ই-পেপার শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২

অনশনরত তারেক রহমান জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে: আমজনতার দল

আমার বার্তা অনলাইন:
০৯ নভেম্বর ২০২৫, ১৯:৩৮

নিবন্ধনের দাবিতে ১২০ ঘণ্টা ধরে অনশন করা আমজনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমান ‘জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছেন’ বলে জানিয়েছে দলটি।

রোববার (৯ নভেম্বর) বিকেলে আমজনতার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আরিফ বিল্লাহ এক বিবৃতিতে এ কথা জানান। দলটির নিবন্ধনসংক্রান্ত প্রক্রিয়া চূড়ান্ত করে অনশনরত তারেক রহমানের জীবন রক্ষায় যথাযথ ভূমিকা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয় বিবৃতিতে।

নিবন্ধন না পাওয়ায় গত মঙ্গলবার বিকেল থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের প্রধান ফটকে অনশনে আছেন তারেক রহমান। এর মধ্যে বিএনপি, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন দল, সংগঠন ও শ্রেণি-পেশার মানুষ তাঁর প্রতি সংহতি জানিয়েছে।

অনশনরত তারেক রহমানের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে আমজনতার দলের বিবৃতিতে বলা হয়, আমরণ অনশন কর্মসূচিতে অংশগ্রহণরত অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তারেক রহমান। তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছেন। তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

তারেক রহমান দেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে এক ‘সংগ্রামী ও সাহসী তরুণ নেতার প্রতীক’ উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ২৪-এর গণ-অভ্যুত্থান, ১৮-এর কোটা আন্দোলনসহ রাষ্ট্রের নানা সংকটময় মুহূর্তে তিনি সব সময় সংগ্রামের অগ্রভাগে থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই নেতার সঙ্গে যদি অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে, তাহলে এর সম্পূর্ণ দায়ভার নির্বাচন কমিশনকে বহন করতে হবে।

এরই মধ্যে অনশনের ১২০ ঘণ্টা পেরিয়ে গেছে জানিয়ে বিবৃতিতে বলা হয়, নির্বাচন কমিশনের টনক এখন পর্যন্ত নড়েনি। গণদাবি ও নিবন্ধনের ন্যায্য প্রশ্নে নীরব এই কমিশনের উদাসীনতা জনমনে গভীর উদ্বেগ ও ক্ষোভের জন্ম দিয়েছে।

আমার বার্তা/এমই

বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী

ঢাকায় এসে পৌঁছেছেন জোবাইদা রহমান

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার প্রক্রিয়ার

ঢাকায় আসছেন তার পুত্রবধূ জোবাইদা রহমান

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যেতে ঢাকায় আসছেন তার পুত্রবধূ জোবাইদা রহমান। বৃহস্পতিবার লন্ডনের

খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল, আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স

শেষ মুহূর্তে আটকে গেল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডন যাত্রার প্রক্রিয়া। তাকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরাকান আর্মির হাতে আটক আরও ৬ বাংলাদেশি জেলে

আইএল টি-টোয়েন্টি খেলতে দেশ ছাড়লেন মোস্তাফিজ

ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় নিহত ৩, আহত ৪

চাঁপাইনবাবগঞ্জে প্রথমবারের মতো অনুষ্ঠিত ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

৫০তম বিসিএসে আবেদন শুরু, বিভিন্ন বিষয়ে নির্দেশনা পিএসসির

সীমান্তে ভারতীয় এক নারীর মরদেহ দেখার সুযোগ পেয়েছেন বাংলাদেশি স্বজনরা

মালয়েশিয়ায় রেলিং ভেঙে নিচে পড়ে বাংলাদেশি কর্মীর মৃত্যু

গাজা যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণা দিতে চায় যুক্তরাষ্ট্র

আন্দোলনকারী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কাজে ফেরার নির্দেশ

বিপিএলে চট্টগ্রামের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন হাবিবুল বাশার

বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান

দুই দিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে ৩০-৩৫ টাকা

ঢাকায় এসে পৌঁছেছেন জোবাইদা রহমান

ঢাকায় আসছেন তার পুত্রবধূ জোবাইদা রহমান

আরও ৩০ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র

খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল, আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স

এখনও আসেনি এয়ার অ্যাম্বুলেন্স, বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা বিলম্ব

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগকালে আটক ৩

বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব তুলে ধরে সরকারি ডকুমেন্টারি প্রকাশ

সন্দেহভাজন মাদকবাহী নৌযানে যুক্তরাষ্ট্রের নতুন হামলা, নিহত ৪