ই-পেপার রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

খাল-গাছের যত্ন ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

আমার বার্তা অনলাইন:
১৩ জুলাই ২০২৬, ১১:২৪

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ নয়, সেগুলোর পরিচর্যা নিশ্চিত করতে হবে।’ একই সঙ্গে খাল-নদী দখল ও দূষণমুক্ত রাখা এবং যত্রতত্র প্লাস্টিক ও আবর্জনা না ফেলে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (১৩ জুলাই) সকালে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখননকৃত সরিকল-বাটাজোর খালের পাড়ে সরকারের ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, নির্বাচনের আগে সরকার খাল পুনঃখনন ও বৃক্ষরোপণকে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার করেছিল। সেই ধারাবাহিকতায় সারা দেশে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

গাছ রোপণের সময় চারা থেকে পলিথিন খুলে ফেলার আহ্বান জানিয়ে তিনি বলেন, অনেকেই পলিথিনসহ চারা মাটিতে বসিয়ে দিচ্ছেন। এতে গাছ বাঁচবে না। তাই যত্ন নিয়ে সঠিকভাবে চারা রোপণ করতে হবে।

জলবায়ু পরিবর্তনের প্রভাব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আগে যেমন শীত পড়ত এখন তেমন পড়ে না, আবার গরমও বেড়েছে। কোথাও অতিবৃষ্টি, কোথাও দীর্ঘ সময় বৃষ্টি নেই। এই পরিস্থিতির প্রভাব কমাতে সারা দেশে ব্যাপকভাবে বৃক্ষরোপণের বিকল্প নেই।

তিনি বলেন, আজ আড়াই হাজার গাছের চারা রোপণ করা হচ্ছে। তবে চারা লাগিয়েই চলে গেলে হবে না। একটি শিশুকে যেমন বড় করে তুলতে হয়, তেমনি গাছকেও পরিচর্যা করতে হবে। গাছ বড় হলে ছায়া দেবে, বিশুদ্ধ বাতাস দেবে এবং ভবিষ্যৎ প্রজন্ম উপকৃত হবে।

খাল-নদী রক্ষার ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, খাল ও নদীতে প্লাস্টিকের বোতল, পলিথিন ও আবর্জনা ফেলার কারণে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এতে বর্ষায় জলাবদ্ধতা ও বন্যার ঝুঁকি বাড়ছে। খাল-নদী পরিষ্কার থাকলে তার সুফল স্থানীয় মানুষই ভোগ করবে।

তিনি বলেন, ‘এই দেশ আমাদের। দেশের মালিক জনগণ। নিজের ঘরের যেমন যত্ন নিতে হয়, তেমনি দেশেরও যত্ন নিতে হবে।’

পরিবেশ দূষণ রোধে ব্যক্তিগত অভ্যাস পরিবর্তনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তিনি নিজে ব্যবহৃত টিস্যু বা ছোটখাটো বর্জ্য সঙ্গে রাখেন এবং পরে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলেন। সবাই যদি এমন অভ্যাস গড়ে তোলে, তাহলে বাংলাদেশকে পরিচ্ছন্ন দেশ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

বক্তব্যের শেষদিকে তারেক রহমান বলেন, এদিন তিনি কোনও রাজনৈতিক বক্তব্য দেননি। দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর ও সুস্থ পরিবেশ নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান।

পররাষ্ট্রমন্ত্রীর মালদ্বীপ সফর: দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে নতুন দিগন্তের প্রত্যাশা

মালদ্বীপের স্বাধীনতার ৬১তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে দেশটিতে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বাংলাদেশ

ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার : মাহ্দী আমিন

বিশ্ববিদ্যালয়, শিল্প কারখানা ও প্রবাসীদের এক ছাতার নিচে এনে সরকার একটি ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে

নিরপেক্ষভাবে কাজ করাই সাংবাদিকতার মূল দর্শন হওয়া উচিত: তথ্যমন্ত্রী

নিরপেক্ষভাবে কাজ করাই সাংবাদিকতার মূল দর্শন হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে: আইনমন্ত্রী

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে বলে উল্লেখ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনাবাসযোগ্য ঢাকার আর্তনাদ: দায় কার, মুক্তির পথ কোথায়?

পররাষ্ট্রমন্ত্রীর মালদ্বীপ সফর: দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে নতুন দিগন্তের প্রত্যাশা

ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার : মাহ্দী আমিন

নিরপেক্ষভাবে কাজ করাই সাংবাদিকতার মূল দর্শন হওয়া উচিত: তথ্যমন্ত্রী

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে: আইনমন্ত্রী

ধানমন্ডিতে হাসিনার পরিত্যক্ত ভবন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

যন্তর মন্তরের আন্দোলন প্রত্যাহার করলো ককরোচ জনতা পার্টি

পরিচ্ছন্ন নগর গড়তে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিক সচেতনতা জরুরি

বিক্ষোভকারীদের আরও দুই দাবি মেনে নিলো মোদি সরকার

কুশিয়ারায় পানি কমছে, সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতির আভাস

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

জাতীয় নিরাপত্তায় আধুনিক প্রযুক্তি ও সমন্বয়ের বিকল্প নেই: প্রতিরক্ষা উপদেষ্টা

এআইয়ের দায়িত্বশীল ব্যবহারই এখন বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

বিএনপি ৩১ দফার মুলা ঝুলিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ ইসলাম

দারুণ কাজ করেছে শিক্ষার্থীরা: ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে রাহুল গান্ধী

দিনাজপুর সীমান্তে ৯ নারীকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

পরকীয়া প্রেমিক ছাত্রদল নেতার হাত ধরে পালালেন দুই সন্তানের জননী!

হাসিনাকে তাড়িয়েছি, যদি ফ্যাসিবাদ কায়েম করেন জনগণ আপনাদেরও তাড়াবে

চট্টগ্রাম বহিঃনোঙরে অপরাধ ঠেকাতে কোস্ট গার্ডের অভিযান