ই-পেপার বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

জনমত বাক্সে প্রধান উপদেষ্টাকে সাধারণ মানুষের ৪০ হাজার চিঠি

আমার বার্তা অনলাইন:
১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫৭

দেশের মানুষের চাওয়া-পাওয়া, ক্ষোভ আর স্বপ্নের এক বিশাল দস্তাবেজ এখন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দপ্তরে। কেউ চেয়েছেন জুলাই হত্যাকাণ্ডের ন্যায়বিচার, কেউ বা আবদার করেছেন দুর্নীতিমুক্ত এক নতুন বাংলাদেশের। কারও কলমে উঠে এসেছে রাষ্ট্র সংস্কারের দাবি, আবার কেউ জানিয়েছেন ব্যক্তিগত দুঃখ-দুর্দশার কথা। কোনো রাখঢাক না রেখে সরাসরি প্রধান উপদেষ্টাকে নিজেদের মন্তব্য জানিয়েছেন ৪০ হাজার ২০৬ জন সাধারণ মানুষ।

‘দেশের চাবি, আপনার হাতে’—এই স্লোগানকে সামনে রেখে ১৩তম সাধারণ নির্বাচন এবং ‘জুলাই জাতীয় সনদ’ গণভোট উপলক্ষ্যে দেশজুড়ে চলে এক সচেতনতামূলক প্রচারণা। এই প্রচারণার অংশ হিসেবে ‘ভোটের গাড়ি’র সঙ্গে ছিল একটি বিশেষ ‘জনমত বাক্স’। সেই বাক্সেই জমা পড়েছে হাজারো মানুষের হাতে লেখা এসব টুকরো টুকরো চিরকুট।

ঢাকা বিভাগ থেকে এসেছে ১০ হাজার ২১৬ মন্তব্য। চট্টগ্রাম থেকে ৬ হাজার ৬টি। সিলেট থেকে ১ হাজার ৬৫১টি। বরিশাল থেকে ২১২৪টি। খুলনা থেকে ৪৬৭৮টি। রংপুর ৩৬০৫টি। রাজশাহী থেকে ৫ হাজার ৭৩৮টি। ময়মনসিংহ থেকে ১ হাজার ৭৯৯টি মন্তব্য এসেছে।

ভোটের গাড়ি সারাদেশের ইউনিয়ন, উপজেলা ও জেলা সদরের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলগুলোর প্রায় ২ হাজার ১৬৯টি স্পটে গিয়ে প্রচারণা কার্যক্রম চালিয়েছে।

গাজীপুর থেকে রাফা লিখেছেন, ‘আমার পরামর্শ হলো আমি এ দেশের মাটি ও বাতাসের মাঝে নিরাপদভাবে বেঁচে থাকার পরিবেশ ভবিষ্যৎ বাংলাদেশে দেখতে চাই। এরকম একটা ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে নীতি-নির্ধারক তৈরি করার নির্বাচন অনুষ্ঠিত করুন- রাফা, গাজীপুর বয়স: ১০ বছর।’

কুমিল্লা থেকে দেওয়ান সালাহউদ্দিন লিখেছেন, ‘সুষ্ঠু ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে। কেন্দ্রে দাঙ্গা-হাঙ্গামা করা যাবে না। আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো। প্রধান উপদেষ্টা ভালো ভোট আয়োজন করবেন। শুভেচ্ছান্তে দেওয়ান সালাহউদ্দিন’

চট্টগ্রাম থেকে গোলাম রাব্বানি লিখেছেন, ‘আমি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। আমাকে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য কোম্পানির মালিককে বিশেষ অনুরোধ জানাচ্ছি।’

ঠাকুরগাঁও থেকে একজন লিখেছেন, ‘গরিব মানুষ দিনমজুর করে খাই। গরুর মাংস আমরা কিনে খেতে পারি না। বাজার নিয়ন্ত্রণ চাই। সিন্ডিকেট চলতেছে বাজারে। গরিব মানুষ কিনে খাইতে পারছে না।’

বরিশাল থেকে সাদিক লিখেছেন, ‘যে দেশে শিক্ষকদের মান উন্নয়ন নিয়ে কেউ ভাবে না, সে দেশে সুন্দর আদর্শ রাষ্ট্র গঠন করা সম্ভব না।’

পিরোজপুর থেকে একজন লিখেছেন, ‘বাংলাদেশের সকল মানুষের অধিকার দিতে হবে। সব ধর্মের মানুষের অধিকার দিতে হবে। সবাইকে বাক্‌স্বাধীনতার অধিকার দিতে হবে। স্বাধীন বাংলার সবার অধিকার থাকবে। পক্ষপাতিত্ব যেন না হয়। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান একসাথে বাঁচতে সংখ্যালঘু, সংখ্যালঘু নিরাপত্তা চাই।’

দিনাজপুর থেকে লিজা, বিপাশা, সুমি, লিনা, বৃষ্টি লিখেছেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানকে মনে রেখে দেশের সুন্দর এবং সুষ্ঠু সংস্কার চাই। নারী ও শিশুদের অধিকার, ধর্ষণের ১০ দিনের মধ্যে রায় কার্যকর হোক। রাজনীতিতে যে দলই আসুক দিনাজপুরসহ দেশের সংস্কারে যেন সবাই নিয়োজিত থাকে।’

কোনো রকম অস্বস্তি-সংকোচ ছাড়াই সাবলীল, আবেগাপ্লুত মন্তব্যগুলো পড়ে উচ্ছ্বসিত প্রধান উপদেষ্টা। তিনি বলেন, জনগণের এমন অকৃত্রিম ভালোবাসা অমূল্য সম্পদ। তাই কোনো ধরনের কাটাছেঁড়া ছাড়াই সব প্রশংসা, মন্তব্য, পরামর্শ এবং সমালোচনা-নিন্দাও সংরক্ষণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

আমার বার্তা/এমই

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের মূল পর্ব শুরু হয়েছে । নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে মঙ্গলবার (২২

সিঙ্গাপুর-বাংলাদেশ সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করার প্রত্যয়

ঢাকায় সিঙ্গাপুরের ৬১তম জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও

ডিআইজিসহ ৩১ পদে বড়সড় রদবদল

বাংলাদেশ পুলিশে বড়সড় রদবদল নিয়ে এসেছে সরকার। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা

নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল

নতুন বাসভাড়া নির্ধারণ করা হয়েছে, তবে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় করলে সংশ্লিষ্ট বাসের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রমজান কাদিরভ পঞ্চমবার চেচনিয়ার প্রধান

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইসলামী ব্যাংকিংবিষয়ক দুই গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত

৪০ বছর পর এশিয়ান গেমসে বাংলাদেশের ব্যক্তিগত পদক 

সিঙ্গাপুর-বাংলাদেশ সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করার প্রত্যয়

ডিআইজিসহ ৩১ পদে বড়সড় রদবদল

মুকুটহীন সম্রাট শহীদ আহমদ শফীর শাহাদাতের ছয় বছর

নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল

কোন রুটে কত বাড়ল বাস ভাড়া?

বাড়ল বাস ভাড়া

ঘোষণার আগেই বাসে ১০-২০ টাকা বাড়তি ভাড়া আদায়

দুই মাসে ২ হাজার নার্স, দুই বছরে ৫ হাজার চিকিৎসক নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী

তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান

গজারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়বেন তরুণ বিএনপি নেতা ফিরোজ আলম মোল্লা

মিরকাদিমের ধবল গরু : ভবিষ্যতের জিনগত সম্পদ

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি 

নিজ ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দাম বাড়ানো ছাড়া সরকারের সামনে কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের