ই-পেপার বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

কিছু দিন আগে জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছিল: জ্বালানিমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
০৫ মে ২০২৬, ১৫:৫৭
জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে জ্বালানি ও বিদ্যুতের পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

কিছু দিন আগে জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছিল উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, এই সংকট সৃষ্টিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (০৫ মে) ডিসি কনফারেন্সের ফাঁকে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। কনফারেন্সে তিনি জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি তুলে ধরেন।

জ্বালানিমন্ত্রী বলেন, ‘কিছু দিন আগে একটা (জ্বালানি তেলের) কৃত্রিম সংকটের সৃষ্টি করা হয়েছিল, সেখানে তারা (জেলা প্রশাসক) একটা সক্রিয় ভূমিকা পালন করেছে এবং তাদের সহযোগিতায় কৃত্রিম সমস্যা থেকে আমরা উত্তরণ করতে পেরেছি।’

আগামী পাঁচ বছরে সোলার থেকে পাঁচ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করেছে সরকার। সেই লক্ষ্যে প্রতিটি জেলায় জেলা প্রশাসকের কার্যালয় এবং অন্যান্য দপ্তরের ছাদে অতি দ্রুত সোলার প্যানেল বসানোর তাগিদ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রয়োজনীয় অর্থের যোগান দেওয়া হয়েছে জানিয়ে জ্বালানিমন্ত্রী বলেন, ‘দুই-তিন মাসের মধ্যে এটা শেষ করার জন্য তাদেরকে অনুরোধ করেছি।’

লোডশেডিং নিয়ে জেলা প্রশাসকরা উদ্বেগ প্রকাশ করেছেন কি না জানতে চাইলে ইকবাল হাসান বলেন, ‘লোডশেডিং একটা সাময়িক ব্যাপার ছিল। যেহেতু এটা মেশিন, সেই সময় দুটো মেশিন নষ্ট হয়ে গিয়েছিল। কয়েক দিন আগে আমি একটা সেমিনারে বলেছিলাম, সাত দিনের মধ্যে আবার লোডশেডিং শেষ হয়ে যাবে। এখন লোডশেডিং কোথাও নাই। যদি কোথাও বিদ্যুৎ না থাকে, তাহলে লাইনের ফল্টের জন্য বিদ্যুৎ থাকে না। আমাদের যে জেনারেশন আছে, সেটা দিয়ে আমরা লোডশেডিং মুক্ত রাখতে পারছি।’ গ্রামে লোডশেডিং নাই বলেও দাবি করেন ইকবাল হাসান।

ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘আমাদের পল্লী বিদ্যুতের লাইনগুলো অনেক লম্বা লম্বা। কোথাও যদি ফল্ট হয়ে যায়, বিদ্যুৎ ট্রিপ করলে ওই ফল্ট লোকেট করতে সময় লাগে, সে জন্য বিদ্যুৎ আসে না। আবার লাইন ঠিক হয়ে গেলে বিদ্যুৎ চলে আসে,’ আরেক প্রশ্নের জবাবে বলেন তিনি।

‘তেলের সংকটের কারণে কোনোদিন লোডশেডিং হয়নি’ উল্লেখ করে জ্বালানিমন্ত্রী বলেন, ‘যেটুকু লোডশেডিং হয়েছিল তখন, যন্ত্রের জন্য হয়েছিল। (যন্ত্র) সেগুলো আবার (সচল হয়েছে) ফেরত আসছে।’

তিনি আরও বলেন, তেলের কোনো সংকট কখনোই হয় নাই, এখনো হবে না, কখনোই হবে না। কারণ আমাদের পর্যাপ্ত মজুত আছে এবং আমরা (জ্বালানি তেল) কিনেই যাচ্ছি। জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে ইকবাল হাসান বলেন, ‘অতি দ্রুত দেখতে পারবেন যে আমরা ব্যবস্থা নিচ্ছি।’

আমার বার্তা/এমই

রাজধানীর সব বাসায় সোলার বসানোর উদ্যোগ সরকারের

বিদ্যুতের সরবরাহ বাড়াতে সরকার রাজধানী ঢাকার আবাসিক ভবন সোলার পাওয়ারের আওতায় আনতে চায় বলে জানিয়েছেন

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ জন

লিবিয়া থেকে আরও ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (৭ মে) সকাল পাঁচটায় বুরাক

এআই প্রযুক্তির ক্যামেরা দিয়ে ঢাকায় শুরু হয়েছে ট্রাফিকের অটো মামলা

ঢাকা মহানগরের বিভিন্ন সড়কে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় সিসি ক্যামেরার মাধ্যমে ভিডিও ও স্থিরচিত্র ধারণ

সংরক্ষিত নারী আসনের এমপিদের ৭৮ শতাংশ উচ্চশিক্ষিত

সংরক্ষিত নারী আসনের ৫০ জন সংসদ সদস্যের মধ্যে ৭৮ শতাংশ উচ্চশিক্ষিত (স্নাতক ও স্নাতকোত্তর)। এদের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর সব বাসায় সোলার বসানোর উদ্যোগ সরকারের

যশোরে প্রাইভেটকারে মিলল সাড়ে ৬ কোটি টাকার স্বর্ণ, আটক ৩ জন

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ জন

‘ব্যাপক চাহিদার কারণে দাম বেশি’, টিকিটের উচ্চমূল্য নিয়ে ফিফা সভাপতি

এআই প্রযুক্তির ক্যামেরা দিয়ে ঢাকায় শুরু হয়েছে ট্রাফিকের অটো মামলা

শাপলা চত্বরের মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন সাংবাদিক ফারজানা ও বাবু

জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে ব্যয়ের পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী

সংরক্ষিত নারী আসনের এমপিদের ৭৮ শতাংশ উচ্চশিক্ষিত

ওয়াকফ সম্পত্তির সঠিক ব্যবস্থাপনা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিনের কথিত ‘সুইসাইড নোট’ প্রকাশ

জুলাইয়ের মধ্যে জুতা পাবেন প্রাথমিকের ১ লাখ শিক্ষার্থী: ববি হাজ্জাজ

কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে দেশে ৫৬ লাখ কর্মসংস্থান হারিয়ে যেতে পারে

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল

‘দেশে নতুন করে আরেকটি শিক্ষা আন্দোলনের প্রয়োজন দেখা দিয়েছে’

তিস্তা প্রকল্পে চীনের সম্পৃক্ততা ও সমর্থন প্রত্যাশা বাংলাদেশের

মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেওয়া হচ্ছে না থালাপতি বিজয়ের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ

ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত, তবে জনগণের অধিকারে আপস নয়: পেজেশকিয়ান

পশ্চিমবঙ্গে ৪৮ ঘণ্টায় ২০০ এফআইআর, গ্রেপ্তার ৪৩৩, আটক ১১০০ জন

পিকে ৬ ম্যাচ নিষিদ্ধ, ক্লাবের আনুষ্ঠানিক দায়িত্বের বাইরে ২ মাস