ই-পেপার শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজের চার বাড়িসহ পূর্বাচলের প্লট জব্দ

আমার বার্তা অনলাইন:
১৩ জানুয়ারি ২০২৬, ১৫:৫৯

সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমের নামে থাকা চারটি বাড়ি ও একটি প্লট জব্দের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

জব্দ করা সম্পত্তির মধ্যে মহাখালী ডিওএইচএসের ৫ তলা বাড়ি, মানিকগঞ্জের সিংগাইরের দুই তলা বিশিষ্ট দুটি বাড়ি, মানিকগঞ্জ সদরের চার তলা একটি বাড়ি, পূর্বাচলের ৯ কাঠা, মানিকগঞ্জে ৫ শতাংশ, সিংগাইরের ৭ শতাংশ ও ৪১২ দশমিক ৫১ শতাংশ জমি রয়েছে।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

এদিন দুদকের উপপরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম এ আবেদন করেন। ওই আবেদনে বলা হয়, মমতাজ বেগম এবং তার স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধান চলমান থাকাবস্থায় স্থাবর সম্পদ জব্দ করা একান্ত প্রয়োজন।

উল্লেখ্য, গত বছরের ১৩ মে রাত পৌনে ১২ টার দিকে রাজধানীর ধানমন্ডি থেকে মমতাজ বেগমকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।

আমার বার্তা/এল/এমই

রাশিয়ান মডেল মনিকা কবিরের বিরুদ্ধে আদালতে মামলা

ঢাকার রাস্তায় এক পথচারীকে প্রকাশ্যে মারধর, কটূক্তির অভিযোগে রাশিয়ান বংশোদ্ভূত মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার

সেনা কর্মকর্তাদের মামলার পুনঃতদন্ত চাইলেন ডিফেন্স আইনজীবী

গুম-খুনসহ জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে সেনা কর্মকর্তাদের মামলার পুনঃতদন্ত চেয়েছেন ডিফেন্স আইনজীবী এবিএম হামিদুল

অনৈতিক কর্মকাণ্ডের তথ্য উদঘাটনেই ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি: চিফ প্রসিকিউট

অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের তথ্য উদঘাটনের উদ্দেশে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই

বিধিবহির্ভূতভাবে রাজউকের প্লট গ্রহণের অভিযোগে দুদকের মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত

নববধূ মিতুসহ তিনজনের দাফন সম্পন্ন

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে: পানিসম্পদ মন্ত্রী

ইরানে ক্ষমতাসীনদের হত্যা করা ‘খুবই সম্মানজনক’: ট্রাম্প

ধামরাইয়ে উপজেলা পরিষদের পুকুর থেকে নারীর ম*রদেহ উদ্ধার

গণপরিবহনে ১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে: সড়কমন্ত্রী

“মানুষ ফাউন্ডেশন” এর আয়োজনে ঈদবস্ত্র বিতারণ ও ইফতার মাহফিল

ঢাকার বাতাস আজ সহনীয়, বাড়ছে দেশের তাপমাত্রা

ইরাকে হামলায় ফরাসি সেনা নিহত, আহত কয়েকজন: ম্যাক্রোঁ

‘ইরান আগের মতো নেই’: নেতানিয়াহুর দাবি

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন শনিবার

ইরানে স্কুলে হামলা: ট্রাম্পের জবাবদিহিতা চান মার্কিন সিনেটর

ব্যাটিং পজিশনে আমার মতো ত্যাগ স্বীকার করেনি আর কেউ: মাহমুদউল্লাহ

দুপুরের মধ্যে দেশের ৮ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা

বউ বরণ নয় ৯ মরদেহ দাফনের অপেক্ষায় স্বজনেরা

ইরাকে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান বিধ্বস্ত: ঘরে-বাইরে চাপে ট্রাম্প

দেশের বাজারে আরেক দফা কমলো সোনার দাম

সিরিজ জয়ের লক্ষ্যে কেমন হবে বাংলাদেশের একাদশ?

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে