ই-পেপার মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

জাতীয় পার্টির ৩ প্রার্থীর ভাগ্য খুলল ইসিতে, ঝরে পড়লেন ২ জন

আমার বার্তা অনলাইন:
১২ জানুয়ারি ২০২৬, ১৮:০১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন যুদ্ধের লড়াইয়ে শেষ পর্যন্ত টিকে গেলেন জাতীয় পার্টির (জাপা) আরও তিন প্রার্থী। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে (ইসি) করা আপিল শুনানি শেষে সোমবার (১২ জানুয়ারি) তারা নিজেদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। তবে, একইদিনে কমিশনের শুনানিতে কপাল পুড়েছে দলটির আরও দুই প্রার্থীর; যাদের আবেদন নামঞ্জুর করেছে ইসি।

সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়াম (বেজমেন্ট-২)-এ অনুষ্ঠিত তৃতীয় দিনের আপিল শুনানি শেষে এই তথ্য জানান দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।

প্রার্থিতা ফিরে পাওয়া প্রার্থীরা হলেন— টাঙ্গাইল-৬ আসনের মো. মামুনুর রহিম, জামালপুর-১ আসনের একেএম ফজলুল হক এবং সাতক্ষীরা-৪ আসনের মো. আব্দুর রশিদ। অন্যদিকে, কমিশন থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে সুনামগঞ্জ-৫ আসনের মো. জাহাঙ্গীর আলম এবং মানিকগঞ্জ-২ আসনের এস এম আবদুল মান্নানের আবেদন।

শামীম হায়দার পাটোয়ারী বলেন, আমাদের পাঁচটি আপিলের মধ্যে ৩টি মঞ্জুর হয়েছে। আর দুটি নামঞ্জুর করেছে কমিশন। আমরা ওই দুটির জন্য উচ্চআদালতে যাব। যাদের আপিল মঞ্জুর হয়েছে, তারা হলেন— টাঙ্গাইল-৬ আসনের মো. মামুনুর রহিম, জামালপুর-১ আসনের একেএম ফজলুল হক এবং সাতক্ষীরা-৪ আসনের মো. আব্দুর রশিদ। এ ছাড়া, যাদের আপিল নামঞ্জুর হয়েছে, তারা হলেন— সুনামগঞ্জ-৫ আসনের মো. জাহাঙ্গীর আলম এবং মানিকগঞ্জ-২ আসনের এস এম আবদুল মান্নান।

তিনি বলেন, আমরা এখন পর্যন্ত সর্বমোট ২৫টি আপিল করেছি। এর মধ্যে ২১টি আপিল মঞ্জুর হয়েছে, তারা প্রার্থিতা ফিরে পেয়েছেন। বাকি চারজন উচ্চআদালতে রিট করার প্রস্তুতি নিচ্ছেন।

মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। নির্বাচন কমিশনে গত ৫ জানুয়ারি আপিল গ্রহণ শুরু হয়ে ৯ জানুয়ারি (শুক্রবার) শেষ হয়। এর আগে ৪ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা ৭২৩টি মনোনয়ন বাতিল করেন।

গত ১০ জানুয়ারি সকাল ১০টা থেকে নির্বাচন কমিশনে আপিল শুনানি শুরু হয়েছে, চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত।

উল্লেখ্য, সময়সূচি অনুযায়ী, আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

আমার বার্তা/এমই

গণভোট বাস্তবায়ন হলে সবচেয়ে বেশি উপকৃত হবে আওয়ামী লীগ: মঞ্জু

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান এবং ফেনী-২ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী মজিবুর রহমান

কয়রায় বিএনপি’র গণমিছিলে জনসমাগম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র তিন দিন বাকি থাকতে খুলনার কয়রা উপজেলায় ধানের শীষ

উন্নত ও আধুনিক দেশ গড়ার কারিগর হিসেবে আমাদের নির্বাচিত করুন

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ক্ষমতায় এলে নারীরা কেবল ঘরের ভেতরে নয়, সমাজের

সব শহীদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব

সব শহীদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন,
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব প্রস্তুতি সম্পন্ন—২৯৯ আসনে সব ব্যালট পৌঁছেছে: ইসি সচিব

মার্কিন তুলায় তৈরি পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ

গণভোট বাস্তবায়ন হলে সবচেয়ে বেশি উপকৃত হবে আওয়ামী লীগ: মঞ্জু

যুক্তরাষ্ট্র থেকে ১৫ বিলিয়ন ডলারের জ্বালানি পণ্য আমদানি করবে বাংলাদেশ

অস্ত্র মানেই হুমকি, নির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তার ঘোষণা আইজিপির

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় একধাপ পিছিয়ে ১৩তম বাংলাদেশ

বিশ্বকাপ না খেলায় শাস্তি হবে না বিসিবির, পাচ্ছে পুরস্কারও

ঢাকা-ওয়াশিংটন সম্পর্কে গতি আনতে মার্চে আসছেন পল কাপুর

অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সঙ্গে খেলবে পাকিস্তান: শেহবাজ শরিফ

নির্বাচন ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট

মুসলিম হয়ে আমরা কী অপরাধ করেছি, প্রশ্ন আসামের মুসলমানদের

নির্বাচন অংশগ্রহণমূলক হওয়ার প্রত্যাশা ইইউর পর্যবেক্ষক প্রধানের

বাংলাদেশের জন্য শুল্কহার কমিয়ে ১৯ শতাংশ করল যুক্তরাষ্ট্র

শেষ হলো নির্বাচনে প্রার্থীদের প্রচার-প্রচারণা, অপেক্ষা ভোটের

১০ ফেব্রুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

কয়রায় বিএনপি’র গণমিছিলে জনসমাগম

মুঠোফোন নিয়ে ভোটার-প্রার্থী-সাংবাদিক ভোটকেন্দ্রে যেতে পারবেন: ইসি সচিব

বিএনপি জোট ২০৮, জামায়াত জোট পেতে পারে ৪৬ আসন: ইএএসডি

উন্নত ও আধুনিক দেশ গড়ার কারিগর হিসেবে আমাদের নির্বাচিত করুন