ই-পেপার শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

অ্যাটর্নি জেনারেলকে হুমকি: চার ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে শোকজ

আমার বার্তা অনলাইন:
০৫ জুলাই ২০২৬, ২১:৩৩
অ্যাটর্নি জেনারেলকে ‌হুমকি দিয়ে শোকজ খেলেন ৪ ডেপুটি অ্যাটর্নি

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলকে বিভিন্ন ভয়-ভীতি ও হুমকি প্রদর্শন করার অভিযোগে চারজন ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে শোকজ করা হয়েছে।

এই চারজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন মো. জহিরুল ইসলাম (সুমন), মো. রফিকুল ইসলাম (মন্টু), মুহাম্মদ মাসুদ রানা এবং মো. আশিকুজ্জামান (নজরুল)

রোববার (৫ জুলাই) সন্ধ্যায় অ্যাটর্নি জেনারেল অফিসের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত শোকজ নোটিশে বলা হয়েছে, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জহিরুল ইসলাম (সুমন), মো. রফিকুল ইসলাম (মন্টু), মুহাম্মদ মাসুদ রানা এবং মো. আশিকুজ্জামান (নজরুল) আজ দুপুর ১টা ৪৫ মিনিটে অ্যাটর্নি-জেনারেলের অফিস কক্ষে অ্যাটর্নি-জেনারেল কর্মরত থাকাকালীন বিচারপ্রার্থী ও অত্র অফিসের কর্মরত অন্যান্য আইন কর্মকর্তাগণের উপস্থিতিতে অ্যাটর্নি-জেনারেলের সাথে অসংযত আচরণ, বিভিন্ন ভয়-ভীতি ও হুমকি প্রদর্শন করেন। এছাড়াও যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে বলে হুমকি প্রদান করেন। যা অত্র অফিসের সিসিটিভি ফুটেজে সংরক্ষিত রয়েছে।

শোকজ নোটিশে চার ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্য করে বলা হয়, আপনাদের এহেন কার্যক্রম গুরুতর অসদাচরণ ও সরকারি কাজে বিঘ্ন সৃষ্টি হওয়ায় আপনাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই নোটিশ প্রাপ্তির ০৩ (তিন) কর্ম দিবসের মধ্যে জবাব প্রদানের জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা যাচ্ছে।

আমার বার্তা/এমই

ঘুষ নিয়ে হাতেনাতে আটক বেবিচক পরিদর্শকের পাঁচ বছর কারাদণ্ড

কমার্শিয়াল পাইলট লাইসেন্স (সিপিএল) নবায়ন ও পরীক্ষায় সুযোগ করে দেওয়ার নামে এক লাখ টাকা ঘুষ

চট্টগ্রামের সারোয়ার আলমগীর এমপি হিসেবে শপথ নিতে পারবেন: হাইকোর্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিজয়ী বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ

সহকারী শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ

প্রাথমিকের সহকারী শিক্ষক পদে ৪৬ হাজার পরিক্ষার্থীর ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার

শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলার তদন্ত শেষ, শেখ হাসিনাসহ সাংবাদিকরা আসামি

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় তদন্ত শেষ হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুরে এলাম তেরেংগানুর রেডাং আইল্যান্ড : অপরূপ সৌন্দর্যের লীলাভূমি

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র করছে ইরান, দাবি ইসরায়েলের

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৫০

কক্সবাজারে বন্যায় ২ শিশুর মৃত্যু, পানিবন্দি ৩ লক্ষাধিক মানুষ

ইরানের ৫ প্রদেশে যুক্তরাষ্ট্রের হামলা, কমপক্ষে ১৪ জন নিহত

মনু ও ধলাই নদীর বাঁধ ভেঙে মৌলভীবাজারে ১৫ হাজার মানুষ পানিবন্দি

পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৭

নতুন দুই নদী বন্দর ঘোষণা করেছে সরকার, প্রজ্ঞাপন জারি

পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে, সাগরে সতর্কসংকেত

সাজেক থেকে ফিরেছেন আটকে পড়া সব পর্যটক, বন্ধ রয়েছে ভ্রমণ

জুমার দিন সুরা কাহাফ পড়লে মিলবে যে সুসংবাদ

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

বড় পতনের পর আবারও বেড়ে গেল সোনার দাম

আরও কতদিন ভারী বৃষ্টি থাকবে, জানালো আবহাওয়া অফিস

রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৫

পারমাণবিক শক্তি ও গোয়েন্দা সক্ষমতা আরও বাড়াবে উত্তর কোরিয়া

স্পেনকে হারানো অসম্ভব কিছু নয়: রুডি গার্সিয়া

স্পেনে দাবানলে নিহত ১২, তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত দক্ষিণ ইউরোপ

সামাজিক মাধ্যমে কি সতীর্থদের একে একে আনফলো করছেন রোনালদো?