ই-পেপার সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

শিক্ষক অবমাননায় জাতীয় পার্টির চেয়ারম্যানের ক্ষোভ ও নিন্দা

আমার বার্তা অনলাইন
০৯ নভেম্বর ২০২৫, ১৩:৪২

৩ দফা দাবী আদায়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দাবীর প্রতি একাত্মতা প্রকাশ করে তাদের উপর হামলার ঘটনায় ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

রোববার (৯ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেছেন।

বার্তায় তিনি আরও বলেন, যে শিক্ষক দ্বারা দেশ গড়ার ভিত্তিস্তম্ভ তৈরি হয়, সেই শিক্ষকদের ওপর এমন অমানবিক কর্মকাণ্ড ঘৃণ্য। ১৯৮৬ সালে হুসেইন মুহম্মদ এরশাদ বিনা আন্দোলনে লক্ষ লক্ষ প্রাইমারি স্কুল সরকারি করেছেন।

প্রতিটি উপজেলায় একটি হাইস্কুল, একটি কলেজ ও একটি মহিলা কলেজ সরকারি করেছেন। প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে প্রতিটি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স, থানা ভবন, উপজেলা ভবন, ভূমি অফিস, শিক্ষা কর্মকর্তার কার্যালয়, ফৌজদারি ও দায়রা ম্যাজিস্ট্রেট কোর্ট প্রতিষ্ঠা করেন— জনগণের বিন্দুমাত্র আন্দোলন-অনশন ছাড়াই।

বিবৃতিতে তিনি বলেছেন, ১৯৯১ সাল থেকে গণতন্ত্রের তকমাধারী সরকারগুলো আসার পর বহুবার আমরা শিক্ষকদের ওপর ভয়াবহ নির্যাতন দেখে আসছি। শিক্ষক ও শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হয়, তাহলে কি তা শুধুমাত্র বইপুস্তকেই সীমাবদ্ধ? আজ বিভিন্ন মিডিয়ায় শিক্ষকদের ওপর বর্বরোচিত হামলার দৃশ্য দেখে হতভম্ব হয়ে গেলাম!

আমার প্রশ্ন— দাবি-দাওয়া না-ইবা মেনে নিলেন, তা সমঝোতার মাধ্যমে না এসে এই প্রশাসনিক বর্বরোচিত হামলা কেন?

তিনি অবিলম্বে হামলায় আহত শিক্ষকদের সুচিকিৎসা, আটককৃত শিক্ষকদের দ্রুত মুক্তি দেয়ার দাবী জানান।

আমার বার্তা/জেএইচ

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

মায়ের দাফন সম্পন্ন হওয়ার পর গভীর বিষণ্নতা ও নীরবতায় আচ্ছন্ন হয়ে বাসায় ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজনৈতিক জীবনে যেমন আপসহীন ছিলেন, তেমনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, আপসহীন রাজনীতির প্রতীক বেগম খালেদা জিয়ার দীর্ঘ মহাযাত্রার ঘটল মহাসমাপ্তি। জীবনভর

স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সংসদভবন এলাকার জিয়া উদ্যানে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু