ই-পেপার মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

বিএনপির সঙ্গে যুগপৎ নেতাদের বৈঠক শনিবার, আশাবাদী মিত্ররা

আমার বার্তা অনলাইন
১২ ডিসেম্বর ২০২৫, ১১:২১

বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা মিত্র রাজনৈতিক দলগুলোর নির্ধারিত বৈঠক পিছিয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হওয়ার কথা ছিল। আগামীকাল শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টায় অনুষ্ঠিত হবে এ বৈঠক।

জানা গেছে, বিএনপি নেতাদের ব্যস্ততা এবং যুগপৎ নেতাদের মধ্যে কয়েকজনের অনুপস্থিতির কারণে বৈঠকটি পিছিয়েছে।

মিত্র দলগুলোর পক্ষ থেকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সাংবাদিকদের বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান ও ইকবাল হাসান মাহমুদ (টুকু) উপস্থিত ছিলেন। তবে যুগপৎ আন্দোলনে যুক্ত নেতাদের মধ্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি উপস্থিত হতে পারেননি। বিএনপি নেতারা রাত ৮টা পর্যন্ত অপেক্ষা করলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়, শনিবার বেলা ১১টা থেকে বৈঠক করে বিষয়গুলো চূড়ান্তভাবে নিষ্পন্ন করা হবে।

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, ‘এটা নিয়ে যাতে ভুল বোঝাবুঝি যেন না হয় এবং অনেকেই আসতে না পারায় বিএনপি বৈঠকটি শনিবারে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’

রাশেদ বলেন, বিএনপির সঙ্গে ৪০টির বেশি দল ২০২২ সাল থেকে আন্দোলন করছে। আমরা নিপীড়ন, রিমান্ড, নির্যাতন সবকিছু সহ্য করেছি। এখন নির্বাচন সামনে প্রত্যেক দলেরই প্রত্যাশা আছে।

তিনি জানান, বিএনপি তাদের প্রার্থিতা ঘোষণা করেছে এবং শরিকরাও দলগতভাবে প্রার্থী ঘোষণা করেছে। এখন মূল আলোচনা হবে কতটি আসন শরিকদের জন্য ছাড়া হবে, এ বিষয়ে তারা সঠিক ও ন্যায্য সিদ্ধান্ত আশা করেন।

নির্বাচনি তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে এবং ১২ ফেব্রুয়ারি ভোট। আমরা সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি। সরকারের উপদেষ্টারাও আমাদের বারবার বলেছেন ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। এখন সেই অনিশ্চয়তা দূর হয়েছে।

তার দাবি, সরকারের ওপর ও নির্বাচন কমিশনের ওপর রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক চাপের ফলেই তফসিল দ্রুত ঘোষিত হয়েছে।

তিনি আরও বলেন, আমি ঝিনাইদহ-২ আসন থেকে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছি। এলাকায় গিয়ে মানুষের সঙ্গে কথা বলছি। অনেকে প্রশ্ন করছিল, নির্বাচন হবে তো? এই ঘোষণার মধ্য দিয়ে আওয়ামী লীগ ও ভারতের চক্রান্ত নস্যাৎ হয়েছে।

বিএনপিতে যোগদান নিয়ে প্রসঙ্গে রাশেদ বলেন, এমন গুঞ্জন সম্পূর্ণ ভিত্তিহীন। আমি নিজেও এসব দেখে বিব্রত। কোনো ধরনের আলোচনা হয়নি। তবে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। তিনি গণঅধিকার পরিষদে যোগ দেওয়ার ব্যাপারে ইতিবাচক মনোভাব পোষণ করেছেন, যদিও চূড়ান্ত করেননি।

তিনি জানান, আসিফ মাহমুদ বিএনপিতে কিংবা অন্য কোনো দলে যেতে পারেন সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত।

শরিকদের মধ্যে কাঙ্ক্ষিত আসন না পাওয়া গেলে সম্পর্ক ভাঙতে পারে এমন প্রশ্নে তিনি স্পষ্টভাবে বলেন, আমরা কখনো বিএনপিকে শর্ত দিইনি যে আসন না দিলে লড়বো না। আমাদের লক্ষ্য ছিল শেখ হাসিনার পতন। ৩১ দফা ও জাতীয় সরকারের প্রতিশ্রুতির ভিত্তিতে আমরা একসঙ্গে লড়েছি। আলোচনার মাধ্যমেই সমাধান হবে।

তিনি আরও বলেন, কয়টি আসন পাবো এখনই বলতে পারছি না। তবে আমরা বিএনপির সঙ্গে আছি, থাকবো।

ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় ইসলামি আন্দোলনের বিক্ষোভ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলির যৌথ হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ঢাকায় ইসলামি আন্দোলন বাংলাদেশ। সোমবার (২

আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোক জানিয়েছেন জামায়াতে

কদমতলীতে আহত-শহীদ পরিবারের সম্মানে ইফতার

২৭ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার বিকাল ৪টায় রাজধানীর মেরাজ নগরের ডাঃ এন আমিন কমিউনিটি সেন্টারে বাংলাদেশ

মানুষ এখন আর খবরদারির রাজনীতি পছন্দ করে না: নুরুল হক নুর

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন,
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক জোরদারে ঢাকায় আসছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

যুদ্ধ কখন এবং কিভাবে শেষ হবে, সেই সিদ্ধান্ত নেবে ইরান: আব্বাস আরাগচি

বৈশ্বিক রাজনীতিতে নৈতিকতার ভয়াবহ অভাব দেখা যাচ্ছে: স্থানীয় সরকারমন্ত্রী

মোহাম্মদপুরে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮ জন

প্রধানমন্ত্রী প্রাতিষ্ঠানিকভাবে চলতে চান, কেউ যেন সুবিধা নিতে না পারে: তথ্যমন্ত্রী

মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’

চিফ হুইপ হলেন নুরুল ইসলাম মনি, নিয়োগ পেয়েছেন আরও ৬ হুইপ

ফায়ার সার্ভিসের ৪ কর্মকর্তার উপ-পরিচালক পদে পদোন্নতি

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর পরিণতি ঘিরে অনিশ্চয়তা

কুয়েতের ভুলে তিন মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত: দাবি যুক্তরাষ্ট্রের

ঢাকায় আইবিসিসিআই এর ইফতারে যোগ দিলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত

নতুন বাংলাদেশ গড়তে শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণ চাইলেন শিক্ষামন্ত্রী

ঢাকার মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার ও ৩ উপ-প্রেস সচিব নিয়োগ

বাংলাদেশে আটকে পড়া প্রবাসীদের ভিসা জটিলতা নিরসনে ‘বিশেষ সেল’

চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, পুলিশকে আইজিপির কড়া বার্তা

সিরাজগঞ্জে মাছ ধরা নিয়ে আ.লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ২ জন

নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বিপ্লবী গার্ড

অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী