ই-পেপার রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
১৬ জুলাই ২০২৬, ১৫:০৭
সচিবালয়ে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, তিনি যেহেতু আদালতে সাজাপ্রাপ্ত, দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হবে এবং রায় কার্যকরের ব্যবস্থা নেওয়া হবে। আপিলের সুযোগ থাকলে সেটি আইন ও আদালতের বিষয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিষয় নিয়ে এক সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। ব্রিফিংয়ে শিক্ষার্থীদের আন্দোলন, বিদেশে গ্রেফতার আসামিদের প্রত্যর্পণ, শেখ হাসিনাকে দেশে ফেরানো, মাদকবিরোধী অভিযান, জুলাই গণঅভ্যুত্থানে শহীদের তালিকা, পুলিশের বিরুদ্ধে অভিযোগ এবং রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচারসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি।

শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জরুরি মন্ত্রিসভা বৈঠক এবং অন্যান্য সরকারি কর্মসূচির কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ও পুলিশ মহাপরিদর্শক ব্রিফিংয়ে উপস্থিত থাকতে পারেননি। বিষয়টি আগে জানাতে না পারায় তিনি দুঃখ প্রকাশ করেন।

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে মন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ই প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত চেয়ে ভারত সরকারকে চিঠি দেওয়া হয়েছিল। বর্তমান সরকারও তাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে চায়।

শেখ হাসিনা কী ধরনের ভ্রমণ নথি ব্যবহার করে দেশে ফিরবেন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত সরকার তাকে কী ধরনের ট্রাভেল ডকুমেন্ট দিয়ে পাঠাবে, সেটি ভারতের আইনি ব্যবস্থার বিষয়। বাংলাদেশ চায় তিনি আইনানুগ প্রক্রিয়ায় দেশে ফিরুন।

বিদেশে গ্রেফতার পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার অগ্রগতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভারতে তিন জন এবং সংযুক্ত আরব আমিরাতে একজন আসামি আটক রয়েছেন। তাদের দেশে ফেরানোর জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতার আসামিকে ফেরত দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র চেয়েছিল। বাংলাদেশ তিন দিনের মধ্যেই গ্রেফতারি পরোয়ানাসহ সব নথি পাঠিয়েছে।

শহীদ ওসমান হাদি হত্যা মামলায় অভিযুক্ত তিন জন ভারতে গ্রেফতার রয়েছেন জানিয়ে তিনি বলেন, তাদের বিষয়েও গ্রেফতারি পরোয়ানা ও বিস্তারিত তথ্য পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি আছে। তারা স্থানীয় আদালতে অবৈধ অনুপ্রবেশসহ অন্য মামলায় বিচারাধীন থাকায় হয়তো কিছুটা সময় নিচ্ছে। তবে আমার জানা মতে, মামলা চলমান থাকলেও প্রত্যর্পণ চুক্তির আওতায় আসামি ফেরত পাঠানো যায়।

বাংলাদেশের কিছু নাগরিক আরাকান আর্মিতে যোগ দিয়ে মিয়ানমারে যুদ্ধ করছে– এমন অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে সরকারের কাছে কোনও তথ্য নেই। তবে বিষয়টি খোঁজ নেওয়া হবে।

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য সরকার প্রস্তুত রয়েছে। বর্ষা মৌসুম বিবেচনায় সেপ্টেম্বর বা অক্টোবরের দিকে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের বিষয়ে প্রস্তুতি চলছে।

আমার বার্তা/এমই

পররাষ্ট্রমন্ত্রীর মালদ্বীপ সফর: দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে নতুন দিগন্তের প্রত্যাশা

মালদ্বীপের স্বাধীনতার ৬১তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে দেশটিতে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বাংলাদেশ

ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার : মাহ্দী আমিন

বিশ্ববিদ্যালয়, শিল্প কারখানা ও প্রবাসীদের এক ছাতার নিচে এনে সরকার একটি ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে

নিরপেক্ষভাবে কাজ করাই সাংবাদিকতার মূল দর্শন হওয়া উচিত: তথ্যমন্ত্রী

নিরপেক্ষভাবে কাজ করাই সাংবাদিকতার মূল দর্শন হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে: আইনমন্ত্রী

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে বলে উল্লেখ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনাবাসযোগ্য ঢাকার আর্তনাদ: দায় কার, মুক্তির পথ কোথায়?

পররাষ্ট্রমন্ত্রীর মালদ্বীপ সফর: দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে নতুন দিগন্তের প্রত্যাশা

ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার : মাহ্দী আমিন

নিরপেক্ষভাবে কাজ করাই সাংবাদিকতার মূল দর্শন হওয়া উচিত: তথ্যমন্ত্রী

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে: আইনমন্ত্রী

ধানমন্ডিতে হাসিনার পরিত্যক্ত ভবন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

যন্তর মন্তরের আন্দোলন প্রত্যাহার করলো ককরোচ জনতা পার্টি

পরিচ্ছন্ন নগর গড়তে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিক সচেতনতা জরুরি

বিক্ষোভকারীদের আরও দুই দাবি মেনে নিলো মোদি সরকার

কুশিয়ারায় পানি কমছে, সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতির আভাস

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

জাতীয় নিরাপত্তায় আধুনিক প্রযুক্তি ও সমন্বয়ের বিকল্প নেই: প্রতিরক্ষা উপদেষ্টা

এআইয়ের দায়িত্বশীল ব্যবহারই এখন বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

বিএনপি ৩১ দফার মুলা ঝুলিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ ইসলাম

দারুণ কাজ করেছে শিক্ষার্থীরা: ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে রাহুল গান্ধী

দিনাজপুর সীমান্তে ৯ নারীকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

পরকীয়া প্রেমিক ছাত্রদল নেতার হাত ধরে পালালেন দুই সন্তানের জননী!

হাসিনাকে তাড়িয়েছি, যদি ফ্যাসিবাদ কায়েম করেন জনগণ আপনাদেরও তাড়াবে

চট্টগ্রাম বহিঃনোঙরে অপরাধ ঠেকাতে কোস্ট গার্ডের অভিযান