ই-পেপার মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

শীতের যেসব সবজি বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা

আমার বার্তা অনলাইন
০৩ ডিসেম্বর ২০২৫, ১২:৩৯

শীত মানেই একদিকে সুস্বাদু সবজির প্রাচুর্য, অন্যদিকে ঠান্ডাজনিত রোগের আশঙ্কা। তাই এই মৌসুমে শরীরের প্রতিরোধক্ষমতা মজবুত রাখা জরুরি। বিশেষজ্ঞরা বলছেন, সাপ্লিমেন্টের দিকে দৌড় না দিয়ে শীতের কিছু বিশেষ সবজি নিয়মিত খেলে স্বাভাবিকভাবেই রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়। চলুন জেনে নেওয়া যাক সেই সব সবজি সম্পর্কে-

গাজর

শীতকালের জনপ্রিয় সবজিগুলোর মধ্যে গাজর অন্যতম। এতে আছে প্রাকৃতিক বিটা–ক্যারোটিন, যা শরীরে প্রবেশ করে ভিটামিন–এ-তে রূপ নেয়। ভিটামিন–এ শ্বাসযন্ত্রকে সুরক্ষা দেয় এবং সংক্রমণের বিরুদ্ধে প্রথম প্রতিরক্ষা স্তরকে শক্তিশালী করে।

পালং শাক

পালং শাক শীতের অবিচ্ছেদ্য একটি পুষ্টিকর শাক। এতে রয়েছে আয়রন, ফোলেট, ভিটামিন–সি এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা রক্ত শক্তিশালী করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই শাক নিয়মিত খেলে শরীরে শ্বেত রক্তকণিকার উৎপাদন বেড়ে যায়। ফলে শরীর সহজেই ভাইরাস, ব্যাকটেরিয়া বা অন্যান্য রোগজীবাণুর আক্রমণ প্রতিরোধ করতে পারে।

ফুলকপি

ফুলকপি দেখতে সাধারণ হলেও এর ভেতরে লুকিয়ে আছে ভিটামিন–সি, কোলিন এবং নানা অ্যান্টিঅক্সিডেন্টের জাদুকরী সমন্বয়। এগুলো শরীরকে ডিটক্স করার পাশাপাশি প্রদাহ কমাতে সাহায্য করে। তরকারি, পরোটা বা স্যুপ যেভাবেই খান না কেন, শীতের এই সবজি শরীরের প্রতিরোধক্ষমতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখে।

মটরশুঁটি

ছোট দানাদার মটরশুঁটি পুষ্টিতে ভরপুর। এতে আছে উদ্ভিজ্জ প্রোটিন, পর্যাপ্ত ভিটামিন–কে, ভিটামিন–সি এবং ফাইবার। মটরশুঁটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়াকে সক্রিয় রাখতে সহায়তা করে। ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিকভাবেই উন্নত হয়। শীতের খাদ্যতালিকায় তাই মটরশুঁটি রাখা অবশ্যই উচিত।

ব্রোকলি

শীতকালে ক্রুসিফেরাস সবজির মধ্যে ব্রোকলি বিশেষভাবে উপকারী। এতে রয়েছে ভিটামিন–সি, ভিটামিন–কে, আঁশ এবং সালফোরাফেন নামের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। গবেষণা বলছে, ব্রোকলি নিয়মিত খেলে সাধারণ ঠান্ডা–জ্বর বা মৌসুমী সংক্রমণের ঝুঁকি কমে। পুষ্টিগুণ অক্ষুণ্ণ রাখার জন্য ব্রোকলি হালকা ভাপে রান্না করাই সবচেয়ে ভালো।

এই শীতকালীন সবজিগুলো নিয়মিত খাবারের তালিকায় রাখলে স্বাভাবিকভাবেই শরীরের প্রতিরোধক্ষমতা জোরদার হবে এবং ঠান্ডাজনিত নানা সমস্যার ঝুঁকিও কমবে।

তথ্যসূত্র: হেলথ লাইন

সন্তান জন্মের পর কর্মজীবী মায়ের নতুন লড়াই

একটা সময় ছিল যখন নারীদের জীবন সীমাবদ্ধ ছিল ঘরের চার দেয়ালের ভেতরে। পরিবার ও সংসারের

যে ৫ খাবার হৃদযন্ত্রের জন্য ক্ষতিকর হতে পারে

স্বাস্থ্যকর হিসেবে বিক্রি হওয়া বেশিরভাগ খাবারই বেশি পরিমাণে বা ঘন ঘন খাওয়া হলে তা স্বাস্থ্যের

রোজায় ত্বকের ঘরোয়া যত্নে মুসুর ডালের জাদু

রোজায় শরীরের যত্ন নেওয়া যেমন জরুরি, তেমনি ত্বকের যত্ন নিতে হয় পার্লারের চেয়ে ঘরের ছোট

রোজায় শরীরে শক্তি ধরে রাখতে যা করবেন

যদিও রোজা রাখার অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে তবে এর কারণে শরীর ক্লান্ত হওয়া স্বাভাবিক। সারাদিন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগর নির্বাচন অফিসে মানুষের দুর্ভোগ

জুলাই সনদের প্রতিটি শব্দ ও অক্ষর আমরা ধারণ করি: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান মেনেই এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো: স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম

রমজান ও নারী দিবসে কোরআন শরীফ, জায়নামাজ ও সেলাই মেশিন বিতরণ

উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের ওপর জোর: কয়রায় কর্মশালা অনুষ্ঠিত

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান

গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী

সরকারকে বিব্রত করার চেষ্টা করবেন না : মির্জা আব্বাস

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস

ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই: পরিকল্পনা প্রতিমন্ত্রী

চরমপন্থিরা পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে : র‍্যাব

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদ করবে ডিএসসিসি

ব্রাহ্মণবাড়ীয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে অগ্নিকান্ড বিষয়ক মহরা অনুষ্ঠিত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও তার স্ত্রী বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

ইরান থেকে ট্রাম্পকে বেরিয়ে আসতে পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা

৩ হাজার কোটি টাকার তহবিল ও গৃহঋণে সিঙ্গেল ডিজিট সুদ চান আবাসন ব্যবসায়ীরা

সম্মতি ছাড়া পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি, পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা

ঈদে সংবাদপত্রে ৫ দিনের ছুটি ঘোষণা

ইরানের সরকারপতন নির্ভর করছে সেখানকার জনগণের ওপর: নেতানিয়াহু