ই-পেপার বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

‘হ্যাঁ’ বা ‘না’, উভয় পক্ষেই কথা বলার অধিকার সবার আছে: আসিফ নজরুল

আমার বার্তা অনলাইন:
১৫ জানুয়ারি ২০২৬, ১৮:৪৮

আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’— উভয় পক্ষেই প্রচারণা চালানোর অধিকার সবার রয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার কাউকে এই প্রচারণা থেকে বিরত রাখবে না, কারণ এটি মানুষের সম্পূর্ণ নিজস্ব বিবেকবোধের বিষয়।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, “‘হ্যাঁ’ ভোটের পক্ষে বলার অধিকার যেমন সবার আছে, তেমনি ‘না’ ভোটের পক্ষে বলার অধিকারও সবার আছে। কেউ যদি মনে করেন শেখ হাসিনার ফ্যাসিস্ট আমলের ব্যবস্থা দেশে অব্যাহত থাকুক, বৈষম্য ও নিপীড়ন আগের মতোই চলুক—তবে তিনি ‘না’ বলতেই পারেন। কাউকে প্রচারণা থেকে বিরত রাখার কোনো অধিকার বা ইচ্ছা আমাদের নেই।”

বিগত সরকারগুলোর সময়ে গণভোটের উদাহরণ টেনে তিনি বলেন, “আগে বাংলাদেশে যতো গণভোট হয়েছে, সবসময় সরকার একটি পক্ষ নিয়েছে। কিন্তু এই গণভোটের মাধ্যমে কোনও নতুন সরকার গঠিত হবে না। আমরা শুরু থেকেই তিনটি প্রধান কাজের কথা বলেছি— সংস্কার, বিচার ও নির্বাচন। গণঅভ্যুত্থানের অন্যতম প্রত্যাশা ছিল সংস্কার। আমরা সরকারে থাকবো না, কিন্তু একটি জনকল্যাণমুখী রাষ্ট্রের স্বার্থে সংস্কারের পক্ষে দাঁড়িয়েছি। আমরা কোনও বিশেষ দলের পক্ষে প্রচারণা চালাচ্ছি না।”

আইন উপদেষ্টা বলেন, “আইনের ব্যাখ্যার চেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ। আমরা দেখেছি ১৫ বছর শাসনতান্ত্রিক সংস্কার না হওয়ায় দেশের কী অবস্থা হয়েছিল। আমরা যেসব সংস্কার সরাসরি করতে পারছি সেগুলো করছি। কিন্তু সংবিধান পরিবর্তনের মতো বড় সংস্কারের ক্ষেত্রে জনগণের সরাসরি মতামত প্রয়োজন, তাই আমরা বিষয়টি গণভোটে দিয়েছি।”

তিনি আরও উল্লেখ করেন যে, সংলাপে অংশ নেওয়া প্রায় সব রাজনৈতিক দলই সংস্কারের পক্ষে মত দিয়েছে। প্রক্রিয়াগত কিছু পার্থক্য থাকলেও মৌলিক সংস্কারের প্রশ্নে সবার মধ্যে ঐকমত্য রয়েছে বলে তিনি মনে করেন। সরকারের এই প্রচারণা মূলত সংস্কারের প্রতি তাদের যে কমিটমেন্ট (অঙ্গীকার), সেটিরই অংশ।

আমার বার্তা/এমই

আরো ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেম চালু

বিচারব্যবস্থার আধুনিকায়ন, বিচারপ্রার্থী জনগণের দুর্ভোগ লাঘব এবং জামিনপ্রাপ্ত আসামিদের মুক্তির প্রক্রিয়া সহজ ও দ্রুত করার

১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ শুরু, ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১৬ থেকে ৩০ আগস্ট

বেসামরিক বিমান চলাচল ও পর্যটন সহযোগিতা বৃদ্ধির সুযোগ নিয়ে ইন্দোনেশিয়া-বাংলাদেশের আলোচনা

 বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত মহামান্য লিস্টিওওয়াতি, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মহামান্য এম.

বাংলাদেশ-স্পেন বাণিজ্য বাড়াতে সহযোগিতা জোরদারের আহ্বান

স্পেনের সিনেটের প্রেসিডেন্ট পেড্র রোলান ওজেডার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদুর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছয় অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত

দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ

আরো ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেম চালু

১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ শুরু, ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক

জাফর ইকবালকে ‘জ্ঞানপাপী’ ও ‘শিক্ষক নামের কলঙ্ক’ বললেন চিফ প্রসিকিউটর

গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ

চালকের আসনে বসে চা পান করতে গেল বাংলাদেশ

বেসামরিক বিমান চলাচল ও পর্যটন সহযোগিতা বৃদ্ধির সুযোগ নিয়ে ইন্দোনেশিয়া-বাংলাদেশের আলোচনা

সিঙ্গাপুর হাই কমিশনের সিঙ্গাপুর কুকিং ওয়ার্কশপের মাধ্যমে এসজি৬১ উদযাপন 

বাংলাদেশ-স্পেন বাণিজ্য বাড়াতে সহযোগিতা জোরদারের আহ্বান

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস–বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক

অনলাইন সনদে এনআইডির জন্মতারিখ সংশোধন মাঠপর্যায়েই, ইসির নতুন নির্দেশনা

রাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করতে ইসিতে ১১ দলীয় জোট

দেশের বাজারে ভরিতে সোনার গহনার দাম বাড়লো ১৬৩৩ টাকা

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচেও কি ফিরল স্নিকোমিটার বিতর্ক?

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

২৩ বছর পর ইরাক থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি কমলো জ্বালানি তেলের দাম

বিরল সূর্যগ্রহণে মুগ্ধ যুক্তরাজ্য-ইউরোপের লাখ লাখ মানুষ

মরক্কোর সাহারা ইস‍্যুতে কলম্বিয়ার অবস্থান পরিবর্তন দক্ষিণাঞ্চলের সার্বভৌমত্বকে স্বীকৃতি ও পুনর্ব‍্যক্ত