট অ্যানিমেশনে রূপান্তর করা এসব সুবিধাও পাওয়া যাবে। ফলে ফলাফল দেখতে অনেকটাই পেশাদার মানের লাগে।

বর্তমানে এই ফিচারটি সীমিত সংখ্যক বেটা ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে। ধীরে ধীরে বিভিন্ন অঞ্চল ও ব্যবহারকারীদের জন্য এটি উন্মুক্ত করা হবে। সব মিলিয়ে বলা যায়, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস এখন শুধু আপডেট দেওয়ার জায়গা নয় বরং হয়ে উঠছে এক মিনি ক্রিয়েটিভ স্টুডিও।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আমার বার্তা/এল/এমই

ইরান যুদ্ধের কারণে সাইবার হামলার শঙ্কা

ইরান যুদ্ধকে ঘিরে উত্তেজনা বাড়ার পর যুক্তরাষ্ট্রের আর্থিক খাত সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। সম্ভাব্য সাইবার হামলার

আরব আমিরাত ও বাহরাইনে আমাজনের সার্ভার ক্ষতিগ্রস্ত

আমাজনের ক্লাউড ইউনিট (এডব্লিউএস) জানিয়েছে, ইরানের প্রতিশোধমূলক হামলায় বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের ডেটা সেন্টারগুলোতে

টার্গেট আইটির কার্যক্রম শুরু

দেশের তথ্যপ্রযুক্তি খাতে কার্যক্রম পরিচালনা করছে টার্গেট আইটি প্রতিষ্ঠান। ২০২৬ সালের শুরুতে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি ওয়েব

গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে সাংবাদিকসহ সব অংশীজনের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত মহাসাগরে ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র: হেগসেথ

যুক্তরাষ্ট্রে থাকা অবৈধ বাংলাদেশিদের ফিরিয়ে আনা হবে: পররাষ্ট্রমন্ত্রী

১৮ মার্চও ছুটির প্রস্তাব, অনুমোদন হলে ঈদের ছুটি হবে সাতদিন

তিতাস গ্যাস ও সিটি ব্যাংকের মধ্যে অনলাইনে গ্যাস বিল আদায়ে চুক্তি স্বাক্ষর

ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপর্যুপরি ছুরিকাঘাতে নারী শিক্ষককে হত্যা

সংসদীয় কর্মকাণ্ড নিয়ে দলীয় এমপি-মন্ত্রীদের ২ দিনের প্রশিক্ষণ দেবে বিএনপি

ঈদের ছুটি একদিন বাড়ানোর দাবি যাত্রীকল্যাণ সমিতির

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে নিতে চাই: বাণিজ্যমন্ত্রী

কর্মকর্তা অনুপস্থিত, বিধি অনুসারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রতিমন্ত্রীর

চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান

৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

৫ দিনে শাহজালাল বিমানবন্দরে বাতিল হলো ১৭৩ ফ্লাইট

ইরানের সাবমেরিন-সহ ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র

হাসপাতাল থেকে দালালের দৌরাত্ম্য নির্মূল করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

চাপের মুখে অর্থনীতি, নতুন সরকারের কঠিন চ্যালেঞ্জ

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়ল

কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষা খাতই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী

দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

বার্সার কাছে তিন গোলে হেরেও ১৩ বছর পর ফাইনালে আতলেতিকো