ই-পেপার বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

গ্রেপ্তার থাকা সাংবাদিকদের কারো কারো মানবতাবিরোধী অপরাধের দায় আছে

আমার বার্তা অনলাইন:
০৫ মে ২০২৬, ১৬:০৩

জুলাই হত্যা মামলার অভিযোগে কারাগারে থাকা সাংবাদিকদের বিরুদ্ধে সুনির্দিষ্ট হত্যা মামলা দেওয়া বা তাদের গ্রেপ্তার করা ভুল পদক্ষেপ— বলে মনে করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

তবে জুলাই সংক্রান্ত ঘটনায় বর্তমানে গ্রেপ্তার থাকা কোনো কোনো সাংবাদিক হত্যা মামলার চেয়েও বড় অর্থাৎ মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী বলে মনে করেন তিনি। বন্দি থাকা কোনো সাংবাদিকের নাম তিনি উল্লেখ করেননি।

মঙ্গলবার (০৫ মে) সচিবালয়ের তথ্য অধিদপ্তরে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে জবাবে এমন মত দেন প্রতিমন্ত্রীর মর্যাদায় থাকা এই উপদেষ্টা।

এ সময় উপদেষ্টা জাহেদ উর রহমান বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের পক্ষ থেকে নেওয়া সাম্প্রতিক উদ্যোগের কথা তুলে ধরেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।

জাহেদ উর রহমান বলেন, ‘(সাংবাদিকদের) যারা বন্দি আছেন, তারা গণহত্যার মামলায় বন্দি নেই। সুনির্দিষ্ট কয়েকটি হত্যা মামলায় বন্দি আছেন। তবে আমি মনে করি উনাদের গণহত্যার দায় খানিকটা দেওয়া যায়, আসলে কথাটা গণহত্যাও নয়, মানবতাবিরোধী হত্যার দায়, জুলাইয়ে কোনো গণহত্যা হয়নি, কিন্তু মানবতাবিরোধী হত্যাকাণ্ড হয়েছে, যা শেখ হাসিনা অনেক আগে থেকে করে এসেছেন।’

উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘গুম, আগে থেকে হয়েছে, এটি সিস্টেম্যাটিক অপরাধ, মানবতাবিরোধী অপরাধ, আর জুলাইয়ে তো (হত্যাকাণ্ড) হয়েছেই।’

‘যাদের যাদের বিরুদ্ধে এ ধরনের (হত্যা) মামলা দেওয়া হয়েছে, তাদের কারো কারো অপরাধ হত্যা মামলার চেয়েও বেশি। কিন্তু প্রশ্ন হলো মানবতাবিরোধী অপরাধের দায়ভার তাদের আছে কি না?’— উল্লেখ করে এটি তার ব্যক্তিগত অবস্থান বলে জানান তথ্য উপদেষ্টা।

উপদেষ্টা জাহেদ এ সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের উদাহরণ দিয়ে বলেন, নুরেমবার্গ ট্রায়াল বা টোকিও ট্রায়াল যখন হচ্ছিল, ‘তখন সেসব হত্যাকাণ্ড সংঘটনের ক্ষেত্রে যারা কোনো না কোনো ফর্মে ন্যারেটিভ তৈরি করেছিল, তাদেরও কিন্তু বিচারের আওতায় আনা হয়েছিল।’ এ কারণে আমি তথ্য উপদেষ্টার দায়িত্বে আসার আগে বা গত সংসদ নির্বাচনের আগে আমিই বলেছি, ‘তাদের যে মামলাগুলোতে তাদের গ্রেপ্তার করা হয়েছে সেটা ভুল।’

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘একই ধরনের মামলায় (সাংবাদিকদের) যারা এখনো গ্রেপ্তার হননি, তাদের বিষয়েও সরকার যথাযথ পদক্ষেপ নেবে।’

বিষয়টি নোয়াবের নেতারা সরকার প্রধানের সঙ্গে আলোচনায় তুলেছিলেন, প্রধানমন্ত্রী এ বিষয়ে চেষ্টা করবেন বলে আশ্বস্ত করেছেন বলেও জানান জাহেদ উর রহমান। তিনি এসময় আরও বলেন, ‘এটি বিচারিক প্রক্রিয়া, এখানে সরকার চাইলেই কোনো কিছু করে ফেলতে পারে না। বিচার বিভাগের সঙ্গে কোলাবোরেট করে সরকারের পক্ষ থেকে যতটা সম্ভব, সরকার নিশ্চয়ই করবে।’

আমার বার্তা/এমই

রাজধানীর সব বাসায় সোলার বসানোর উদ্যোগ সরকারের

বিদ্যুতের সরবরাহ বাড়াতে সরকার রাজধানী ঢাকার আবাসিক ভবন সোলার পাওয়ারের আওতায় আনতে চায় বলে জানিয়েছেন

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ জন

লিবিয়া থেকে আরও ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (৭ মে) সকাল পাঁচটায় বুরাক

এআই প্রযুক্তির ক্যামেরা দিয়ে ঢাকায় শুরু হয়েছে ট্রাফিকের অটো মামলা

ঢাকা মহানগরের বিভিন্ন সড়কে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় সিসি ক্যামেরার মাধ্যমে ভিডিও ও স্থিরচিত্র ধারণ

সংরক্ষিত নারী আসনের এমপিদের ৭৮ শতাংশ উচ্চশিক্ষিত

সংরক্ষিত নারী আসনের ৫০ জন সংসদ সদস্যের মধ্যে ৭৮ শতাংশ উচ্চশিক্ষিত (স্নাতক ও স্নাতকোত্তর)। এদের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর সব বাসায় সোলার বসানোর উদ্যোগ সরকারের

যশোরে প্রাইভেটকারে মিলল সাড়ে ৬ কোটি টাকার স্বর্ণ, আটক ৩ জন

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ জন

‘ব্যাপক চাহিদার কারণে দাম বেশি’, টিকিটের উচ্চমূল্য নিয়ে ফিফা সভাপতি

এআই প্রযুক্তির ক্যামেরা দিয়ে ঢাকায় শুরু হয়েছে ট্রাফিকের অটো মামলা

শাপলা চত্বরের মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন সাংবাদিক ফারজানা ও বাবু

জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে ব্যয়ের পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী

সংরক্ষিত নারী আসনের এমপিদের ৭৮ শতাংশ উচ্চশিক্ষিত

ওয়াকফ সম্পত্তির সঠিক ব্যবস্থাপনা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিনের কথিত ‘সুইসাইড নোট’ প্রকাশ

জুলাইয়ের মধ্যে জুতা পাবেন প্রাথমিকের ১ লাখ শিক্ষার্থী: ববি হাজ্জাজ

কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে দেশে ৫৬ লাখ কর্মসংস্থান হারিয়ে যেতে পারে

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল

‘দেশে নতুন করে আরেকটি শিক্ষা আন্দোলনের প্রয়োজন দেখা দিয়েছে’

তিস্তা প্রকল্পে চীনের সম্পৃক্ততা ও সমর্থন প্রত্যাশা বাংলাদেশের

মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেওয়া হচ্ছে না থালাপতি বিজয়ের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ

ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত, তবে জনগণের অধিকারে আপস নয়: পেজেশকিয়ান

পশ্চিমবঙ্গে ৪৮ ঘণ্টায় ২০০ এফআইআর, গ্রেপ্তার ৪৩৩, আটক ১১০০ জন

পিকে ৬ ম্যাচ নিষিদ্ধ, ক্লাবের আনুষ্ঠানিক দায়িত্বের বাইরে ২ মাস