ই-পেপার মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

জাতীয় নির্বাচন ও গণভোটের ব্যালট একই বাক্সে, গণভোটের ব্যালট হবে গোলাপি

আমার বার্তা অনলাইন
১৪ ডিসেম্বর ২০২৫, ১৩:১৩

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট একই বাক্সে ফেলতে হবে বলে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গণভোটের ব্যালট হবে গোলাপি রঙের। শনিবার (১৩ ডিসেম্বর) জারি করা ইসির এক পরিপত্রে এসব তথ্য জানানো হয়।

পরিপত্রে বলা হয়েছে, একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। জাতীয় নির্বাচনের ব্যালট সাদা রঙের হলেও গণনার সুবিধার্থে গণভোটের ব্যালট গোলাপি রঙের করা হয়েছে। ভোটাররা ভোট প্রদান শেষে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, উভয় ব্যালট একই স্বচ্ছ ব্যালট বাক্সে ফেলবেন।

২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় এই গণভোটে প্রশ্ন নির্ধারণ, ভোটগ্রহণের সময়সূচি, রিটার্নিং কর্মকর্তা ও ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ, ভোটদান পদ্ধতি, ফলাফল প্রকাশসহ সার্বিক দিকনির্দেশনা দিয়ে ইসি এ পরিপত্র জারি করেছে।

গণভোটের মূল প্রশ্নে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ এবং জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত সংবিধান সংস্কারসংক্রান্ত প্রস্তাবগুলোর প্রতি ভোটারদের সম্মতি চাওয়া হবে। এসব প্রস্তাবের মধ্যে রয়েছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, দুই কক্ষবিশিষ্ট সংসদ গঠন, উচ্চকক্ষ প্রবর্তন, নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার শক্তিশালীকরণ, প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ ও রাষ্ট্রপতির ক্ষমতা সংশোধনসহ মোট ৩০টি সংস্কার বিষয়।

ইসি জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নিয়োগপ্রাপ্ত রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার এবং প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তারাই গণভোট পরিচালনার দায়িত্ব পালন করবেন। একই ভোটকেন্দ্র ও একই ভোটার তালিকা ব্যবহার করে উভয় ভোট গ্রহণ করা হবে।

এর আগে ১১ ডিসেম্বর জারি করা গণবিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

পোস্টাল ভোটের ক্ষেত্রেও জাতীয় সংসদ নির্বাচনের নিয়ম অনুসারেই গণভোটে ভোট প্রদান করা যাবে। ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্স খোলা হলে জাতীয় সংসদের ব্যালট ও গণভোটের ব্যালট আলাদা করে গণনা করা হবে।

আমার বার্তা/জেএইচ

নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী যুক্তরাজ্য: হাইক‌মিশনার

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বাংলা‌দে‌শে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার

ইরানে হামলার প্রভাব: মধ্যপ্রাচ্যগামী আজকের ৩৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির কারণে ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব

ঈদে ঘরমুখো মানুষের জন্য বাস ও ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান সংকটে বাংলাদেশি নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড.
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই জাতীয় সনদ ও গণভোট কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল

হিজবুল্লার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করলেন লেবাননের প্রধানমন্ত্রী

ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার

নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী যুক্তরাজ্য: হাইক‌মিশনার

জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ চ্যালেঞ্জ করে রিটের আদেশ আজ

ইরানে হামলার প্রভাব: মধ্যপ্রাচ্যগামী আজকের ৩৮ ফ্লাইট বাতিল

ঈদে ঘরমুখো মানুষের জন্য বাস ও ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

বাহরাইনে মার্কিন বিমান ঘাঁটির সদর দপ্তর ধ্বংস করার দাবি ইরানের

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করেছে ইরানের বিপ্লবী গার্ড

প্রধানমন্ত্রীর ১০ মার্চের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি স্থগিত

সিডিসি জালিয়াতির মূল হোতা রহস্যজনকভাবে এখনো বহাল তবিয়তে

ইসরায়েলের চাপেই যুদ্ধে যুক্তরাষ্ট্র, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তোলপাড়

সিডিসি জালিয়াতীর মূল হোতা রহস্যজনকভাবে এখনো বহাল তবিয়তে

৩ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক জোরদারে ঢাকায় আসছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

যুদ্ধ কখন এবং কিভাবে শেষ হবে, সেই সিদ্ধান্ত নেবে ইরান: আব্বাস আরাগচি

বৈশ্বিক রাজনীতিতে নৈতিকতার ভয়াবহ অভাব দেখা যাচ্ছে: স্থানীয় সরকারমন্ত্রী

মোহাম্মদপুরে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮ জন

প্রধানমন্ত্রী প্রাতিষ্ঠানিকভাবে চলতে চান, কেউ যেন সুবিধা নিতে না পারে: তথ্যমন্ত্রী