ই-পেপার শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসন সাজাচ্ছে অন্তর্বর্তী সরকার

আমার বার্তা অনলাইন
১০ নভেম্বর ২০২৫, ১০:২৬
আপডেট  : ১০ নভেম্বর ২০২৫, ১০:৩২

আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মাঠ প্রশাসন সাজাচ্ছে অন্তর্বর্তী সরকার। এজন্য দুই দিনে ২৯ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল রোববার ১৪ জেলায় এবং আগের দিন শনিবার রাতে ১৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। বদলি ও রদবদলের মাধ্যমে এ পরিবর্তন আনা হয়েছে।

জাতীয় নির্বাচনে ডিসিরা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন। নির্বাচনী তপশিল ঘোষণার পর থেকে ভোটের ফল গণনা পর্যন্ত এ কর্মকর্তারা যুক্ত থাকেন। এ দায়িত্ব পাওয়ার পর তারা পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসার ও সহকারী প্রিসাইডিং অফিসার নিয়োগ দেন। শেষ পর্যন্ত ভোটের মাঠের প্রশাসন সাজান তারা। আর পুলিশ সুপাররা আইনশৃঙ্খলার সার্বিক বিষয় দেখভাল করেন। শিগগির পুলিশ সুপার পদেও বদলি আসবে। একই সঙ্গে আরও কয়েকটি জেলায় ডিসি পদে পরিবর্তন আসতে পারে।

রোববার যে ১৪ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে, তার মধ্যে নড়াইলের বর্তমান ডিসি শারমিন আক্তার জাহানকে ব্রাহ্মণবাড়িয়ায়, পরিবেশ অধিদপ্তরের পরিচালক আবদুল্লাহ আল মাসউদকে ঝিনাইদহে, মেহেরপুরের ডিসি মোহাম্মদ আবদুল ছালামকে নড়াইলে, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর খুলনার জোনাল সেটেলমেন্ট অফিসার মোহাম্মদ ইউসুপ আলীকে জামালপুরে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব লুৎফুন নাহারকে মেহেরপুরে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লাকে কিশোরগঞ্জে, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক মমিন উদ্দিনকে ঝালকাঠিতে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. আরিফ-উজ-জামানকে গোপালগঞ্জে, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব মোহাম্মদ কামাল হোসেনকে চুয়াডাঙ্গায়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব কাজী মো. সায়েমুজ্জামানকে পঞ্চগড়ে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক আল মামুন মিয়াকে জয়পুরহাটে, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব সাইফুর রহমানকে ময়মনসিংহে, খাগড়াছড়ির স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক নাজমুন আরা সুলতানাকে মানিকগঞ্জে এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক নাজমুল ইসলাম সরকারকে চাঁদপুরের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

গত শনিবার রাতে নতুন ডিসি পাওয়া জেলাগুলো হলো নোয়াখালী, হবিগঞ্জ, গাজীপুর, ঢাকা, গাইবান্ধা, বরগুনা, বগুড়া, সিরাজগঞ্জ, মাগুরা, পিরোজপুর, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, কুষ্টিয়া, ভোলা।

এদিকে যেসব জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে, সেখানকার ডিসিদের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে বদলি করা হয়েছে।

আমার বার্তা/জেএইচ

প্রথম অধিবেশনেই বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ চলাকালে বিরোধী দলের ওয়াকআউট ও প্রতিবাদের

সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী

দেশের সমুদ্রসীমা ও সমুদ্রপথের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে। বাণিজ্যিক জাহাজসমূহের নিরাপদ চলাচল নিশ্চিত

ডিএমপির ফেব্রুয়ারি মাস সেরা বিভাগ তেজগাঁও, থানা মোহাম্মদপুর

রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতকরণে অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ কর্মকর্তাদের

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির-এর সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

প্রথম অধিবেশনেই বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

ডিএমপির ফেব্রুয়ারি মাস সেরা বিভাগ তেজগাঁও, থানা মোহাম্মদপুর

প্রধান নির্বাচক হচ্ছেন বাশার, সহকারী পদে এগিয়ে তুষার-নাইম

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বেবিচক ও ফায়ার সার্ভিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রামপালে নৌবাহিনীর বাস-মাইক্রোর সংঘর্ষে শিশুসহ নিহত ১২

বিএনপির থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আ.লীগ: রাষ্ট্রপতি

রাশিয়ান মডেল মনিকা কবিরের বিরুদ্ধে আদালতে মামলা

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা

চব্বিশে সম্মিলিত আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে: রাষ্ট্রপতি

সংসদে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিরোধী দলের অধিবেশন ত্যাগ

স্বৈরাচারের কেউ এ সংসদে নেই: আন্দালিব রহমান পার্থ